অভিনব গেমিং ফিচার নিয়ে আসছে স্যামসাং গ্যালাক্সি এস ৭ ও এস ৭ এডজ
গ্যালাক্সি এস সেভেন এবং গ্যালাক্সি এস সেভেন এজ আনছে টেক জায়ান্ট স্যামসাং। আসুন দেখে নেয়া যাক এর অভিনব গেমিং ফিচারসহ আর কি কি নতুন ফিচার রয়েছে স্যামসাং এর লেটেস্ট ফ্লাগশিপ ডিভাইসটিতে। লুক অনেকটাই গত বছরের এস ৬ এবং এস ৬ এজ এর মত রাখা হয়েছে। ডিস্প্লে সাইজ এস সেভেনের ৫.১ ইঞ্ছি এবং এস সেভেন এজের ৫.৫ ইঞ্ছি। ডিস্প্লে রেজুলিউশন 1440 x 2560 পিক্সেল। ফ্রন্ট ব্যক বথ সাইডে করনিং গরিলা গ্লাস ফাইভ ব্যবহার করে হয়েছে। এতে অলওয়েজ অন নামে একটি টেকনোলজি ব্যবহার করা হয়েছে যেটি আমরা নোকিয়া সেট গুলোতে দেখতে পেতাম। সব সময় টাইম, এবং দরকারি নোটিফিকেশন শো করবে। এবং থার্ড পার্টি অ্যাপ্স সাপোর্ট করে। অ্যান্ডয়েড ৬.০ মারশমেলো দিয়ে আসছে সেট দুটো। মজার ব্যপার হল স্যামসাং এস ফাইভের দুটো জিনিস ফিরিয়ে এনেছে এস সেভেনে। একটি হল ডাস্ট এন্ড ওয়াটার রেজিস্টেন্স। হ্যাঁ, ডিভাইস দুটো আই পি ৬৮ রেটিং পাওয়া। ৬ মানে হাইয়েস্ট লেভেল এর ডাস্ট এন্ড পারটিকেল প্রটেকশন। আর ৮ মানে হল ১ মিটার বা তারও বেশি গভীরে ৩০ মিনিটেরও বেশি সময় আপনি ডিভাইস দুটো ব্যবহার করতে পারবেন। আরেকটি ইম্পোরটেন্ট আপগ্রেড হল মাইক্রো এস ডি কার্ড সাপোর্ট। ২০০ জিবি...