পোস্টগুলি

tp-link price in bd লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

টিপি-লিংক ডুয়াল ব্যান্ড রাউটারে কিভাবে সেটআপ করবেন ওয়াইফাই?

ছবি
টিপি-লিংক আর্চার এবং সি সিরিজের রাউটারগুলোর ডুয়েল ব্যান্ডের ওয়াইফাই কিভাবে সেটআপ করবেন তা নিয়ে প্রথম প্রথম ব্যবহারে অনেকেই সমস্যায় পড়েন। তো কিভাবে টিপি-লিংক এর মধ্যম বাজেটের রাউটারগুলোর ডুয়েল ব্যান্ডের ওয়াইফাই সেটআপ করবেন তাঁর সম্পূর্ণ টিউটোরিয়াল পাবেন নিচের ভিডিওটিতে, তবে এটি সেটআপের জন্য ওয়াইফাই সেটআপের কিছু সাধারণ জ্ঞান থাকতে হবে। বর্তমানে নতুন যারা ওয়াইফাই রাউটার কিনছেন তারা বেশিরভাগ ক্ষেত্রেই যেহেতু ডুয়াল ব্যান্ড রাউটার কিনছেন সেহেতু এই টিউটোরিয়ালটি কাজে লাগবে বলে আশা করি এবং ইউটিউব এ একজন কমেন্টে জানতে চাওয়ায় এই টিউটোরিয়ালটি তৈরি করা হয়েছে। ধন্যবাদ মন্তব্যকারীকে। ইউটিউবে মন্তব্য করেছেন, রাজু আহমেদ রাজ ভাই, এখন রাওটারে ডুয়েল ব্যান্ড 2.4ghz and 5ghz এখন 5ghz ওপেন করবো কিভাবে জানাবেন আশাকরি। ভিডিও টা ভালো লাগলো, কিন্তু ভাই সার্চ করলে কি দুইটা আলাদা ভাবে সো করবে? হ্যাঁ, এসএসআইডি ভিন্ন হলে দুইটি আলাদা ভাবে দেখাবে। তবে তার জন্য অবশ্যই মোবাইলটি বা ডিভাইসটি ৫ গিগাহার্জ এবং ২.৪ গিগাহার্জ উভয়ই সাপোর্টেড হতে হবে।

টিপি লিংক WR-720N ওয়াইফাই রাউটার

ছবি
ওয়াইফাই রাউটার কেনার ক্ষেত্রে আমরা সস্তা রাউটারের দিকে ঝুঁকি, কেউ জেনে কেউ না জেনে। কেনার আগে আপনার উদ্দেশ্য থাকে আমি ওয়াইফাই চালাতে পারলেই তো হল। এতো ফাংশন আর ফিচার দিয়ে কি করবো? দু-তিনজন মিলেই তো চালাবো কমদামি সস্তা একটাই নেই। পোস্টটি পড়ে ভাবছেন আমি আপনার স্বল্প বাজেটের ক্ষেত্রে টাইটেলে দেওয়া টিপি-লিংক wr720n রাউটারটির কথা বলছি। হ্যাঁ, সঠিক ধরেছেন। সবচেয়ে কম বাজেটের মধ্যে সাধারন কিছু ফিচারসহ টিপি-লিংক নিলে WR-720N যা ২.৪ গিগাহার্জ রেডিও তরঙ্গে চালিত সর্বোচ্চ ১৫০ এম্বিপিএস গতির রাউটারটিই আমি প্রেফার করবো। আমি নিজে রাউটারটি ৬মাসেরও অধিক সময় একটি এসএসআইডি দিয়ে ব্যবহার করেছি কোন প্রকার সমস্যা ছাড়াই। রাউটারটির সবচেয়ে ভালো দিক হচ্ছে এর দাম, রাউটারের বিশ্বস্ত কোম্পানি টিপি-লিংক সবচেয়ে কম দামে এই রাউটারটি বিপনন করছে। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, রাউটারটি উন্মুক্ত জায়গায় রাখলে ৫০ ফিটেরও বেশি কাভারেজ দেয় এবং ইন্টারনেট গতি ভালো হলে অনায়াসে একত্রে ৪-৬ জন ওয়াইফাই এবং দুটি আর-জে-৪৫ পোর্টের সাহায্যে ক্যাঁট ৫ বা ৬ কেবল দিয়ে আরও দুটি পিসি একত্রে চালানো সম্ভব। রাউটারটি তেমন গরম হয়ন...