পোস্টগুলি

আইফোন লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

আইফোনের গুজব এবার সত্যি!

ছবি
গত ৭ সেপ্টেম্বর ছিল অ্যাপল ভক্তদের গুজবনির্ভর আলোচনা ও দীর্ঘ প্রতীক্ষার অবসানের দিন। সান ফ্রান্সিসকোর বিল গ্রাহাম সিভিক অডিটোরিয়ামে আইফোনের পরবর্তী সংস্করণের দুটি ডিভাইস উন্মোচনের পরেই গুজবকে সরা না করা ভক্তদের ভুল ভাঙল।  প্রতি বছর সেপ্টেম্বর মাসের প্রথম বুধবার আইফোনের নতুন সংস্করণ উন্মোচন করা অ্যাপলের রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। এ কারণে সেপ্টেম্বর আসার আগে থেকেই নতুন আইফোন নিয়ে অ্যাপল ভক্তদের মাঝে নানা জল্পনা-কল্পনা ও গুজবের সৃষ্টি হয়। তার কোন ব্যতিক্রম হয়নি এবারো। জনপ্রিয় আইফোনের পরবর্তী দুইটি সংস্করণ নিয়ে উৎসাহ-উদ্দীপনা আর কৌতূহল  ছিল এবার দেখার মত। আর এতে নতুন মাত্রা যোগ করে দিয়েছিল হেডফোন জ্যাক ছাড়াই আইফোনের পরিকল্পনা। সর্বশেষ এ নিয়ে মন্তব্য করেছিলেন অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াক। তিনি সতর্ক করে বলেছিলেন যে, আইফোনে হেডফোন জ্যাক না থাকা হবে একটি ভুল সিদ্ধান্ত। অ্যাপলকে এ পরিকল্পনা থেকে সরে আসার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু কোনো কিছুতেই কর্ণপাত করেনি আইফোন প্রস্তুতকারক অ্যাপল। মোবাইল ডিভাইসে দীর্ঘদিন প্রচলিত হেডফোন জ্যাক বাদ দিয়েই পরবর্তী দুই আইফোন উন্...

নতুন আইফোনে থাকছে হেডফোন জ্যাক!

ছবি
আগামী সেপ্টেম্বরেই অ্যাপল আনতে চলেছে জনপ্রিয় স্মার্টফোন আইফোনের পরবর্তী সংস্করণ ‘আইফোন ৭’। ইতিমধ্যে অ্যাপল তাদের নতুন এ ডিভাইসটি উন্মোচনে সব প্রস্তুতি সম্পন্ন  করেছে। বিভিন্ন প্রযুক্তি-বিষয়ক ওয়েবসাইটের দেওয়া তথ্য অনুযায়ী, পরবর্তী আইফোনে হেডফোন বা ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক থাকছে না। বিষয়টি নজর কেড়েছে টেক জায়ান্ট অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াকের। হেডফোন জ্যাক না থাকার এ ধারণাকে অনেকটা উড়িয়েই দিয়েছেন তিনি। দি অস্ট্রেলিয়ান ফিন্যান্সিয়াল রিভিউকে স্টিভ ওজনিয়াক জানান, যদি আইফোনের পরবর্তী সংস্করণে ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক না থাকে, তবে তা  অসংখ্য ব্যবহারকারীদের কাছে তা আক্ষেপের বিষয় হয়ে দাঁড়াবে। তিনি বলেন, বর্তমান হেডফোন সেটআপেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। পাশাপাশি অ্যাপলের আইফোন ব্যবহারকারীদের বেশিরভাগ মানুষ এটাই সুবিধাজনক মনে করেন বলে জানান ওজনিয়াক। বিভিন্ন ওয়েবসাইটে পরবর্তী আইফোন সম্পর্কে দেওয়া তথ্য অনুযায়ী, পরবর্তী অইফোন অর্থাৎ আইফোন ৭ হবে খুবই হালকা এবং স্লিম। তাই ডিভাইসটিতে ৩ দশমিক ৫ মিলিমিটার অডিও জ্যাক স্থাপন সম্ভব হবে না বলে ইন্টারনেটে ইত...

আইক্লাউড লক কি? লক বাইপাস করার উপায়?

ছবি
যেহেতু প্রযুক্তির উপরে আমার আগ্রহ বেশি তাই ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল যে করেই হোক একটা আইফোন ব্যবহার করবই। মামার কাছ থেকে শুনেছিলাম অ্যাপলের ফোনগুলোর দাম প্রায় ৫০ হাজারেরও বেশি। ভাবলাম এত দামি ফোন তো কেনা সম্ভব না এটার আশা ছেড়েই দেই। সে সময়ে আবার আমাদের বয়সী ছাত্রদের মাঝে জনপ্রিয় ছিল এমপি৪/৫ নামক ডিভাইসগুল।  ঈদের পর ৩-৪ হাজার টাকা জমিয়ে আমি আর আমার বন্ধু মিলে একটি এমপি৪ কিনতে গেলাম গুলিস্থানের স্টেডিয়াম মার্কেটে।  দুই তিন দোকান ঘুরতেই দেখলাম পাশে পুরাতন মোবাইলের ছোট ছোট কিছু দোকানও আছে, চোখ পড়ল আইফোনের উপর! দেখে চোখ চক চক করে উঠলেও প্রথমে দাম জিগ্যেস করতে সাহস পাচ্ছিলাম না, তারপর ভাবলাম এগুলো তো পুরনো তাহলে একবার জিগ্যেস করেই দেখি। ৬ হাজার টাকা দাম শুনেই আমার খুশি আর ধরেনা, বলেই বসলাম নকল নাতো সেট? দোকানদার বললো নকল হইলে নিতে হবেনা। খুশিমনে আইফোনখানা দেখার চালু করতেই পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ড জিগ্যেস করলে বললো এটা খুলে নিতে হবে বাহিরে থেকে। আমিতো দামাদামি শুরুই করে দিয়েছিলাম খুশিতে, কিন্তু শেষ পর্যন্ত দামে মিললো না বলে ফিরেই এলাম। মাস ছয়েক পর মামা বাড়িতে আসলে তাকে পুরো ঘটনাটা...

নিরাপদ নয় মোবাইলের ফেইসবুক অ্যাপ

ছবি
সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের টেলিযোগাযোগ বিষয়ের অধ্যাপক প্রফেসর কেলি ব্রান্টের দাবি- " ফেইসবুক মোবাইল অ্যাপ চালু থাকা সময় মাইক্রোফোনের সাহায্যে ব্যবহারকারীর কথা রেকর্ড করা হয় এবং তা ফেইসবুক সার্ভারে পাঠিয়ে দেওয়া হয়। সেখান থেকে পণ্য বা বিজ্ঞানপন সম্পর্কিত প্রাসঙ্গিক কোন তথ্য পাওয়া গেলে তা ব্যবহার করে সেই ব্যবহারকারীর নিকট সবচেয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞাপনগুলো প্রদর্শন করে ফেইসবুক"। বর্তমানে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের দাবি প্রাসঙ্গিক অ্যাড দিতে তারা কখনই তাদের ব্যবহারকারীদের কাছ থেকে কোন প্রকার অডিও বা তথ্য সংগ্রহ করেনা। প্রফেসর কেলি ব্রান্টের অভিযোগকে ফেইসবুক মিথ্যে বলে জানালেও ডেটা সুরক্ষা এবং প্রাইভেসি সম্পর্কে যাদের বেসিক ধারণা আছে ফেইসবুকের এমন হাজার হাজার ব্যবহারকারীর দাবি-  " ২০১৪ সাল থেকে ফেইসবুক তাদের প্ল্যাটফরমে টাগেটিং অডিন্সেস নামে বিজ্ঞাপনদাতাদের জন্য প্রাসঙ্গিক বিজ্ঞাপনের একটি সুবিধা চালু করে। যার ফলে কেউ যদি তার স্ট্যাটাসে লিসেনিং টু "টুয়েন্টি টু বাই টেইলর সুইফট" আপডেট করে আর আপনি যদি ওই স্ট্যাটাসে লাইক দেন তাহলে ফেইস...

ভারতে নিজেদের স্টোর খুলতে বিপাকে অ্যাপল

ছবি
ভারতে নিজেদের স্টোর খুলতে হলে তাতে ন্যূনতম ৩০ শতাংশ ভারতীয় কোম্পানির প্রযুক্তি পণ্য থাকতে হবে, এমন কিছু নীতিমালা অ্যাপলকে চাপিয়ে দিয়েছে ভারত সরকার।  আমেরিকার গণমাধ্যম রয়টার্স জানিয়েছে, গত বছর ভারতের পরিবর্তীত আইন অনুযায়ী দেশটিতে বিদেশি কোন প্রতিষ্ঠানের বিক্রয়কেন্দ্র পরিচালনার ক্ষেত্রে তাদের বিক্রয়কেন্দ্রে ৩০ শতাংশ ভারতের নিজস্ব পণ্য রাখা বাধ্যতামূলক করা হয়। আর সেই আইনের আওতায় চাঁপা পড়েছে অ্যাপলও। তৃতীয় পক্ষের মাধ্যমেই আইফোন বিক্রি করে আসছিলো অ্যাপল। কিন্তু প্রতিনিয়ত চাহিদা বৃদ্ধি ও বিক্রয় বৃদ্ধির জন্য অ্যাপল নিজেদের স্টোর খোলার পদক্ষেপ নেয় আর সেই পদক্ষেপের আগেই উল্লেখিত আইনি শর্তাবলির কথা জানতে পারে অ্যাপল। তার পরপরই ভারতে অ্যাপল স্টোর খুলতে ছাড় চাওয়া হয়, কিন্তু তা সম্পূর্ণ নাকচ করে দেয় দেশটির অর্থমন্ত্রনালয়।  অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, "তারা ছাড়ের জন্য আবেদন করেছেন, কিন্তু পরীক্ষার জন্য কোনো পণ্য পাঠায়নি। তাদের আবেদনটি ভালোমত পরীক্ষা করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" টেকনোলজিতে বিশেষ ছাড় দেওয়ার বিষয়টির সাথে যুক্ত দেশটির এক সরকারী কর্মকর্তা জানিয়েছেন,...