টিপি লিংকের কম বাজেটের ওয়াইফাই কোনটি কিনবেন?
আমি ২ টা স্মার্টফোন আর ১ টা ল্যাপটপ ব্যবহার করবো। আমার বাসা ১০০০ স্কয়ার ফিটের। বাসায় দেয়াল খুব একটা বেশিনা। আমার শুধু ইন্টারনেট সংযোগের জন্য রাউটার ব্যবহার করবো। এখন আমার জন্য কোন রাউটার ঠিক হবে?? প্রায়ই আশে-পাশের মানুষ এ ধরনের প্রশ্ন করে, তাদের জন্যই আজকের লেখাটি। প্রথমত- আমার টার্গেট যেহেতু শুধু ইন্টারনেট লাগবে ওয়াইফাই হিসেবে সেজন্য আমার খুব একটা দামি রাউটারের প্রয়োজন নেই। ১২০০ টাকা থেকে ২২০০ টাকার মধ্যে যে কোন রাউটার আমি কিনতে পারি। আমি এক কথায় বলব টিপি লিঙ্কের WR-720N/WR-740N/WR-840N রাউটারটি নিন। এখন জিজ্ঞেস করতে পারেন রাউটার তো অনেক ব্র্যান্ডের আছে আপনি শুধু টিপি লিংকের কথা বলেন কেন? কম মূল্যের সেরা টিপি লিংক ওয়াইফাই রাউটার আপনি আপনার আইএসপি এর সাথে কথা বলে দেখেন যে তারা টিপি লিংক প্রেফার করবে। সেজন্য আপনাকে টিপি লিংক এর যে কোন একটি মডেল নেওয়াই উত্তম হবে। আমি বলছিনা অন্যান্য ব্র্যান্ডের ওয়াইফাই রাউটার ভালো না। টিপি লিংকের চেয়ে নেটগিয়ার,সিসকো অনেক উন্নত রা...