কিভাবে সার্চ ইঞ্জিন ও পাঠক সহায়ক ব্লগ লিখবেন
নিজে জানতে এবং অন্যকে জানাতে অনেকেই বেঁছে নেন ব্লগিং। আপনি যত নামি-দামি ব্লগেই লিখেন না কেন, আপনার লেখা যদি ব্লগ পড়ুয়াদের পছন্দ না হয় তাহলে দ্বিতীয়বার আপনার লেখায় ক্লিক করতে আপনার কয়েকজন বন্ধু ছাড়া বাকি সবাই কৃপণতা করবে। ব্লগে নিজের লেখা সুন্দর করতে চাইলে ও মানুষের পছন্দের ব্লগার হতে চাইলে কিছু নিয়মকানুন আপনাকে মেনে চলতে হবে। নিয়মগুলো শুধুমাত্র যারা ব্লগিং সম্পর্কিত কোন গবেষণা না করেই মাঠে নেমে গেছেন তাদেরই বেশি উপকারে আসবে ব্লগে পোস্ট লেখার আগে প্রথমে আপনাকে পাঠকের চাহিদা বুঝতে হবে এবং আপনাকে খুঁজতে হবে উল্লেখিত বিষয়টি আপনি যে ব্লগে লিখছেন সে ব্লগের সাথে সামঞ্জস্যপূর্ণ কি না । যেমন ধরেন আমি এখন টেকটিউন্স ব্লগে যদি লিখতাম, হরলিক্স দিয়ে মজার রেসিপি শিরোনামে(এক গ্লাস দুধে ৩ চামচ হরলিক্সের সাথে এক চামচ চকলেট সিরাপ মিক্স করলে তা অমৃতের মত স্বাদ)। তাহলে কি প্রযুক্তি পাঠকেরা আমার রেসিপি পড়ে খুব খুশি হবে? নিশ্চয়ই না, কারন এখানে যেসব পাঠক আসে তারা রেসিপি নয় প্রযুক্তি সম্পর্কে জানতে আসে তাই আমার লেখা আর দ্বিতীয়বার কেউ পড়তে আসবেনা এবং ব্লগের হর্তা-কর্তারাও আপনাকে ব্যান মারবে। ...