আইসিটি শেখার কম্পিউটার (আইসিটি কম্পিউটার)
এইচ,এস,সি এবং এস,এস,সি শিক্ষার্থীদের জন্য সেইসনোভা নামক দেশীয় এক স্টার্টআপ নিয়ে এসেছে মাত্র ৭,৫০০ টাকায় কম্পিউটার। যাতে মাধ্যমিক এবং উচ্চ-মাধ্যমিক শিক্ষার্থীদের আইসিটি সিলেবাসের সাথে মিল রেখে প্রয়োজনীয় প্রায় সকল ধরনের প্রোগ্রামিং চর্চার সুবিধা রাখা হয়েছে। আইডি কার্ড সাইজের কম্পিউটারটি রাস্পবেরি পাই (Raspberry Pi) হার্ডওয়্যার এবং লিনাক্সভিত্তিক অপারেটিং সিস্টেম দ্বারা চালিত এতে আছে প্রয়োজনীয় সব অফিস সফটওয়্যার( ওয়ার্ড,এক্সেল,অ্যাক্সেস ), সি, এসকিউএল, এইচটিএমএল ব্রাউজার, গ্রাফিক্স এডিটিং টুল গিম্পস, সহ আরও অনেক সুবিধা। আলাদা করে কম্পিউটার মনিটর কেনার কোন ঝামেলা নেই, ছোট এই ডিভাইসটির সাথে বাসার টিভির সংযোগ দিয়ে কাজ করতে পারবে যে কেউ। আইসিটি কম্পিউটারের সাথে থাকছে চারটি ফ্রি টেক্সট বই যা একজন শিক্ষার্থীকে সহজেই আইসিটি সিলেবাস শিখতে সাহায্য করবে। সেই সাথে কোন শিক্ষার্থী ইচ্ছা করলে নিজের প্রযুক্তি জ্ঞান কাজে লাগিয়ে নতুন নতুন ফিচার যুক্ত করতে পারবে অপারেটিং সিস্টেমটিতে। যেমন আপনি ইচ্ছা করলেই ইন্টারনেট থেকে পাইথন ডাউনলোড করে পাইথন প্রোগ্রাম...