ওয়াইফাই পাসওয়ার্ড চোরদের ব্লক করুন এক নিমিষেই
বাসায় ওয়াইফাই রাউটারটি কম গতি দিচ্ছে? আইএসপি কে ফোন দিয়ে ইচ্ছামতো ঝাড়ার পরেও উত্তর পেলেন আমাদের এখানে সব ঠিকই আছে, আপনি সম্পূর্ণ গতিই ব্যবহার করছেন। ভাবলেন এবার রাউটারে সমস্যা, গেলেন ওয়ারেন্টিতে। সেখানেও একই উত্তর ভাই রাউটার ঠিকই আছে। কিন্তু বাসায় এসে দেখলেন আবার একই সমস্যা আবার মাঝে মাঝে ঠিকই গতি পাচ্ছেন। খুঁজে দেখেন আপনার অজান্তেই অন্য কেউ আপনার ওয়াইফাই রাউটার ব্যবহার করছে।যদি সত্যিই অন্য কেউ আপনার রাউটারে ওয়াইফাই ব্যবহার করে তাহলে কিভাবে বুঝবেন? আর কিভাবেই বা তাদের ব্লক করবেন? তাহলে মনোযোগ দিয়ে নিচের স্টেপ বাই স্টেপ অনুসরন করুন। আমাদের দেশে টিপি-লিংক রাউটারের ব্যবহারকারী বেশি বলে শুধুমাত্র টিপি-লিংক রাউটারে কিভাবে দেখবেন অনাকাঙ্খিত ব্যবহারকারিদের? ১। প্রথমে আপনার বাসায় ব্যবহৃত সকল ওয়াইফাই ডিভাইসের ম্যাক অ্যাড্রেস দেখেন নিন এনড্রয়েডে= Settings>wifi>Advance আইফোন= Settings>General>Wi-Fi address গেলে দেখেবন ১২ ডিজিটের একটি নাম্বার রয়েছে, তা একটি কাগজে তুলে নিন তারপর টিপি-লিংকের অ্যাডমিন প্যানেলে লগিন করে Wirel...