পোস্টগুলি

রাউটার লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

শাও মি ওয়াইফাই রাউটার ৩ এর ভালো এবং খারাপ দিকগুলো

ছবি
ওয়াইফাই রাউটারটির ভালো দিকগুলো হচ্ছে,  স্পীড লিমিট অপশন আছে।  ডুয়েল ব্যান্ড ওয়াইফাই।  একসাথে সর্বোচ্চ ১২০ ডিভাইস সংযোগ করা যায়। ওয়াইফাই রাউটারটির খারাপ দিকগুলো হচ্ছে, রেঞ্জ কম।  কোন ওয়ারেন্টি নেই।  স্টার্টআপ টাইম বেশি নেয়,  ইউএসবি এখনও কোনোভাবেই ব্যবহার করা আমার পক্ষে সম্ভব হয়নি।  ল্যান পোর্ট মাত্র দুটি।   সব দিক দিয়ে বিবেচনা করলে এই দামে টিপি-লিংক নেওয়া ভালো হবে আমার মতে

টিপি-লিংক ডুয়াল ব্যান্ড রাউটারে কিভাবে সেটআপ করবেন ওয়াইফাই?

ছবি
টিপি-লিংক আর্চার এবং সি সিরিজের রাউটারগুলোর ডুয়েল ব্যান্ডের ওয়াইফাই কিভাবে সেটআপ করবেন তা নিয়ে প্রথম প্রথম ব্যবহারে অনেকেই সমস্যায় পড়েন। তো কিভাবে টিপি-লিংক এর মধ্যম বাজেটের রাউটারগুলোর ডুয়েল ব্যান্ডের ওয়াইফাই সেটআপ করবেন তাঁর সম্পূর্ণ টিউটোরিয়াল পাবেন নিচের ভিডিওটিতে, তবে এটি সেটআপের জন্য ওয়াইফাই সেটআপের কিছু সাধারণ জ্ঞান থাকতে হবে। বর্তমানে নতুন যারা ওয়াইফাই রাউটার কিনছেন তারা বেশিরভাগ ক্ষেত্রেই যেহেতু ডুয়াল ব্যান্ড রাউটার কিনছেন সেহেতু এই টিউটোরিয়ালটি কাজে লাগবে বলে আশা করি এবং ইউটিউব এ একজন কমেন্টে জানতে চাওয়ায় এই টিউটোরিয়ালটি তৈরি করা হয়েছে। ধন্যবাদ মন্তব্যকারীকে। ইউটিউবে মন্তব্য করেছেন, রাজু আহমেদ রাজ ভাই, এখন রাওটারে ডুয়েল ব্যান্ড 2.4ghz and 5ghz এখন 5ghz ওপেন করবো কিভাবে জানাবেন আশাকরি। ভিডিও টা ভালো লাগলো, কিন্তু ভাই সার্চ করলে কি দুইটা আলাদা ভাবে সো করবে? হ্যাঁ, এসএসআইডি ভিন্ন হলে দুইটি আলাদা ভাবে দেখাবে। তবে তার জন্য অবশ্যই মোবাইলটি বা ডিভাইসটি ৫ গিগাহার্জ এবং ২.৪ গিগাহার্জ উভয়ই সাপোর্টেড হতে হবে।

টিপি লিংক WR-740N ওয়াইফাই রাউটার সম্পর্কিত প্রশ্ন

ছবি
ইউটিউব চ্যানেলে প্রশ্নটি করেছেন Md Najmul ভাইয়া এটার দাম কত? এটা কি অন্য কোনো ওয়াইফাই এর তার বা কোনো ডিভাইস কানেক্ট করতে হয়? মাসে কোনো বিল দিতে হয়? সর্বচ্চ কয়টা কানেক্ট করতে পারব? এটার মদ্ধে কোনো জিবি বা জিবির মত কিছু থাকে কি? প্লিজ উত্তর দিবেন রাউটারটির বর্তমান ভার্সনের দাম ১৮০০ এর নিচে, এর সাথে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ তারের সাহায্যে সংযোগ করতে হয়। মাসিক বিল আপনি আপনার ইন্টারনেট সার্ভিস যেখান থেকে নিবেন সেখানকার চার্জ অনুযায়ী। ক্যাবল দিয়ে আপনি সর্বোচ্চ ৪ টি সংযোগ ব্যবহার করতে পারবেন আর ওয়াইফাই দিয়ে ৩০ এর অধিক তবে আপনার ইন্টারনেট সংযোগ এতোগুলো ডিভাইস চালানোর জন্য উচ্চ গতিশীল হতে হবে। রাউটারে কোন জিবি থাকেনা, আপনি যেখান থেকে ইন্টারনেট সংযোগ নিবেন তাদের প্যাকেজ অনুযায়ী ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তবে বেশিরভাগ ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আনলিমিটেড ইন্টারনেট দিয়ে থাকে।