পোস্টগুলি

বাংলা টিউটোরিয়াল লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

ফেসবুক পেজ ক্যাটাগরি পরিবর্তন

ছবি
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রায়ই কোন বিশেষ প্রয়োজনে, ব্যবসায়ীক কাজে কিংবা মজা করতেও তৈরি করে ফেলি ফেসবুক পেজ। কিন্তু আপনি জানেন কি ফেসবুকে পেজ ক্যাটাগরি নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ বিষয়? পেজ ক্যাটাগরি হচ্ছে আপনি কি ধরনের কাজের উদ্দেশ্যে পেজ পরিচালনা করবেন। আরও সহজভাবে বুঝতে গেলে, যেমন আমি ব্লগে লেখালিখি করি তাই যদি ফেসবুকে বন্ধুদের আমার ব্লগিং এর সাথে নিয়মিত আপডেট রাখতে চাই তাহলে কোন পেজ খুললে তার ক্যাটাগরি অবশ্যই ব্লগিং সিলেক্ট করব। কিন্তু পেজ খোলার সময় এটি ভুল ক্যাটাগরি নির্বাচন করেছেন? তাহলে দেখে নিন কিভাবে আপনার পেজ ক্যাটাগরি পরিবর্তন করবেন। প্রথমে আপনার ফেসবুকে লগইন করে যে পেজের ক্যাটাগরি পরিবর্তন করতে চান সে পেইজে চলে যান। তবে অবশ্যই আপনাকে সে পেজের অ্যাডমিন হতে হবে।  তারপর কাভার পেজের ছবির নিচে অ্যাবাউট নামের একটি অপশন আছে তাতে ক্লিক করলে নিচের ছবির অনুরুপ কিছু অপশন পাবেন।  অ্যাবাউট থেকে ক্যাটাগরিতে যেখানে ব্লগার লেখা দেখছেন তার একটু ডানপাশে মাউসের কার্সর নিলেই নীল রঙের এডিট অপশন আসবে।  এডিট অপশনে ক্লিক করার পর ক্যাটাগরি নির্বাচনের জন্য দুইটি বক্স...

ওয়াইফাই পাসওয়ার্ড চোরদের ব্লক করুন এক নিমিষেই

ছবি
বাসায় ওয়াইফাই রাউটারটি  কম গতি দিচ্ছে? আইএসপি কে ফোন দিয়ে ইচ্ছামতো ঝাড়ার পরেও উত্তর পেলেন আমাদের এখানে সব ঠিকই আছে, আপনি সম্পূর্ণ গতিই ব্যবহার করছেন। ভাবলেন এবার রাউটারে সমস্যা, গেলেন ওয়ারেন্টিতে। সেখানেও একই উত্তর ভাই রাউটার ঠিকই আছে। কিন্তু বাসায় এসে দেখলেন আবার একই সমস্যা আবার মাঝে মাঝে ঠিকই গতি পাচ্ছেন। খুঁজে দেখেন আপনার অজান্তেই অন্য কেউ আপনার ওয়াইফাই রাউটার ব্যবহার করছে।যদি সত্যিই অন্য কেউ আপনার রাউটারে ওয়াইফাই ব্যবহার করে তাহলে কিভাবে বুঝবেন? আর কিভাবেই বা তাদের ব্লক করবেন? তাহলে মনোযোগ দিয়ে নিচের স্টেপ বাই স্টেপ অনুসরন করুন।  আমাদের দেশে টিপি-লিংক রাউটারের ব্যবহারকারী বেশি বলে শুধুমাত্র টিপি-লিংক রাউটারে কিভাবে দেখবেন অনাকাঙ্খিত ব্যবহারকারিদের? ১। প্রথমে আপনার বাসায় ব্যবহৃত সকল ওয়াইফাই ডিভাইসের ম্যাক অ্যাড্রেস দেখেন নিন  এনড্রয়েডে= Settings>wifi>Advance  আইফোন= Settings>General>Wi-Fi address    গেলে দেখেবন ১২ ডিজিটের একটি নাম্বার রয়েছে, তা একটি কাগজে তুলে নিন  তারপর টিপি-লিংকের অ্যাডমিন প্যানেলে লগিন করে Wirel...