পোস্টগুলি

অ্যাপলের সর্বশেষ সংবাদ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

টুরি কিনল অ্যাপল

ছবি
মেশিন লার্নিং স্টার্টআপ টুরিকে ২০ কোটি ডলার ব্যয়ে কিনে নিয়েছে টেক জায়ান্ট অ্যাপল।  অ্যাপলের ভয়েস অ্যাসিস্ট্যান্ট “সিরি” এর ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে আসছে অ্যাপল। তারই ধারাবাহিকতায় এবার যুক্তরাষ্ট্রের সিয়াটলভিত্তিক মেশিন লার্নিং এই স্টার্টআপ কিনে নিল অ্যাপল।  টুরির আগের পরিচয় ছিল গ্রাফল্যাব আর ড্যাটো নামে। গ্রাফল্যাব নামের ‘ওপেন-সোর্স’ প্রোজেক্ট থেকে যার যাত্রা শুরু হয়। ছোট এই টুরি কোম্পানির রয়েছে এমন কিছু টুলস যা দিয়ে ডেভেলপাররা সহজেই মেশিন লার্নিং অ্যাপ তৈরি করতে পারে। গিকওয়্যার এর তথ্যমতে, ২০০ বিলিয়ন ডলারের বিনিময়ে টুরি ক্রয় করে নিয়েছে অ্যাপল। তবে অ্যাপল শুধু তাদের ভয়েস অ্যাসিস্ট্যান্ট “সিরি”এর উন্নতির উদ্দেশ্যে টুরি কিনে নেননি, সাথে থার্ড পার্টি অ্যাপ ডেভেলপাররাও যাতে এর সুবিধা ভোগ করতে পারে সে উদ্দেশ্যেই অ্যাপলের এ বিনিয়োগ। যাতে ভবিষ্যতে আবারও মানুষের স্বপ্নকে হাতে এনে দিতে পারে সে লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছে “টিম কুক” এর দল। এর আগেও অ্যাপল আরও কয়েকটি মেশিন লার্নিং স্টার্টআপ কিনে নিয়েছে। কিন্তু এ...

আইওএস ১০ আনলক স্ক্রিন

ছবি
সম্প্রতি অ্যাপলের আইফোন আইফোন অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করন আইওএস ১০ আপডেট উন্মুক্ত করা হয়েছে আইফোন ব্যবহারকারীদের জন্য। নতুন আইফোন ৬এস এর থ্রি-ডি টাচের জন্য বিশেষ ফিচার সম্বলিত নতুন এই আইওএস ভার্সনটি আগের সকল আইফোন অপারেটিং সিস্টেমের তুলনায় অধিক কার্যকরী বলে দাবি অ্যাপলের। আইওএস ১০ আইফোন আনলকে এনেছে ঝামেলাবিহীন পরিবর্তন। ‘স্লাইড টু আনলক’ ফিচার বিলুপ্ত করে আনা হয়েছে ‘প্রেস হোম টু ওপেন’ ফিচার। এ ক্ষেত্রে আপনি যদি আপনার আইফোনে ফিঙ্গারপ্রিন্ট লক ব্যতিত পিন লক ব্যবহার করেন তাহলে হোম বাটন প্রেসের পর আইফোন আনলকের জন্য হোমস্ক্রিন স্লাইড করে পাসকোড অপশন আনতে হবেনা। শুধুমাত্র হোম বাটন করে আপনাকে পাসকোড দিতে হবে। যদিও আইফোনের টাচ আইডি ব্যবহারকারীরা এ সুবিধা আগে থেকেই পেয়ে আসছেন তারপরেও যারা এখনও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যতিত পুরনো মডেলের আইফোন ব্যবহার করছেন তাদের কাছে নতুন    এই আনলকিং ফিচারটি বেশ উপযোগী। 

বিদায় নিচ্ছে ১৬ জিবির আইফোন

ছবি
অ্যাপলের প্রতিটি নতুন আইফোন রিলিজে থাকে আগের আইফোন থেকে অধিক উন্নত ফিচার এবং হার্ডওয়্যার। আইফোন ৪এস রিলিজের পর যেমন আর ৮ জিবি মেমোরির আনা বাতিল করে দিয়েছে অ্যাপল, তেমনি এবার আইফোন ৬এস রিলিজের পর ১৬ জিবি মেমোরি সম্বলিত আইফোন বাজারে আনবেনা অ্যাপল। অর্থাৎ, আগামী সেপ্টেম্বরে রিলিজ হতে যাওয়া " আইফোন ৭ " এর মডেলগুলোতে ১৬জিবি মেমোরির অপশন থাকছে না। এ তথ্য নিশ্চিত করেছে অনলাইন সংবাদমাধ্যম "দি ওয়াল স্ট্রিট জার্নাল"।    যেহেতু, আইফোনের মডেলগুলোতে আর ১৬ জিবি মেমোরি থাকছেনা তাই আইফোন ৭ এর মডেলগুলো শুরু হবে ৩২ জিবি মেমোরি থেকে।    যদিও আইফোনের এ পরিবর্তন সম্পর্কে অ্যাপল কর্তৃপক্ষ কোন মতামত জানায়নি। প্রযুক্তি গবেষক ও আইফোন ব্যবহারকারীরা অ্যাপলের এ পরিবর্তনকে স্বাগত জানাচ্ছে। কারন, ব্যবহারকারীদের অনেকেরই অভিযোগ ছিল ফুল এইচডি ও ফোর কে ভিডিওর জন্য  আইফোনের ১৬ জিবি মেমোরি যথেষ্ট নয়। আর যতই দিন যাচ্ছে ততই স্মার্টফোন ব্যবহারকারীদের ডেটা স্টোরেজের চাহিদা বাড়ছে। গ্রাহকদের কথা এবং স্মার্টফোন রাজ্য দাপিয়ে বেড়াতে অ্যাপল তাদের আইফোনে ২৫৬ জিবির স্টোরেজ সুবিধা। এবং গ্রাহকের রুচি এবং চাহ...

ভারতে নিজেদের স্টোর খুলতে বিপাকে অ্যাপল

ছবি
ভারতে নিজেদের স্টোর খুলতে হলে তাতে ন্যূনতম ৩০ শতাংশ ভারতীয় কোম্পানির প্রযুক্তি পণ্য থাকতে হবে, এমন কিছু নীতিমালা অ্যাপলকে চাপিয়ে দিয়েছে ভারত সরকার।  আমেরিকার গণমাধ্যম রয়টার্স জানিয়েছে, গত বছর ভারতের পরিবর্তীত আইন অনুযায়ী দেশটিতে বিদেশি কোন প্রতিষ্ঠানের বিক্রয়কেন্দ্র পরিচালনার ক্ষেত্রে তাদের বিক্রয়কেন্দ্রে ৩০ শতাংশ ভারতের নিজস্ব পণ্য রাখা বাধ্যতামূলক করা হয়। আর সেই আইনের আওতায় চাঁপা পড়েছে অ্যাপলও। তৃতীয় পক্ষের মাধ্যমেই আইফোন বিক্রি করে আসছিলো অ্যাপল। কিন্তু প্রতিনিয়ত চাহিদা বৃদ্ধি ও বিক্রয় বৃদ্ধির জন্য অ্যাপল নিজেদের স্টোর খোলার পদক্ষেপ নেয় আর সেই পদক্ষেপের আগেই উল্লেখিত আইনি শর্তাবলির কথা জানতে পারে অ্যাপল। তার পরপরই ভারতে অ্যাপল স্টোর খুলতে ছাড় চাওয়া হয়, কিন্তু তা সম্পূর্ণ নাকচ করে দেয় দেশটির অর্থমন্ত্রনালয়।  অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, "তারা ছাড়ের জন্য আবেদন করেছেন, কিন্তু পরীক্ষার জন্য কোনো পণ্য পাঠায়নি। তাদের আবেদনটি ভালোমত পরীক্ষা করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" টেকনোলজিতে বিশেষ ছাড় দেওয়ার বিষয়টির সাথে যুক্ত দেশটির এক সরকারী কর্মকর্তা জানিয়েছেন,...

অ্যাপলের ৩২ কোটি টাকার স্বর্ণের রহস্য

ছবি
২০১৫ সালে শুরু হওয়া অ্যাপলের রিসাইকেল প্রোগ্রাম এতটাই সফল যে এক বছরে পুরাতন আইফোনগুলো থেকে স্বর্ণই সংগৃহীত হয়েছে প্রায় ২২০৪ পাউন্ড! যার আর্থিক বাজার মূল্য বাংলাদেশী টাকায় দাঁড়ায় প্রায় ৩২ কোটি টাকা। অ্যাপলের বার্ষিক পরিবেশ পরিসংখ্যান দিবস উপলক্ষে গতকাল প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ২০১৫-১৬ এই এক বছরে অ্যাপলের আইফোন রিসাইকেলিং প্রোগ্রাম থেকে অ্যাপল উদ্ধার করেছে প্রায় ৯০ মিলিয়ন পাউন্ডের ধাতু যা পূর্ববর্তী প্রজন্মের আইফোনে ব্যবহার করা হয়েছিল। এর মধ্যে প্রায় ৬০ মিলিয়ন পাউন্ডই পুনরায় ব্যবহারযোগ্য। অর্থাৎ, নতুন আইফোন তৈরিতে এই পুরাতন ধাতুগুলো থেকে পাওয়া পদার্থগুলোকে নতুন সার্কিট, ডিসপ্লে, হোম বাটন, ক্যামেরার লেন্স ও বডি তৈরিতে ব্যবহার করা যাবে বলে জানিয়েছে অ্যাপল। বিখ্যাত মডুলার মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান "ফেয়ার ফোন" এর গবেষণার ফলাফল অনুযায়ী অ্যাপলের প্রতিটি আইফোনে গড়ে প্রায় ৩০ মিলিগ্রাম স্বর্ণ ব্যবহৃত হয়েছে। শুধু স্বর্ণের জন্য নয় বরং নতুন আইফোনের প্রোডাকশন খরচ কমাতে ও পরিবেশ রক্ষায়  গতবছর অ্যাপল শুরু করেছিল আইফোন রিসাইকেলিং প্রোগ্রাম। তাছাড়াও অ্যাপলের পুরাতন ব্যবহারকারীরাও...

আইফোনে শেষ পর্যন্ত কিছুই পেলোনা এফবিআই

ছবি
সেন বেরনারডিনো অ্যাটাক নামক এক হত্যাযজ্ঞ মিশনের রহস্য উদঘাটনের জন্য এফবিআইয়ের ( Federal Bureau of Investigation )  প্রয়োজন ছিল  সৈয়দ ফারুকের ব্যবহৃত  আইফোন ৫সি আনলক করা।   আমেরিকার আদালতের আদেশে এফবিআইকে এই খুনের তদন্তে আইফোন আনলক করতে সাহায্য করবে না বলে অ্যাপল জানিয়ে দিলে এফবিআই বেঁছে নেয় বিকল্প পদ্ধতি। মূলত অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক তাদের আইফোন ব্যবহারকারীদের ডেটার সুরক্ষা দিতেই অপারেটিং সিস্টেমের ব্যাকডোর তৈরি করে দিতে রাজি হয়নি। শেষ পর্যন্ত  ন্যান্ড মিররিং পদ্ধতি  ব্যবহার করে এফবিআই আইফোন থেকে ডেটার ব্যাকআপ নিতে সক্ষম হলেও তাতে হত্যাকাণ্ডের কোন প্রকার প্রাসঙ্গিক তথ্য পায়নি বলে জানিয়েছে সিবিএস নিউজ।  খবরটা শুনতে আশ্চর্যজনক হলেও আসলে এখানে অবাক হওয়ার কিছুই নেই। আসামী সৈয়দ ফারুক এবং তার স্ত্রীর ব্যবহৃত তিনটি আইফোনের একটি ছিল এই আলোচিত আইফোন ৫সি। যদিও আগেই এফবিআই সন্দেহ করেছিল ঘটনায় জড়িত দম্পত্তির বাড়িতে আবর্জনার সাথে  নষ্ট অবস্থায় পাওয়া  আইফোন দুটিই  তাদের নিজেদের ব্যক্তিগত ব্যবহৃত আইফোন। এত সময় ও অর্থ ব্যয় করেও ...

অ্যাপলের সুইফট প্রোগ্রামিং এখন আন্ড্রয়েডে

ছবি
সুইফট, অ্যাপলের নিজস্ব উন্মুক্ত প্রোগ্রামিং ভাষা। প্রায় দুই বছর আগে অ্যাপল তাদের ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার কনফারেন্সে কৃত্তিম বুদ্ধিমত্তাসম্পন্ন প্রোগ্রামিং ভাষাটি উন্মোচন করেন। অ্যাপল তাদের অ্যাপস ডেভেলপারদের বিশেষ সুবিধা দেওয়ার উদ্দেশ্যে ডেভেলপ করেছে প্রোগ্রামিং ভাষাটি। প্রচলিত অন্যান্য প্রোগ্রামিং ভাষায় প্রোগ্রাম লেখার পরে কম্পাইল করে তারপর আউটপুট দেখা যায় কিন্তু অ্যাপলের সুইফট প্রোগ্রামিং ভাষার অনন্য বৈশিষ্ট্য হচ্ছে ডেভেলপাররা কোড লেখার সময়ই লাইভ অ্যাপটির ফলাফল দেখতে পারে। অর্থাৎ রিয়েল টাইম ফলাফল দেখা যায়। ওরাকল এবং গুগলের মধ্যকার চলা মামলার ফলে এ সিদ্ধান্তে গুগল উপনীত হতে যাচ্ছে বলে জানা গিয়েছে। ফেইসবুক এবং ইউবার এই দুই তৃতীয় পক্ষের অ্যাপসের সাথেই টেক জায়ান্ট গুগল তাদের আন্ড্রয়েড অপারেটিং সিস্টেমে যুক্ত করবে বলে জানা গেছে নেক্সট ওয়েবের রিপোর্ট থেকে। হ্যাকার নিউজ থেকে পাওয়া তথ্যমতে, অ্যাপল যখন তাদের সুইফট প্রোগ্রামিং ভাষাকে উন্মুক্ত করার পর-পরই গুগল, ফেইসবুক এবং ইউবার এর পরিচালকগণ অ্যাপলের এই জনপ্রিয় প্রোগ্রামিং ভাষাকে নিয়ে লন্ডনে এক বিশেষ আলোচনার আয়োজন করেছিল।

বাড়িয়ে নিন আইফোনের স্টোরেজ

ছবি
আপনি কি আইফোন ব্যবহারকারী? ভিডিও কিংবা ছবি তুলতে গিয়ে প্রায়ই নট এনাফ স্টোরেজের খপ্পরে পড়েন? মাঝে মাঝে ছোট একটি অ্যাপ ডাউনলোডের জায়গায়ও থাকেনা? তাহলে আজকেই সমাধান করে ফেলুন এই ঝামেলার আর বাড়িয়ে নিন আপনার আইফোন স্টোরেজ । স্টোরেজ বাড়াতে আপনাকে সামান্য কয়েক মেগাবাইট ডেটা আর ১ মিনিট সময় খরচ করা ছাড়া আর কোন খরচই করতে হবেনা। পদ্ধতিটি আমার নিজের হাতে পরিক্ষিত এবং কার্যকরী, স্টেপ বাই স্টেপ অনুসরণ করুন- প্রথমে আইফোনের  Settings > General > About  এ গিয়ে আপনার স্টোরেজ কতটুকু খালি রয়েছে তা দেখে নিন। আমার আইফোনে ১.৮ জিবি খালি ছিল।                         তারপর মেনুতে ব্যাক করে আইটিউন্স চালু করুন এবং লোড হতে কিছুটা সময় দিন। ঠিক এইরকম কিছু মুভির লিস্ট আসবে, লিস্টের যে কোন একটি মুভি সিলেক্ট করলে নিচের মত মুভিটির পেইজ ওপেন হবে এবং কিছু অপশন দেখতে পারবেন। কিন্তু সব মুভিতে আপনি রেন্ট অপশন নাও খুঁজে পেতে পারেন। একটিতে না পেলে পরেরটায় বা অন্য মুভিতে যাবেন। তারপর রেন্ট অপশন খুঁজে পেলে নিচের নির্দেশনা অনুযায়...

আনহ্যাকএবল আইওএস ৯.৪

ছবি
সেন বেরনারডিনো অ্যাটাক ঘটনার পর সৈয়দ ফারুকের আইফোন ফাইভ সি আনলক নিয়ে প্রযুক্তি দুনিয়া তোলপাড় করা ঘটনায় অনেকেই ধারণা করেছিল পিছিয়ে পারে যেতে আইওএস ৯.৩ নতুন সংস্করণটি উমুক্ত করার সময়। তবে অ্যাপল দ্রুত তাদের ৯.৩ সংস্করন উন্মুক্ত করে তাদের আইওএস ৯.৪ সংস্করণেই আনতে পারে আনহ্যাকএবল প্রযুক্তি। কারন খুব শীঘ্রই উন্মুক্ত হতে পারে আইওএস ৯.৪ পাবলিক বেটা ভার্সন। কিছুদিন আগেই আইফোনে আনহ্যাকএবল প্রযুক্তি জুড়ে দেওয়ার ঘোষণা দেন অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক। তাই পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত মেসেঞ্জার সার্ভিসের মূল ডেভলপারকে হায়ার করে আইওএস সুরক্ষার কোর টিমে যোগ দেওয়ার প্রস্তাব জানিয়েছিল অ্যাপল। এতে খুশিমনে সাড়া দেন অ্যাপ্লিকেশন ডেভলপার “ফ্রেডরিক জ্যাকবস”। বর্তমানে অ্যাপল তাদের আইফোন ব্যবহারকারিদের সর্বোচ্চ প্রাইভেসি সুরক্ষায় জোর দিচ্ছে। অ্যাপল তাদের আইওএস ৯.৩ সংস্করণেই আইক্লাউডের এন্ড টু এন্ড এঙ্ক্রিপশন প্রযুক্তিসহ আরও নানাবিধ সুরক্ষা জুড়ে দিয়েছে বলে বিভিন্ন ব্লগ থেকে জানা গিয়েছে। সিগন্যাল মেসেঞ্জারের ডেভলপার “ফ্রেডরিক জ্যাকবস” কোর টিমে যোগ দেওয়ার পরই হয়তো অ্...

আইফোন আন-হ্যাকএবল করতে মাঠে নেমেছে অ্যাপল

ছবি
সিগন্যাল, পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত এনক্রিপটেড মেসেঞ্জার অ্যাপ। যার মূল ডেভলপারদের একজন হচ্ছেন "ফ্রেডরিক জ্যাকবস"। আজ টুইটারে এক বার্তায় অ্যাপলের সিকিউরিটি টিমে কাজ করবেন বলে জানিয়েছেন তিনি।  অ্যাপলই তাকে অ্যাপলের কোর  সিকিউরিটি টিমে  কাজ করার জন্য আহ্বান করেছিল, তাতে খুব খুশি মনেই সাড়া দিয়েছেন  "ফ্রেডরিক জ্যাকবস"। এবার অ্যাপলের মূল লক্ষ্য হচ্ছে তাদের আইফোন হ্যাকপ্রুফ করা, যাতে এফবিআই হোক কিংবা সরকার হোক কেউই আর কোনোভাবে আইফোন আনলক করার অন্যায় আবদার করতে না পারে!       অ্যাপলের প্রাইভেসি বলে কথা তাতে কোন প্রকার খুঁত থাকা যাবেনা, এফবিআই ও আমেরিকার সরকার থেকে  পাওয়া সকল নির্দেশ অমান্য করে  আইফোন আনলকের বিরুদ্ধে এখনও অবস্থান করছে অ্যাপল। অ্যাপল তার ব্যবহারকারিদের তথ্যের সর্বোচ্চ সুরক্ষা দিতে হার্ডকোর লাইনে অবস্থান নিতে যাচ্ছে। টিম কুকের দল তাদের আইফোন ব্যবহারকারিদের প্রাইভেসি রক্ষায় সর্বোচ্চটাই দিতে চান।  আইফোন হ্যাকপ্রুফ আইফোন আনলকে ব্যর্থ এফবিআই সাহায্য পেতে যায় উচ্চ আদালতে। কিন্তু আমেরিকার উচ্চ আদালত থেকে পাওয়া  সেন...

এফবিআই এর পর এবার অ্যাপলকে দিয়ে আরও ১২টি আইফোন আনলক করাতে চায় আমেরিকার সরকার!

ছবি
আইফোন আনলক নিয়ে এফবিআই আর অ্যাপলের চলছে তুমুল দ্বন্দ্ব, উচ্চ আদালতের সাহায্যে এফবিআই আসামী সৈয়দ ফারুকের আইফোন ৫সি আনলক করতে সাহায্য করার জন্য অ্যাপলকে নোটিশ পাঠানো হলেও অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক তাদের কোন প্রকার সাহায্য করতে রাজি হননি। এ নিয়ে বেশ কয়েকদিন যাবত টুইটার-ফেইসবুকসহ প্রায় সকল সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইন মিডিয়া তোলপাড়ের রেশ কেটে যাওয়ার আগেই এবার  আরও ১২ টি আইফোন আনলক করতে  চায়   আমেরিকার সরকার   ! পুরো প্রযুক্তি দুনিয়ার প্রধান খবর হয়ে দাঁড়িয়েছে একটিমাত্র  আইফোন আনলক নিয়ে এফবিআই ও অ্যাপলের রেষারেষির ঘটনা ।  এফবিআইয়ের অনুরোধ ও উচ্চ আদালতের আদেশ অমান্য করে  আসামী সৈয়দ ফারুকের  আইফোন ৫সি ডিভাইসটি আনলক করতে কোনোরূপ সাহায্য না করার  পরেও এবার আমেরিকার সরকার চান অ্যাপল যেন তাদেরকে আরও ১২টি আইফোন আনলক করে দেওয়া হয়।  অ্যাপল তার ব্যবহারকারিদের সর্বোচ্চ প্রাইভেসি দিতে  আইফোনের অপারেটিং সিস্টেম আইওএস ৮ আপডেটের পর থেকে  ২৫৬ বিটের AES ( অ্যাডভান্স এনক্রিপশান সিস্টেম  ) ও  এন্ড টু এন্ড এন...

আইফোনের লক খুলতে ব্যর্থ FBI ও অ্যাপল!

ছবি
সেন বেরনারডিনো অ্যাটাক নামক এক হত্যাযজ্ঞ মিশনের রহস্য উদঘাটনের জন্য এফবিআইয়ের ( Federal Bureau of Investigation )  প্রয়োজন একটি আইফোন আনলক করা। সৈয়দ ফারুক এবং তার স্ত্রী তাসফিন মালিক মিলে  ২০১৫ সালে     এক আত্মঘাতী বোমা হামলা চালায়  ক্যালিফোর্নিয়ার সেন বেরনারডিনোতে, যাতে নিহত হয় ১৪জন এবং গুরুতর আহত হয় ২২জন। আমেরিকার ম্যাজিস্ট্রেটের আদেশে এফবিআইকে খুনের তদন্তে সাহায্য করতে গিয়ে টেক জায়ান্ট অ্যাপল পড়েছে চরম বিপাকে।  এই হত্যাকাণ্ডের রহস্য পুরোপুরি উন্মোচনের জন্য FBI এর প্রয়োজন পড়েছে আসামী সৈয়দ ফারুকের ব্যবহৃত আইফোন ৫সি আনলক করার। এখন যেভাবেই হোক FBI এর দরকার এই আইফোনের ভিতরে থাকা যাবতীয় সকল তথ্য, যা থেকে বেরিয়ে আসতে পারে বেরনারডিনো অ্যাটাকের প্রাসঙ্গিক তথ্য।  কিন্তু অ্যাপেলের এনক্রিপশনের কাছে ব্যর্থ হল এফবিআই এবং কোর্টের বিচারক  Sheri Pym  অ্যাপলকে আদেশ দিলেন আইফোনটি আনলক করতে, কিন্তু নিজেরদের  এনক্রিপশন পলিসির কাছে হার মানলো অ্যাপল।  অ্যাপল অনেক আগেই তাদের  এনক্রিপশন পলিসির  কথায়   সচ্ছভাবে জানিয়েছেন তারা ব্যবহারকা...