পোস্টগুলি

আইফোন সুরক্ষা লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

আইফোনে শেষ পর্যন্ত কিছুই পেলোনা এফবিআই

ছবি
সেন বেরনারডিনো অ্যাটাক নামক এক হত্যাযজ্ঞ মিশনের রহস্য উদঘাটনের জন্য এফবিআইয়ের ( Federal Bureau of Investigation )  প্রয়োজন ছিল  সৈয়দ ফারুকের ব্যবহৃত  আইফোন ৫সি আনলক করা।   আমেরিকার আদালতের আদেশে এফবিআইকে এই খুনের তদন্তে আইফোন আনলক করতে সাহায্য করবে না বলে অ্যাপল জানিয়ে দিলে এফবিআই বেঁছে নেয় বিকল্প পদ্ধতি। মূলত অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক তাদের আইফোন ব্যবহারকারীদের ডেটার সুরক্ষা দিতেই অপারেটিং সিস্টেমের ব্যাকডোর তৈরি করে দিতে রাজি হয়নি। শেষ পর্যন্ত  ন্যান্ড মিররিং পদ্ধতি  ব্যবহার করে এফবিআই আইফোন থেকে ডেটার ব্যাকআপ নিতে সক্ষম হলেও তাতে হত্যাকাণ্ডের কোন প্রকার প্রাসঙ্গিক তথ্য পায়নি বলে জানিয়েছে সিবিএস নিউজ।  খবরটা শুনতে আশ্চর্যজনক হলেও আসলে এখানে অবাক হওয়ার কিছুই নেই। আসামী সৈয়দ ফারুক এবং তার স্ত্রীর ব্যবহৃত তিনটি আইফোনের একটি ছিল এই আলোচিত আইফোন ৫সি। যদিও আগেই এফবিআই সন্দেহ করেছিল ঘটনায় জড়িত দম্পত্তির বাড়িতে আবর্জনার সাথে  নষ্ট অবস্থায় পাওয়া  আইফোন দুটিই  তাদের নিজেদের ব্যক্তিগত ব্যবহৃত আইফোন। এত সময় ও অর্থ ব্যয় করেও ...

ন্যান্ড মিররিং পদ্ধতিতে আইফোন আনলক করল এফবিআই

ছবি
অ্যাপলের সাহায্য ছাড়াই আসামী ফারুকের আইফোন ৫সি আনলক করল এফবিআই। আইফোন আনলক নিয়ে এফবিআই আর অ্যাপলের তুমুল দ্বন্দ্বের পর অবশেষে অ্যাপলের কোন প্রকার সাহায্য ছাড়াই নিজেরাই কোন ডেটা লস না করেই আইফোন ৫ সি আনলক করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে ডিপার্টমেন্ট অব জাস্টিস। সান বার্নাডিনো হামলায় জড়িত রিজওয়ান ফারুকের আইফোন ৫সি আনলক করতে সাহায্য করার জন্য অ্যাপলকে নোটিশ  পাঠানো হলেও অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক তাদের কোন প্রকার সাহায্য করতে রাজি না হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছিল নানান সমালোচনা। ফেইসবুক ও গুগলের মত অনেক টেক জায়ান্ট  সমর্থন করেছিলেন অ্যাপলের প্রাইভেসি পলিসিকে আবার বিলগেট্‌সের মত কেউ কেউ বিপক্ষে গিয়ে বলেছিলেন দেশের স্বার্থে আইফোন আনলকে এফবিআইকে সাহায্য করা উচিৎ অ্যাপেলের। প্রায় মাসখানেক ধরে চলা রেষারেষির পর নিজেদের প্রযুক্তিতেই আইফোন আনলক করতে পেরেছে বলে গতকাল এক বিবৃতিতে জানিয়েছে জানিয়েছে ডিপার্টমেন্ট অব জাস্টিস।তারা আরও জানিয়েছেন, আইফোন আনলক করতে অ্যাপলকে আর দরকার নেই।   ন্যান্ড মিররিং পদ্ধতি কিন্তু কোন ক্রাকিং প্রযুক্তিতে এফবি...

আইফোন আন-হ্যাকএবল করতে মাঠে নেমেছে অ্যাপল

ছবি
সিগন্যাল, পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত এনক্রিপটেড মেসেঞ্জার অ্যাপ। যার মূল ডেভলপারদের একজন হচ্ছেন "ফ্রেডরিক জ্যাকবস"। আজ টুইটারে এক বার্তায় অ্যাপলের সিকিউরিটি টিমে কাজ করবেন বলে জানিয়েছেন তিনি।  অ্যাপলই তাকে অ্যাপলের কোর  সিকিউরিটি টিমে  কাজ করার জন্য আহ্বান করেছিল, তাতে খুব খুশি মনেই সাড়া দিয়েছেন  "ফ্রেডরিক জ্যাকবস"। এবার অ্যাপলের মূল লক্ষ্য হচ্ছে তাদের আইফোন হ্যাকপ্রুফ করা, যাতে এফবিআই হোক কিংবা সরকার হোক কেউই আর কোনোভাবে আইফোন আনলক করার অন্যায় আবদার করতে না পারে!       অ্যাপলের প্রাইভেসি বলে কথা তাতে কোন প্রকার খুঁত থাকা যাবেনা, এফবিআই ও আমেরিকার সরকার থেকে  পাওয়া সকল নির্দেশ অমান্য করে  আইফোন আনলকের বিরুদ্ধে এখনও অবস্থান করছে অ্যাপল। অ্যাপল তার ব্যবহারকারিদের তথ্যের সর্বোচ্চ সুরক্ষা দিতে হার্ডকোর লাইনে অবস্থান নিতে যাচ্ছে। টিম কুকের দল তাদের আইফোন ব্যবহারকারিদের প্রাইভেসি রক্ষায় সর্বোচ্চটাই দিতে চান।  আইফোন হ্যাকপ্রুফ আইফোন আনলকে ব্যর্থ এফবিআই সাহায্য পেতে যায় উচ্চ আদালতে। কিন্তু আমেরিকার উচ্চ আদালত থেকে পাওয়া  সেন...

এফবিআই এর পর এবার অ্যাপলকে দিয়ে আরও ১২টি আইফোন আনলক করাতে চায় আমেরিকার সরকার!

ছবি
আইফোন আনলক নিয়ে এফবিআই আর অ্যাপলের চলছে তুমুল দ্বন্দ্ব, উচ্চ আদালতের সাহায্যে এফবিআই আসামী সৈয়দ ফারুকের আইফোন ৫সি আনলক করতে সাহায্য করার জন্য অ্যাপলকে নোটিশ পাঠানো হলেও অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক তাদের কোন প্রকার সাহায্য করতে রাজি হননি। এ নিয়ে বেশ কয়েকদিন যাবত টুইটার-ফেইসবুকসহ প্রায় সকল সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইন মিডিয়া তোলপাড়ের রেশ কেটে যাওয়ার আগেই এবার  আরও ১২ টি আইফোন আনলক করতে  চায়   আমেরিকার সরকার   ! পুরো প্রযুক্তি দুনিয়ার প্রধান খবর হয়ে দাঁড়িয়েছে একটিমাত্র  আইফোন আনলক নিয়ে এফবিআই ও অ্যাপলের রেষারেষির ঘটনা ।  এফবিআইয়ের অনুরোধ ও উচ্চ আদালতের আদেশ অমান্য করে  আসামী সৈয়দ ফারুকের  আইফোন ৫সি ডিভাইসটি আনলক করতে কোনোরূপ সাহায্য না করার  পরেও এবার আমেরিকার সরকার চান অ্যাপল যেন তাদেরকে আরও ১২টি আইফোন আনলক করে দেওয়া হয়।  অ্যাপল তার ব্যবহারকারিদের সর্বোচ্চ প্রাইভেসি দিতে  আইফোনের অপারেটিং সিস্টেম আইওএস ৮ আপডেটের পর থেকে  ২৫৬ বিটের AES ( অ্যাডভান্স এনক্রিপশান সিস্টেম  ) ও  এন্ড টু এন্ড এন...

আইফোনের লক খুলতে ব্যর্থ FBI ও অ্যাপল!

ছবি
সেন বেরনারডিনো অ্যাটাক নামক এক হত্যাযজ্ঞ মিশনের রহস্য উদঘাটনের জন্য এফবিআইয়ের ( Federal Bureau of Investigation )  প্রয়োজন একটি আইফোন আনলক করা। সৈয়দ ফারুক এবং তার স্ত্রী তাসফিন মালিক মিলে  ২০১৫ সালে     এক আত্মঘাতী বোমা হামলা চালায়  ক্যালিফোর্নিয়ার সেন বেরনারডিনোতে, যাতে নিহত হয় ১৪জন এবং গুরুতর আহত হয় ২২জন। আমেরিকার ম্যাজিস্ট্রেটের আদেশে এফবিআইকে খুনের তদন্তে সাহায্য করতে গিয়ে টেক জায়ান্ট অ্যাপল পড়েছে চরম বিপাকে।  এই হত্যাকাণ্ডের রহস্য পুরোপুরি উন্মোচনের জন্য FBI এর প্রয়োজন পড়েছে আসামী সৈয়দ ফারুকের ব্যবহৃত আইফোন ৫সি আনলক করার। এখন যেভাবেই হোক FBI এর দরকার এই আইফোনের ভিতরে থাকা যাবতীয় সকল তথ্য, যা থেকে বেরিয়ে আসতে পারে বেরনারডিনো অ্যাটাকের প্রাসঙ্গিক তথ্য।  কিন্তু অ্যাপেলের এনক্রিপশনের কাছে ব্যর্থ হল এফবিআই এবং কোর্টের বিচারক  Sheri Pym  অ্যাপলকে আদেশ দিলেন আইফোনটি আনলক করতে, কিন্তু নিজেরদের  এনক্রিপশন পলিসির কাছে হার মানলো অ্যাপল।  অ্যাপল অনেক আগেই তাদের  এনক্রিপশন পলিসির  কথায়   সচ্ছভাবে জানিয়েছেন তারা ব্যবহারকা...