পোস্টগুলি

প্রযুক্তি সংবাদ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

ফেসবুকে উন্মুক্ত হচ্ছে ট্রান্সলেটর

ছবি
ভাষা যেন যোগাযোগের ক্ষেত্রে প্রতিবন্ধক না হয়ে দাঁড়ায় সে জন্য কাজে নেমে পড়েছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। কাজ চলছে পৃথিবীর ৪৪টি ভাষা নিয়ে। এক ভাষাভাষী মানুষের মনের ভাব বুঝতে অন্য ভাষাভাষীর মানুষের যাতে আর কোন অসুবিধা না হয় তার জন্য ফেসবুকের ডেভেলপাররা  তৈরি করছে মোট ৪৪টি ভাষায় অনুবাদের ডেটাবেস। সোশ্যাল মিডিয়া ফেসবুকের দাবি, তাদের নতুন এই উদ্যোগের ফলে ব্যবহারকারীরা ভাষাগত প্রতিবন্ধকতা থেকে বেরিয়ে আসতে পারবে। ২০১৬ সালের ফেব্রুয়ারি মাস থেকে ফেসবুক তাদের এই নতুন ফিচারটির 'বেটা টেস্টিং' শুরু করে যার কাজ বর্তমানে শেষের পথে। আর কিছুদিন পরেই ফেসবুকের সকল ব্যবহারকারী এ ফিচারটি পেতে শুরু করবেন। এখন থেকে আপনার বিদেশী বন্ধুর স্ট্যাটাস অনুবাদ করে পড়তে পারবেন নিজের ভাষায়। যে কেউ চাইলেই ৪৪টি ভাষার মধ্যে থেকে যে কোন ভাষায় অনুবাদ করে পোস্ট দেখতে পারবেন।

নিরাপদ নয় মোবাইলের ফেইসবুক অ্যাপ

ছবি
সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের টেলিযোগাযোগ বিষয়ের অধ্যাপক প্রফেসর কেলি ব্রান্টের দাবি- " ফেইসবুক মোবাইল অ্যাপ চালু থাকা সময় মাইক্রোফোনের সাহায্যে ব্যবহারকারীর কথা রেকর্ড করা হয় এবং তা ফেইসবুক সার্ভারে পাঠিয়ে দেওয়া হয়। সেখান থেকে পণ্য বা বিজ্ঞানপন সম্পর্কিত প্রাসঙ্গিক কোন তথ্য পাওয়া গেলে তা ব্যবহার করে সেই ব্যবহারকারীর নিকট সবচেয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞাপনগুলো প্রদর্শন করে ফেইসবুক"। বর্তমানে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের দাবি প্রাসঙ্গিক অ্যাড দিতে তারা কখনই তাদের ব্যবহারকারীদের কাছ থেকে কোন প্রকার অডিও বা তথ্য সংগ্রহ করেনা। প্রফেসর কেলি ব্রান্টের অভিযোগকে ফেইসবুক মিথ্যে বলে জানালেও ডেটা সুরক্ষা এবং প্রাইভেসি সম্পর্কে যাদের বেসিক ধারণা আছে ফেইসবুকের এমন হাজার হাজার ব্যবহারকারীর দাবি-  " ২০১৪ সাল থেকে ফেইসবুক তাদের প্ল্যাটফরমে টাগেটিং অডিন্সেস নামে বিজ্ঞাপনদাতাদের জন্য প্রাসঙ্গিক বিজ্ঞাপনের একটি সুবিধা চালু করে। যার ফলে কেউ যদি তার স্ট্যাটাসে লিসেনিং টু "টুয়েন্টি টু বাই টেইলর সুইফট" আপডেট করে আর আপনি যদি ওই স্ট্যাটাসে লাইক দেন তাহলে ফেইস...

অভিনব গেমিং ফিচার নিয়ে আসছে স্যামসাং গ্যালাক্সি এস ৭ ও এস ৭ এডজ

ছবি
গ্যালাক্সি এস সেভেন এবং গ্যালাক্সি এস সেভেন এজ আনছে টেক জায়ান্ট স্যামসাং। আসুন দেখে নেয়া যাক এর অভিনব গেমিং ফিচারসহ আর কি কি নতুন ফিচার রয়েছে স্যামসাং এর লেটেস্ট ফ্লাগশিপ ডিভাইসটিতে। লুক অনেকটাই গত বছরের এস ৬ এবং এস ৬ এজ এর মত রাখা হয়েছে। ডিস্প্লে সাইজ এস সেভেনের ৫.১ ইঞ্ছি এবং এস সেভেন এজের ৫.৫ ইঞ্ছি। ডিস্প্লে রেজুলিউশন 1440 x 2560 পিক্সেল। ফ্রন্ট ব্যক বথ সাইডে করনিং গরিলা গ্লাস ফাইভ ব্যবহার করে হয়েছে। এতে অলওয়েজ অন নামে একটি টেকনোলজি ব্যবহার করা হয়েছে যেটি আমরা নোকিয়া সেট গুলোতে দেখতে পেতাম। সব সময় টাইম, এবং দরকারি নোটিফিকেশন শো করবে। এবং থার্ড পার্টি অ্যাপ্স সাপোর্ট করে। অ্যান্ডয়েড ৬.০ মারশমেলো দিয়ে আসছে সেট দুটো। মজার ব্যপার হল স্যামসাং এস ফাইভের দুটো জিনিস ফিরিয়ে এনেছে এস সেভেনে। একটি হল ডাস্ট এন্ড ওয়াটার রেজিস্টেন্স।  হ্যাঁ, ডিভাইস দুটো আই পি ৬৮ রেটিং পাওয়া। ৬ মানে হাইয়েস্ট লেভেল এর ডাস্ট এন্ড পারটিকেল প্রটেকশন। আর ৮ মানে হল ১ মিটার বা তারও বেশি গভীরে ৩০ মিনিটেরও বেশি সময় আপনি ডিভাইস দুটো ব্যবহার করতে পারবেন। আরেকটি ইম্পোরটেন্ট আপগ্রেড হল মাইক্রো এস ডি কার্ড সাপোর্ট। ২০০ জিবি...

আবারও কমলো বিটিসিএল এর বিকিউব ব্রডব্র্যান্ডের দাম।

ছবি
বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স লিমিটেড (বিটিসিএল) এর গ্রাহক পর্যায়ের ব্রডব্র্যান্ডের মূল সংযোগদাতা BCUBE আবারও কমালো তাদের মাসিক প্যাকেজের সাবস্ক্রিপশন চার্জ। তাছাড়াও নতুন এই সকল প্যাকেজে থাকছে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহারের সুবিধা। বিকিউব ইনফিনিটি ২৫৬ কেবিপিএসে পূর্বের মাসিক বিল ৪৫০ টাকা হতে কমিয়ে ৩০০ টাকায়, বিকিউব ইনফিনিটি ৫১২ কেবিপিএস ৭৫০ হতে কমিয়ে ৫০০ টাকায়, বিকিউব ইনফিনিটি ১ এমবিপিএস ১১৫০ হতে কমিয়ে ৭০০ টাকায় এবং বিকিউব ইনফিনিটি ১.৫ এমবিপিএস ১৬০০ টাকা থেকে কমিয়ে এক হাজার টাকা করা হয়েছে।আগামী মার্চ মাস থেকেই প্যাকেজটি কার্যকর হতে পারে বলে জানা গিয়েছে। তবে প্রতিটি প্যাকেজের এই মূল্যের সঙ্গে যুক্ত হবে ১৫ শতাংশ ভ্যাট এবং পূর্বের সব প্যাকেজ পরিবর্তিত হবে। ফলে ৪ জিবি লিমিটের বিকিউব সুপার সেভার গ্রাহকরা পাবেন বিকিউব ইনফিনিটি ২৫৬ কেপিবিএস/সেঃ এর প্যাকেজ, ১০জিবি লিমিটের বিকিউব স্ট্যান্ডার্ড গ্রাহকরা বিকিউব ইনফিনিটি ৫১২ কেপিবিএস/সেঃ এবং ২৫ জিবি লিমিটের বিকিউব প্রিমিয়াম গ্রাহকরা পাবেন বিকিউব ইনফিনিটি ১ এমবিপিএস/সেঃ প্যাকেজ।

রিমিক্স ওএস

ছবি
পৃথিবীর জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড এখন হতে চলেছে একটি পোর্টেবল ডেস্কটপ অপারেটিং সিস্টেম, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সংস্করণ করে গড়া ৩২ বিটের এই অপারেটিং সিস্টেমটির নাম দেওয়া হয়েছে রিমিক্স ওএস। Official Logo পোর্টেবল এই অপারেটিং সিস্টেমটির নির্মাতা জেড এর ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী অ্যান্ড্রয়েড ললিপপকে (ভার্সন- ৫.০) ভিত্তি করে তৈরি অপারেটিং সিস্টেমটি ডেক্সটপ বা ল্যাপটপ পিসিতে এনে দিবে স্বয়ংসম্পূর্ণভাবে অ্যান্ড্রয়েড চালানোর স্বাদ। রিমিক্স ওএসকে চাইলেই আপনি পেনড্রাইভে ইন্সটল করে পকেটে নিয়ে যে কোন ডেক্সটপ/ল্যাপটপ কম্পিউটার থেকে বুট করে কাজ করতে পারবেন। Remix OS on USB Stick রিমিক্স ওএস চালাতে গেলে একটি সম্পূর্ণ পিসির যে মানের হার্ডওয়্যারগুলো অবশ্যই থাকতে হবে- ইউএসবি ৩.০ সংযুক্ত পিসি ৬৪ বিট প্রসেসসর এফএটি ৩২ বিট (FAT32) ফাইল সিস্টেমের ইউএসবি ৩.০ যাতে অবশ্যই প্রতি সেকেন্ডে নুন্যতম ২০ মেগাবাইট ডেটা রাইট করা যায় এবং সর্বনিন্ম ধারণক্ষমতা  ৮ গিগাবাইট। No Google Play Preloded রিমিক্স ওএস এর বর্তমান কোন সংস্করণে গুগল প্লে স্টোর প্রি-লোড করা থাকছেন...

নিজস্ব প্রসেসর আনছে অ্যামাজন

ছবি
এবার প্রসেসর নির্মাণ করবে ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন। প্রতিদিনের ব্যবহারে প্রয়োজনীয় সামগ্রী, অ্যামাজন কিন্ডল ট্যাবলেট, ক্লাউড কম্পিউটিং, স্ট্রিমিং সেবার পর এবার মাইক্রোপ্রসেসর নির্মাতার খাতায় নাম লেখাবে অ্যামাজন। অ্যামাজনের এআরএমভিত্তিক ওই প্রসেসরের নাম দেওয়া হয়েছে ‘আলপাইন’। চিপটি ডিজাইন করেছে অ্যামাজনের সহযোগী প্রতিষ্ঠান ‘অন্নপূর্ণা ল্যাবস’। গেল বছরই অন্নপূর্ণা ল্যাবস নামের ওই চিপ ডিজাইনার প্রতিষ্ঠানটি অ্যামাজন কিনে নেয় বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট। আলপাইন চিপ মূলত ওয়াই-ফাই রাউটার, স্টোরেজ ডিভাইস এবং ‘ইন্টারনেট অফ থিংস’ ডিভাইসগুলোর জন্য বানানো হয়েছে। ডেটা সেন্টারের জন্যও চিপটি ব্যবহার করা যেতে পারে বলে জানিয়েছে ব্লুমবার্গ। আসুস, নেটগিয়ার আর সাইনোলোজির মতো প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যেই অ্যামাজনের ক্রেতার তালিকায় নাম লিখিয়েছে। অ্যামাজনের অন্যান্য পণ্যের মতো অনলাইনে পাওয়া যাবে না ওই প্রসেসরটি। সার্ভিস প্রোভাইডার আর নির্মাতা প্রতিষ্ঠানগুলোর কাছে সরাসরি বিক্রি করা হবে ওই চিপ।

ডিজিটাল স্বাস্থ্যসেবায় বাংলাদেশ।

ছবি
টেকনোলজি দিয়ে দেশের মানুষের সেবার উদ্দেশ্যে একটা পাগলাটে চিন্তা নিয়ে দেড় বছর আগে কাজ শুরু করে কয়েকজন তরুন, টার্গেট ছিল স্বাস্থ্যসেবা। দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ডিজিটা ইজ করা এবং জনসচেতনতা সৃষ্টির জন্যে তারা কাজ শুরু করে  Rx71  নামে। অনেকটা নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর মত অবস্থা। RX71 LOGO বাংলাদেশের স্বাস্থ্যসেবায় প্রথম ৩৬০ ডিগ্রী সলিউশন ডেভলপ করাই Rx71 এর মূল উদ্দেশ্য। আপাতত ৫ টা মডিউল নিয়ে তারা যাত্রা শুরু করেছে, যেখানে থাকছে রোগ নির্ণয়, স্বাস্থ্যজ্ঞান, খাদ্য ও পুষ্টি, ডাক্তার ডিরেক্টরি এবং হাসপাতাল ডিরেক্টরি। ২০১৬ সালের প্রথম দিনই তারা তাদের ওয়েবসাইটটির বেটা ভার্সন চালু করেন।  RX71 বেটা ওয়েব   প্রায় ৬০‌+ জনের প্রচেষ্টায় খুবই সুন্দর গবেষনার মত কাজ হয়েছে এবং ভবিষ্যতে আরও নতুন নতুন মডিউল নিয়ে আসব ইনশাল্লাহ। এতদিনের কাজের আজকেই ছোটখাট একটা উদ্বোধন হল, নতুন বছরে ভাল কিছুর প্রত্যাশায়।  আরএক্স৭১ বেটা  আরএক্স৭১ এর অফিসিয়াল ওয়েবসাইট  

ওয়াটআপ, ১৫ ফুট দূরত্ব থেকেই মোবাইল চার্জ

ছবি
ওয়্যারলেস চার্জিং এখন আর কোন নতুন বিষয় নয়, বর্তমানে যে সকল ওয়্যারলেস চার্জিং সুবিধা রয়েছে তার জন্য আপনার ডিভাইসটিকে একটি নির্দিষ্ট প্যাডের উপরে রাখতে হয় আবার সঠিকভাবে প্যাডের উপরে না রাখলে চার্জ হয়না। এরই সমাধান নিয়ে আসছে ওয়াটআপ, এই ওয়্যারলেস চার্জিংয়ের জন্য লাগবেনা কোন প্যাড! কোন প্রকার ধাতব পদার্থের সংযোগ ছাড়াই ১৫ ফুট দূরত্ব থেকে চার্জ করতে পারবে শুধু একটি নয় কয়েকটি ডিভাইস। এখন শুধু কল্পনা করেন যে কয়েকদিন পরে ক্যাবল চার্জারের অবস্থান হবে জাতীয় জাদুঘর!  ওয়াটআপ-ওয়্যারলেস চার্জিং প্রযুক্তিঃ  প্রযুক্তি বিষয়ক কোম্পানি এনারজাস কর্পোরেশন বাজারে আনতে চলেছে ওয়াটআপ, তাদের ধারণা এই ওয়্যারলেস চার্জারটি বদলে দেবে সকল ডিভাইসের চার্জিংয়ের রীতিগত পদ্ধতি। ওয়েবসাইটে পাওয়া তথ্য ওয়াটআপ কিভাবে কাজ করে:  ওয়াটআপ ট্রান্সমিটার ব্লুটুথ মডিউলের মাধ্যমে সংযুক্ত হয় ও সেই ডিভাইসের দূরত্ব নির্ধারণ করে এর মাঝে আরএফ(রেডিও ফ্রিকোয়েন্সি) প্রতিফলন ঘটায়  এবং ডিভাইসগুলোতে থাকা ছোট একটি চিপ এই সিগন্যালগুলোকে ডিসি শক্তিতে রূপান্তর করার মাধ্যমে দিভাইস চার্জ করে। তবে ৫-১৫ মিটারের মধ্যে অবশ...