টিপি লিংক WR-720N ওয়াইফাই রাউটার
ওয়াইফাই রাউটার কেনার ক্ষেত্রে আমরা সস্তা রাউটারের দিকে ঝুঁকি, কেউ জেনে কেউ না জেনে। কেনার আগে আপনার উদ্দেশ্য থাকে আমি ওয়াইফাই চালাতে পারলেই তো হল। এতো ফাংশন আর ফিচার দিয়ে কি করবো? দু-তিনজন মিলেই তো চালাবো কমদামি সস্তা একটাই নেই। পোস্টটি পড়ে ভাবছেন আমি আপনার স্বল্প বাজেটের ক্ষেত্রে টাইটেলে দেওয়া টিপি-লিংক wr720n রাউটারটির কথা বলছি। হ্যাঁ, সঠিক ধরেছেন। সবচেয়ে কম বাজেটের মধ্যে সাধারন কিছু ফিচারসহ টিপি-লিংক নিলে WR-720N যা ২.৪ গিগাহার্জ রেডিও তরঙ্গে চালিত সর্বোচ্চ ১৫০ এম্বিপিএস গতির রাউটারটিই আমি প্রেফার করবো। আমি নিজে রাউটারটি ৬মাসেরও অধিক সময় একটি এসএসআইডি দিয়ে ব্যবহার করেছি কোন প্রকার সমস্যা ছাড়াই। রাউটারটির সবচেয়ে ভালো দিক হচ্ছে এর দাম, রাউটারের বিশ্বস্ত কোম্পানি টিপি-লিংক সবচেয়ে কম দামে এই রাউটারটি বিপনন করছে। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, রাউটারটি উন্মুক্ত জায়গায় রাখলে ৫০ ফিটেরও বেশি কাভারেজ দেয় এবং ইন্টারনেট গতি ভালো হলে অনায়াসে একত্রে ৪-৬ জন ওয়াইফাই এবং দুটি আর-জে-৪৫ পোর্টের সাহায্যে ক্যাঁট ৫ বা ৬ কেবল দিয়ে আরও দুটি পিসি একত্রে চালানো সম্ভব। রাউটারটি তেমন গরম হয়ন...