অ্যাপেল পিসি ব্যবহারকারিদের বিশ্বস্ত অ্যান্টিভাইরাস ম্যাক কিপার হ্যাক!
বিশ্বজুড়ে অ্যাপলের কম্পিউটার পণ্য ব্যবহারকারিদের পছন্দের শীর্ষে থাকা অ্যান্টিভাইরাস ম্যাক কিপার থেকে যে কেউ সহজেই হাতিয়ে নিতে পারে ২১ জিবির মত ডেটা ও ১৩ মিলিয়ন ব্যবহারকারীর তথ্য। ম্যাক কিপার অ্যান্টিভাইরাস প্রিমিয়াম অ্যান্টিভাইরাস সফটওয়্যারটিতে এধরণের ভয়াবহ ক্রুটি পাওয়ার ঘটনায় সিকিউরিটি বিষয়ক সকল পত্রিকার শীর্ষ খবরে রয়েছে ম্যাক কিপার অ্যান্টিভাইরাস। বিশ্বের শীর্ষ হ্যাকার নিউজ সাইটের তথ্যমতে ১৩ মিলিয়ন ম্যাককিপার ব্যবহারকারির নাম, ইমেইল, ইউজার নেম, পাসওয়ার্ড হ্যাশ, ফোন নাম্বার, আইপি অ্যাড্রেস ও সিস্টেম ইনফর্মেশন সহজেই হাতিয়ে নেওয়া যাবে মুহূর্তেই। উক্ত ক্রুটিটি প্রমান করে বিশ্বজুড়ে সাড়া ফেলে দিয়েছেন চেরিস ভিকেরি নামে একজন সাদা টুপির হ্যাকার তাও আবার কোন ইউজার নেম বা পাসওয়ার্ড ছাড়াই শুধুমাত্র সামান্য আইপি পরিবর্তনের মাধ্যমে! ম্যাক কিপার হ্যাক! মুলত এটাই ছিল ম্যাক ব্যবহারকারীদের নিকট সবচেয়ে নির্ভরযোগ্য অ্যান্টিভাইরাস প্রোগ্রাম। এত বড় এক অ্যান্টিভাইরাস প্রোগ্রাম নির্মাতা প্রতিষ্ঠানের এধরণের ক্রুটি মোটেই গ্রহণযোগ্য হওয়া উচিৎ নয়। আপনি যদি ভাবেন এক...