পোস্টগুলি

Wifi লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

শাও মি ওয়াইফাই রাউটার ৩ এর ভালো এবং খারাপ দিকগুলো

ছবি
ওয়াইফাই রাউটারটির ভালো দিকগুলো হচ্ছে,  স্পীড লিমিট অপশন আছে।  ডুয়েল ব্যান্ড ওয়াইফাই।  একসাথে সর্বোচ্চ ১২০ ডিভাইস সংযোগ করা যায়। ওয়াইফাই রাউটারটির খারাপ দিকগুলো হচ্ছে, রেঞ্জ কম।  কোন ওয়ারেন্টি নেই।  স্টার্টআপ টাইম বেশি নেয়,  ইউএসবি এখনও কোনোভাবেই ব্যবহার করা আমার পক্ষে সম্ভব হয়নি।  ল্যান পোর্ট মাত্র দুটি।   সব দিক দিয়ে বিবেচনা করলে এই দামে টিপি-লিংক নেওয়া ভালো হবে আমার মতে

টিপি লিংক WR-740N ওয়াইফাই রাউটার সম্পর্কিত প্রশ্ন

ছবি
ইউটিউব চ্যানেলে প্রশ্নটি করেছেন Md Najmul ভাইয়া এটার দাম কত? এটা কি অন্য কোনো ওয়াইফাই এর তার বা কোনো ডিভাইস কানেক্ট করতে হয়? মাসে কোনো বিল দিতে হয়? সর্বচ্চ কয়টা কানেক্ট করতে পারব? এটার মদ্ধে কোনো জিবি বা জিবির মত কিছু থাকে কি? প্লিজ উত্তর দিবেন রাউটারটির বর্তমান ভার্সনের দাম ১৮০০ এর নিচে, এর সাথে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ তারের সাহায্যে সংযোগ করতে হয়। মাসিক বিল আপনি আপনার ইন্টারনেট সার্ভিস যেখান থেকে নিবেন সেখানকার চার্জ অনুযায়ী। ক্যাবল দিয়ে আপনি সর্বোচ্চ ৪ টি সংযোগ ব্যবহার করতে পারবেন আর ওয়াইফাই দিয়ে ৩০ এর অধিক তবে আপনার ইন্টারনেট সংযোগ এতোগুলো ডিভাইস চালানোর জন্য উচ্চ গতিশীল হতে হবে। রাউটারে কোন জিবি থাকেনা, আপনি যেখান থেকে ইন্টারনেট সংযোগ নিবেন তাদের প্যাকেজ অনুযায়ী ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তবে বেশিরভাগ ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আনলিমিটেড ইন্টারনেট দিয়ে থাকে।

শাওমি ওয়াইফাই রাউটার ন্যানো , কম বাজেটে সেরা রাউটার

ছবি
বর্তমান প্রযুক্তি বাজারে কম বাজেটের সেরা ১৫০ এমবিপিএস ওয়াইফাই রাউটার শাওমি মি  (Xiaomi MI wifi router nano) ওয়াইফাই রাউটার ন্যানো । শাওমির এই ওয়্যারলেস রাউটারটি বাজারের সেরা দামে সেরা রাউটার। দুই হাজার টাকার কমে আমার টেস্ট করা সবচেয়ে ভালো পারফর্মেন্স ওয়াইফাই রাউটার। কথায় বলে, ছোট মরিচে ঝাল বেশি। রাউটার জগতে যদি বর্তমান বাজারের কথা ধরা হয় তাহলে হাতের তালুর সমান এই ছোট রাউটারটিই আপনাকে দিবে দুর্দান্ত কাভারেজ, স্ট্যাবল ওয়াইফাই সিগন্যাল এবং ভরসা। আমার কথায় কেন বিশ্বাস করবেন, রাউটারটি দিয়ে করা ফিল্ড টেস্ট এর রেজাল্টই দেখে নিন নিজের চোখে, কম বাজেটের এই রাউটারটিই কি হতে পারে আপনার নিত্যদিনের ওয়াইফাই সার্ভিস প্রোভাইডার? আমার নিজের হাতে করা এ টেস্ট দেখে সিদ্ধান্ত নিন কম বাজেটে আপনার জন্য কি এই রাউটারটিই উপযুক্ত? ওয়াইফাই সম্পর্কিত যে কোন সমস্যা সমাধানে কমেন্ট করুন মেহেদী হাসান ইউটিউব চ্যানেলে। শাওমি ওয়াইফাই রাউটার এর ব্যবহার, সুবিধা, অসুবিধা, এপ্লিকেশন, ইত্যাদি সংগ্রহ ও সমাধান শাওমি ওয়াই-ফাই রাউটারের অ্যাডমিন প্যানেলের ডিফল্ট আইপি অ্যাড্রেস- IP address is 192.168.31.1 ...

ওয়াইফাই পাসওয়ার্ড ভুলে গেলে কি করবেন?

ছবি
ধরুন, আপনার বাসায় অতিথি এসেছে,। তাকে নাস্তা দেওয়ার আগেই চেয়ে বসেছে আপনার ওয়াই-ফাই পাসওয়ার্ড। কিন্তু আপনি অনেক চেষ্টা করেও মনে করতে পারছেন না ওয়াই-ফাই এর পাসওয়ার্ড কি? কিংবা নতুন মোবাইল বা ল্যাপটপ কিনে ওয়াইফাই সংযোগ করতে গিয়ে দেখলেন ওয়াইফাই এর পাসওয়ার্ড মনে নেই। ওয়াইফাই পাসওয়ার্ড নিয়ে সমস্যায় পড়লে কি কি উপায়ে তা সমাধান করা যায় তার টিউটোরিয়াল নিয়ে সাথে আছি মেহেদী হাসান পলাশ। ওয়াইফাই পাসওয়ার্ড পাওয়ার প্রথম উপায় - যদি শুধু ওয়াইফাই সংযোগ করার পাসওয়ার্ড ভুলে যান তাহলে 192.168.0.1/192.168.1.1 অ্যাড্রেসে গেলেই Wireless অপশনে গেলেই পাসওয়ার্ড দেখতে পাবেন। 192.168.0.1/192.168.1.1 অ্যাড্রেসে ডিফল্ট লগিন আইডি এবং পাসওয়ার্ড থাকে টিপি-লিংকের ক্ষেত্রে অ্যাডমিন, টেন্ডার জন্য কিছুই লাগবেনা। ডি-লিংকের জন্য ইউজার নেম দেওয়াই থাকবে অ্যাডমিন শুধু রাউটার সেটআপের সময় যে পাসওয়ার্ড দিয়েছিলেন তাই দিয়ে লগিন করতে হবে।  ওয়াইফাই পাসওয়ার্ড পাওয়ার দ্বিতীয় উপায়- আর যদি রাউটারে অ্যাক্সেস করার পাসওয়ার্ডই ভুলে যান অর্থাৎ ইন্টারনেট ব্রাউজার দিয়ে 192.168.0.1/192.168.1.1 এই অ্যাড্রেসে যাওয়ার পর যে লগিন ব...

ওয়াইফাই পাসওয়ার্ড ভুলে গেলে কি করবেন?

ছবি
ধরুন, আপনার বাসায় অতিথি এসেছে,। তাকে নাস্তা দেওয়ার আগেই চেয়ে বসেছে আপনার ওয়াই-ফাই পাসওয়ার্ড। কিন্তু আপনি অনেক চেষ্টা করেও মনে করতে পারছেন না ওয়াই-ফাই এর পাসওয়ার্ড কি? কিংবা নতুন মোবাইল বা ল্যাপটপ কিনে ওয়াইফাই সংযোগ করতে গিয়ে দেখলেন ওয়াইফাই এর পাসওয়ার্ড মনে নেই। ওয়াইফাই পাসওয়ার্ড নিয়ে সমস্যায় পড়লে কি কি উপায়ে তা সমাধান করা যায় তার টিউটোরিয়াল নিয়ে সাথে আছি মেহেদী হাসান পলাশ। ওয়াইফাই পাসওয়ার্ড পাওয়ার প্রথম উপায় - যদি শুধু ওয়াইফাই সংযোগ করার পাসওয়ার্ড ভুলে যান তাহলে 192.168.0.1/192.168.1.1 অ্যাড্রেসে গেলেই Wireless অপশনে গেলেই পাসওয়ার্ড দেখতে পাবেন। 192.168.0.1/192.168.1.1 অ্যাড্রেসে ডিফল্ট লগিন আইডি এবং পাসওয়ার্ড থাকে টিপি-লিংকের ক্ষেত্রে অ্যাডমিন, টেন্ডার জন্য কিছুই লাগবেনা। ডি-লিংকের জন্য ইউজার নেম দেওয়াই থাকবে অ্যাডমিন শুধু রাউটার সেটআপের সময় যে পাসওয়ার্ড দিয়েছিলেন তাই দিয়ে লগিন করতে হবে।  ওয়াইফাই পাসওয়ার্ড পাওয়ার দ্বিতীয় উপায়- আর যদি রাউটারে অ্যাক্সেস করার পাসওয়ার্ডই ভুলে যান অর্থাৎ ইন্টারনেট ব্রাউজার দিয়ে 192.168.0.1/192.168.1.1 এই অ্যাড্রেসে যাওয়ার পর যে লগিন ব...

টিপি লিংক WR-720N ওয়াইফাই রাউটার

ছবি
ওয়াইফাই রাউটার কেনার ক্ষেত্রে আমরা সস্তা রাউটারের দিকে ঝুঁকি, কেউ জেনে কেউ না জেনে। কেনার আগে আপনার উদ্দেশ্য থাকে আমি ওয়াইফাই চালাতে পারলেই তো হল। এতো ফাংশন আর ফিচার দিয়ে কি করবো? দু-তিনজন মিলেই তো চালাবো কমদামি সস্তা একটাই নেই। পোস্টটি পড়ে ভাবছেন আমি আপনার স্বল্প বাজেটের ক্ষেত্রে টাইটেলে দেওয়া টিপি-লিংক wr720n রাউটারটির কথা বলছি। হ্যাঁ, সঠিক ধরেছেন। সবচেয়ে কম বাজেটের মধ্যে সাধারন কিছু ফিচারসহ টিপি-লিংক নিলে WR-720N যা ২.৪ গিগাহার্জ রেডিও তরঙ্গে চালিত সর্বোচ্চ ১৫০ এম্বিপিএস গতির রাউটারটিই আমি প্রেফার করবো। আমি নিজে রাউটারটি ৬মাসেরও অধিক সময় একটি এসএসআইডি দিয়ে ব্যবহার করেছি কোন প্রকার সমস্যা ছাড়াই। রাউটারটির সবচেয়ে ভালো দিক হচ্ছে এর দাম, রাউটারের বিশ্বস্ত কোম্পানি টিপি-লিংক সবচেয়ে কম দামে এই রাউটারটি বিপনন করছে। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, রাউটারটি উন্মুক্ত জায়গায় রাখলে ৫০ ফিটেরও বেশি কাভারেজ দেয় এবং ইন্টারনেট গতি ভালো হলে অনায়াসে একত্রে ৪-৬ জন ওয়াইফাই এবং দুটি আর-জে-৪৫ পোর্টের সাহায্যে ক্যাঁট ৫ বা ৬ কেবল দিয়ে আরও দুটি পিসি একত্রে চালানো সম্ভব। রাউটারটি তেমন গরম হয়ন...

হ্যাকার থেকে হ্যাক প্রুফ করে নিন ওয়াইফাই রাউটার!

ছবি
দেশের খ্যাতনামা হ্যাকার গ্রুপ 3xp1r3 (এক্সপায়ার সাইবার আর্মি) র সদস্য দ্বারা লিখিত  ওয়াইফাই রাউটার সুরক্ষিত করার একটি সুন্দর সাজানো গোছানো ছবিসহ পিডিএফ বই নিয়ে নিন ফ্রীতে।  ওয়াইফাই হ্যাকিং নিয়ে আমরা প্রায় সময়ই চিন্তিত থাকে, হয়তো কেউ পাশের বাসার ওয়াইফাইটি হ্যাক করবে কিভাবে তার উপায় নেট ঘেঁটে বের করার চেষ্টায় রত আবার অন্যজন ইন্টারনেটের কম গতি পাচ্ছেন বলে ওয়াইফাই কেউ হ্যাক করল কিনা তা নিয়ে মনের ভেতর  চলছে  দ্বিধা-দ্বন্দ্ব।যারা নিজেদের ওয়াইফাই রাউটারের সুরক্ষা চান তাদের সাথেই রয়েছি আমি। আপনাদেরকে এর আগেও ওয়াইফাই সুরক্ষা করার সহজ একটি পদ্ধতি ওয়াইফাই ম্যাক ফিল্টারিং সম্পর্কে বলেছি।  আর WPA2-PSK এর কথা আশা করি আপনাদের সবারই জানা রয়েছে। তারপরেও যদি কারো অজানা মনে হয় বা গুগল করে না বুঝতে পারেন তাহলে পরের পোস্টে সে সম্পর্কে আলোচনা করব। আপনাদের জন্য রয়েছে টিপি-লিংক ওয়াইফাই রাউটার সুরক্ষিত করার আরও কয়েকটি উপায় তাও আবার পিডিএফ আকারে একটি বইতে। দেশের খ্যাতনামা হ্যাকার গ্রুপ 3xp1r3 (এক্সপায়ার সাইবার আর্মি) র  ফোরাম মডারে ট র  পিয়াসী মন    দ্বা...

Upvel in Bangladesh

ছবি
বাংলাদেশের বাজারে নিঃশব্দে প্রবেশ আপভেল ওয়াই-ফাই রাউটার ক্যালিফোর্নিয়ার এই কোম্পানিটি ২০১০ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এবং অতি দ্রুত তাদের পণ্য ভালো সাড়া পাওয়ায় বিশ্বের বিভিন্ন দেশে বিক্রয় শুরু করেন। ২০১৫ সালের শেষের দিকে নিঃশব্দে তারা বাংলাদেশের বাজারে প্রবেশ করে তবে মার্কেটিং এর দিকে পিছিয়ে থাকায় এখনও প্রায় সবারই অজানা রয়ে গেছে। আমি নিজেও দ্বিধা-দ্বন্দ্বে রয়েছি এদের রাউটারগুলো অন্যকোন চাইনিজ প্রোডাক্টের রি-ব্র্যান্ডিং নাকি। তবে দোকানের কর্মকর্তাদের তথ্যমতে তাদের ওয়াইফাই রাউটারগুলো সম্পূর্ণ ইউনিক এবং এর বাড়টি সুবিধা হচ্ছে কম বাজেটের ওয়াইফাই রাউটারগুলোতেও রয়েছে 5dBi এর শক্তিশালী অ্যান্টেনা ও ইউএসবি(USB-2.0)। USB-2.0 এর সাহায্যে আপনি সহজেই সংযোগ করতে পারবেন আপনার ইন্টারনেট মোডেম, পেনড্রাইভ, হার্ডডিস্ক, প্রিন্টারসহ আরও অনেক ধরনের প্রয়োজনীয় ইউএসবি ডিভাইস।  ৩জি/এলটিই এন ১৫০ রাউটার  বিসিএস কম্পিউটার সিটিতে একটি দোকানের মাধ্যমে প্রাথমিকভাবে তারা ওয়াইফাই পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করেছেন এবং সেখানের প্রায় সবাই তাদের সকল ওয়াইফাই সম্পর্কে স্বচ্ছ এবং বিস্তারিত ধারণা...

টিপি লিংকের কম বাজেটের ওয়াইফাই কোনটি কিনবেন?

ছবি
আমি ২ টা স্মার্টফোন আর ১ টা ল্যাপটপ ব্যবহার করবো। আমার বাসা ১০০০ স্কয়ার ফিটের। বাসায় দেয়াল খুব একটা বেশিনা। আমার শুধু ইন্টারনেট সংযোগের জন্য রাউটার ব্যবহার করবো। এখন আমার জন্য কোন রাউটার ঠিক হবে?? প্রায়ই আশে-পাশের মানুষ এ ধরনের প্রশ্ন করে, তাদের জন্যই আজকের লেখাটি। প্রথমত- আমার টার্গেট যেহেতু শুধু ইন্টারনেট লাগবে ওয়াইফাই হিসেবে সেজন্য আমার খুব একটা দামি রাউটারের প্রয়োজন নেই। ১২০০ টাকা থেকে ২২০০ টাকার মধ্যে যে কোন রাউটার আমি কিনতে পারি। আমি এক কথায় বলব টিপি লিঙ্কের WR-720N/WR-740N/WR-840N রাউটারটি নিন। এখন জিজ্ঞেস করতে পারেন রাউটার তো অনেক ব্র্যান্ডের আছে আপনি শুধু টিপি লিংকের কথা বলেন কেন? কম মূল্যের সেরা টিপি লিংক ওয়াইফাই রাউটার                                   আপনি আপনার আইএসপি এর সাথে কথা বলে দেখেন যে তারা টিপি লিংক প্রেফার করবে। সেজন্য আপনাকে টিপি লিংক এর যে কোন একটি মডেল নেওয়াই উত্তম হবে। আমি বলছিনা অন্যান্য ব্র্যান্ডের ওয়াইফাই রাউটার ভালো না। টিপি লিংকের চেয়ে নেটগিয়ার,সিসকো অনেক উন্নত রা...

ওয়াইফাই হ্যাকিং সম্পর্কে নিজে জানুন এবং অন্যকে জানান

ছবি
ফ্রী কিংবা অন্যের ওয়াইফাই ব্যবহার করার ফলে আপনি সহজেই পড়তে পারেন হ্যাকারদের কবলে। অথবা আপনার অসাবধানতাবসত ক্রুটিপূর্ণ ওয়াইফাই সিকিউরিটির কারনে আপনার পুরো লোকাল এরিয়া নেটওয়ার্ক চলে যেতে পারে হ্যাকারদের হাতের মুঠোয়। আপনার অফিসে ব্যবহৃত ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমেও হ্যাকার হাতিয়ে নিতে পারে বিপুল তথ্য।  প্রতিদিনই হয়তো আপনি আপনার আশে-পাশে থাকা ফ্রী ওয়াই-ফাই ব্যবহার করে পুরো মাসে বাঁচিয়ে নিচ্ছেন কয়েকশো টাকা। একবারও ভেবে দেখেছেন কি কত বড় ঝুঁকির মাঝে আছেন আপনি? রাউটারটি যদি কোন দক্ষ প্রোগ্রামারের হয় তাহলে সে খুব সহজেই নিয়ে নিতে পারেন  ওয়াইফাই/ল্যান এর সাথে সংযুক্ত সকল ডিভাইসের গুরুত্বপূর্ণ তথ্য যেমনঃ ফেইসবুক-টুইটার পাসওয়ার্ড,আপনার ক্রেডিট কার্ডের তথ্য ব্যক্তিগত ছবিসহ ডিভাইসটিতে থাকা যাবতীয় তথ্য। আর হ্যাকাররা যদি ফ্রী ওয়াইফাই খাদকদের জন্য ফাঁদ পাতে তাহলে যে কত বড় ঝুঁকির মাঝে পড়তে পারেন ফ্রী ওয়াইফাই ব্যবহারকারিরা তা শুধু দক্ষ প্রোগ্রামার এবং সিকিউরিটি এক্সপার্টরাই জানেন ।  গত বছর আমেরিকায় এক জরিপে দেখা যায় যে পাবলিক বা ফ্রী ওয়াইফাই ব্যবহারকারীদের প্রতি ৭ জনের একজন সব মিলিয়...

ওয়াইফাই কি এবং কিভাবে কাজ করে

ছবি
আমাদের কাছে  ওয়াইফাই রাউটার এখন  কম্পিউটার ও ইন্টারনেটের মতো এক অপরিহার্য ডিভাইস, বিশেষ করে ঢাকা শহরে এর ব্যাপকতা বিশেষভাবে লক্ষণীয়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যাদের বাসায় ওয়্যার্ড ইন্টারনেট সংযোগ আর স্মার্টফোন আছে তাদের বাসায় ওয়াইফাই ডিভাইস থাকবেই। ওয়াইফাই রাউটারের জনপ্রিয়তার মূল কারন এর সহজলভ্যতা ও ওয়্যারর্ড ব্রডব্যান্ড ইন্টারনেটের খরচ মোবাইল ব্রডব্যান্ডের তুলনায় অনেক কম বলে। তাছাড়াও একটি সংযোগ দিয়ে একাধিক ল্যাপটপ/মোবাইল/কম্পিউটার ডিভাইসে ক্যাবল ছাড়া এবং ক্যাবলসহ ব্যবহারের সুবিধা থাকায় ডিভাইসটি আরও অধিক গ্রহণযোগ্য ও প্রয়োজনীয় হয়ে উঠেছে।  অনেকেই হয়তো প্রতিদিন ব্যবহার করেন কিন্তু জানেন না এটি কিভাবে এত কাজ করে, কিভাবে কোন তাঁরের সংযোগ ছাড়াই আপনার মোবাইলের/ল্যাপটপ কম্পিউটারের এত মিলিয়ন বাইট তথ্য আদান প্রদান করছে খুব সহজেই। যারা জানতে চান ওয়াইফাই কি ও এটি কিভাবে এত ধরনের কাজে পটু তাদের জন্য খুব সহজ ইংরেজিতে ওয়াইফাই সম্পর্কে প্রাথমিক কিছু ধারণার একটি অ্যানিমেশন ভিডিও দেওয়া হল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 

ওয়াইফাই রাউটারের ফার্মওয়্যার আপগ্রেড

ছবি
ওয়াইফাই রাউটার আমাদের নিত্যদিনের সঙ্গী ইন্টারনেটের মতই প্রয়োজনীয় হয়ে উঠেছে। সবাই ওয়াইফাই চালাতে অভ্যস্ত হলেও অনেকে এখনও ঠিকমতো এটি কনফিগার করতে পারেন না, এটি মূলত তাদের মধ্যেই দেখা যায় যাদের প্রযুক্তি সম্পর্কে বিন্দুমাত্র আগ্রহ নেই। আগেই বলে রাখি যারা ওয়াইফাই সম্পর্কে একদম অজ্ঞ তাঁরা নিজ ঝুঁকিতে আপগ্রেড করবেন। কাজের আগে আমাদের ফার্মওয়্যার সম্পর্কে কিছুটা জানা দরকার- ফার্মওয়্যারঃ রাউটার নির্মাণের সময় নির্মানকারীরা কিছু নির্দেশ বা প্রোগ্রাম এর প্রধান স্মৃতি রমে সন্নিবেশিত করে দেন যা রাউটার কার্যক্ষম করার জন্য অত্যাবশ্যকীয়, তাকে ফার্মওয়্যার বলে। এটি হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যবর্তী লেভেলে কাজ করে । কেন ফার্মওয়্যার আপডেট করা প্রয়োজন/গুরুত্বপূর্ণঃ   ১। ওয়াইফাই রাউটারের কার্যক্ষমতা বাড়াতে ২। পূর্বের সমস্যাগুলো সমাধানে ( যেমন- ওয়্যারলেসের ভুল তথ্য প্রদর্শন, ভুল ওয়্যারলেস চ্যানেল দেখানো ) ৩। ওয়াইফাই সিগন্যাল শক্তিশালী করতে ৪ । ওয়াইফাই সিগন্যাল ও রাউটারের স্টাবিলিটি বাড়াতে  ওয়াইফাই রাউটারের সাথে একটি ফার্মওয়্যার দেওয়াই থাকে, যদি পরবর্তীতে এর আগের ফার্মওয়্যারে কোন প্রকা...

ওয়াইফাই প্রযুক্তির নতুন দিগন্ত

ছবি
টিপি লিংকের অতি দ্রুত গতি সম্পন্ন ডুয়াল ব্যান্ড প্রযুক্তির হাই এন্ড ওয়াইফাই এসি রাউটারগুলো উচ্চ ক্ষমতাসম্পন্ন। বাংলাদেশের বাজারে টিপি লিংক রাউটার অত্যন্ত জনপ্রিয়, তাই টিপি লিংকের অফিসিয়াল ইম্পোটার ও বিপনন কোম্পানি এক্সেল টেকনোলজি বিডি লিমিটেড ইতিমধ্যে সারা দেশে বিপননের কাজ শুরু করে দিয়েছে। টিপি লিংকের উন্নত প্রযুক্তির এই রাউটার ৬০০-১৭০০ এমবিপিএস/সেঃ গতিতে ডেটা আদান-প্রদান করতে পারে। নতুন এই হাই স্পিড প্রযুক্তির ওয়াইফাইয়ের নাম রাখা হয়েছে এসি (802.11ac) । ভিডিওটি দেখলে আপনারা সহজেই বুঝতে পারবেন নতুন এই রাউটারের সুবিধা এবং ক্ষমতা । দুইটি ওয়্যারলেস ব্যান্ডের মধ্যে ব্যান্ডওয়াইড বিভাজন হবে এইরকম  Type 2.4 GHz Mbit/s [d] 5 GHz Mbit/s AC600 150 433 AC750 300 433 AC1200 300 867 AC1300 400 867 AC1450 450 975 AC1600 300 1,300 AC1750 450 1,300 AC1900 600 [e] 1,300 AC2350 600 [e] 1,733 AC3200 600 [e] 2,600 [f] বাজারে বাংলাদেশি মুদ্রায় এই রাউটারগুলোর দাম পড়বে ৬৫০০-২১০০০ টাকা। 

টিপি-লিংক TL-WR841N ওয়াইফাই রাউটার আনবক্সিং

ছবি
টিপি লিংকের রাউটারগুলোর মধ্যে TL-WR841N এই ওয়াইফাই রাউটারটি দুই অ্যান্টেনা বিশিষ্ট সবচেয়ে কম মূল্যের এবং ব্যাপক বিক্রিত ওয়াই-ফাই রাউটার । কম মূল্য বলে ভয় পাওয়ার কিছু নেই , টিপি লিংকের রাউটারগুলো মানের দিক দিয়ে মোটেও খারাপ নয় । এখন হয়তো কাভারেজ, ক্ষমতা নিয়ে চিন্তিত ? TL-WR841N উত্তরটি পেলে অবাক হবেন আমার ৩৯০০ টাকা মূল্যের TL-WR841HP ( বর্তমান বাজারদর অনুসারে ) হাই পাওয়ারের ওয়াইফাই রাউটারের সমপরিমাণ কাভারেজ ! এবং রাউটার থেকে ৭৫ মিটার দূরত্বে ( খোলা স্থানে ) ৪-৫ MiB/মেগাবাইটের থ্রোপোর্ট ! নিশ্চয়ই অনেকের এখন ওয়াই-ফাই রাউটারটির দাম জানার খুব প্রয়োজন মনে হচ্ছে ।  বর্তমান বাজারদর অনুসারে এর দাম ২০০০-২২০০ টাকা । যাদের রাউটারটি এবং এর সাথে কি কি রয়েছে তা দেখার প্রয়োজন তারা নিচের আনবক্সিং ভিডিওতে দেখে নিতে পারেন ।  এখনো এর ডিপ রিভিউ তৈরি করা হয়নি , অলসতার কারনে শুধু আনবক্সিংটাই করা হয়েছে । আগামি কিছু দিনের মধ্যেই শীঘ্রই রিভিউ আপলোড করা হবে মেহেদী হাসান পলাশের ইউটিউব চ্যানেল এবং ব্লগে । সবার আগে টিপি লিংক ওয়াই-ফাই রাউটারগুলোর উপর ডিপ  রিভিউ পেতে সাবস্ক্রাইব করুন আমার...

ওয়াইফাই সমস্যা ( ওয়াইফাই কলিশন )

ছবি
বর্তমানে ওয়াইফাই রাউটার এতটাই জনপ্রিয় হয়েছে যে কোন কোন বাসায় একের অধিক রাউটার ব্যবহার করতে দেখা যায় । আর শহরে পুরো একটি বিল্ডিং এর কথা বললে দেখা যাবে ন্যূনতম ৪-৮ টি ওয়াই-ফাই ডিভাইস বিদ্যমান আর আশে-পাশের ডিভাইসগুলোর কথা বাদই দিলাম । তো এতে সমস্যা কি ? এতে তো আরও ভালো , দেশ এগিয়ে যাচ্ছে । ৮০২.১১ প্রোটকল বা ওয়াই-ফাই লোগো  আমাদের আশে-পাশে যে সকল ওয়াই-ফাই রাউটার রয়েছে তার ৯৯% ই ২.৪ গিগাহার্জ ব্যান্ডের যার ফলে সমস্যাটাও আস্তে আস্তে আরও বেশি হবে । যারা ওয়াই-ফাই সম্পর্কে মোটামুটি জানেন তারা নিশ্চয়ই বলবেন ৫ গিগাহার্জ ব্যান্ডের ওয়াই-ফাই তো আছেই , তবে তার সাথে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনি যে সকল ডিভাইসে ওয়াই-ফাই ব্যবহার করবেন তাতেও ৫ গিগাহার্জ ব্যান্ড চলার উপযোগী হতে হবে । আর ৫ গিগাহার্জ ব্যান্ডের ন্যূনতম রাউটারের দাম ২.৪ গিগাহার্জ এর তুলনায় ৪-৫ গুন বেশি ।  ওয়াই-ফাই কলিশন  দূর করার এত সহজ পদ্ধতি থাকতে কেন এত টাকা খরচ করবেন !  এখন মূল বিষয়ে আসি , ওয়াইফাই সিগন্যাল কলিশন কি ?  ধরুন দুটি রাস্তা আছে একটি অত্যন্ত ব্যস্ত আর জনবহুল রাস্তা দ্বিতীয়টি অনেক কম ব্যস্...