পোস্টগুলি

পাঠাও ফুড লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

দারাজ অনলাইন শপ খোলার আগের কিছু কথা

ছবি
২০১৯, দুপুর ১২ঃ৫০, ক্লাশ শেষ করেই কোনমতে চার-পাঁচ চামচ ভাত মুখে দিতে দিতেই ট্রিপ রিকুয়েস্ট। বাম হাতে কলটা করেই, ভাই কই যাবেন? ভাই কাঁটাবন, যাবেন আপনি? (একটু ভেবে, পরে আবার ২ঃ৪০ এর আগে ট্রিপ নাও পেতে পারি ঐদিকের, তেল ভরাও হবে আবার বাসার দিকের ট্রিপ তো পাবোই একটা না একটা) জি ভাই যাব, আমাকে ৫-৮ মিনিট সময় দেন আসতেসি। রাস্তা ফাঁকাই ছিল, ১ঃ৪৫ পৌঁছে গেলাম। তেল ভরে অ্যাপসে গুতাগুতি করে কাটালাম ২০ মিনিট। রোদে ভাল্লাগেনা দাঁড়িয়ে থাকতে, ভাবলাম কি করার পাঠাও ফুড অন করি। দেখি ফুডে কি  অবস্থা, কিভাবে কি করে, আবার সাথে কিছু বোনাসও আছে। কিছুক্ষন পর একটা অর্ডার পাই, যার ডেলিভারি ছিল ঢাবির কবি জসিম উদ্দিন হলে। প্রথমবার ফুড ডেলিভারি একটু নার্ভাস ছিলাম, সব কিছু ঠিকঠাক আনলাম কিনা নাকি ঝোল তরকারি পড়ে একাকার হয়ে গেল। কাস্টমারের কথামত একদম হলের রুমে ঢুকে টেবিলের উপর ডেলিভারি দিয়ে আসি। তবে, খুব আন্তরিক ছিলেন। পরীক্ষা ছিল বলে মনে হয়, পড়তেছিলেন বেশ মনোযোগ দিয়ে। ব্যপারটা এমন ছিল না যে পাঠাও/উবার চালিয়ে আমি জীবিকা বা সেমিস্টার ফি চালাই। বা এগুলা ছাড়া আমার হাত খরচ চালানোর কোন উপায় নেই। এখনও হয়তো অ...