Mehedi Hasan Polash 1.0
এমন ধরনের টাইটেল দেখে অবাক হওয়ার কিছু নেই , আমি বরাবরই নিজের নামটা ব্লগে বেশি ব্যাবহার করি যাতে সার্চ ইঞ্জিন আমাকে এড়িয়ে না যায় । তারপরেও আমার নাম দিয়ে অনুসন্ধান করলে সার্চ ইঞ্জিন অনুসন্ধান ফলাফলে সব সময়ই আমার ব্লগকে মাঝে বা শেষে দেখায় ।যাই হোক আগে এই পোস্টের মূল কারনটিতে ফিরে আসি । টাইটেল দেখে আপনি কি ধারনা করছেন কিছু আপডেট হতে চলেছে ? হ্যাঁ, আপনার ধারনা সঠিক তবে পুরোপুরি নয় । কারন আপডেট শুধু ব্লগে নয় সাথে আমার ইউটিউব চ্যানেলেও আসছে । ক্যামেরায় সমস্যা থাকার কারনে আগে ইউটিউবে ওয়াই-ফাই এর যে রিভিউ বা আনবক্সিং ভিডিওগুলো আপলোড করা হয়েছে সেগুলোতে ব্লার, নয়েজ, খারাপ অডিও কোয়ালিটি ইত্যাদি সমস্যা ছিল যার কারনে যেমন ভিডিও দেখতে ও কথা বুঝতে খুবই অসুবিধা হতো এবং এর ফলে রিভিও কম হওয়ায় আমারও ইচ্ছে হতো না নতুন করে কিছু করার। ৫ দিন আগে আমার মামা যে মোবাইল ফোনটি পাঠিয়েছেন তা দিয়ে সর্বোচ্চ ১০৮০ পিক্সেলের এইচডি ভিডিও করা যায় । কষ্ট করে তাড়াতাড়ি মোবাইলটি পাঠানোর জন্য মামাকে অসংখ্য ধন্যবাদ । \ ওয়াই-ফাই রাউটার, স্মার্টফোন, অপারেটিং সিস্টেম, আই...