পোস্টগুলি

গুগল লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

গুগল প্লাসের ৫ বছর

ছবি
টেক জায়ান্ট কোম্পানি গুগলের একমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে গুগল প্লাস। এক সময়ে ফেইসবুককে টেক্কা দেওয়ার মত গুগলের এই প্রজেক্টটি এখনও যে টিকে আছে তা অনেকের কাছেই বিস্ময়কর ব্যাপার। পরিচিত মানুষজনকে বন্ধু হিসেবে জোরার থেকে সার্কেলের মাধ্যমে নিজেকে এবং পরিচিতজনদেরকে আপডেট রাখতে গুগল বাজের পরিবর্তে ২০১১ সালের জুন মাসে যাত্রা শুরু করে গুগল প্লাস।  বিশেষ করে যারা সময় চ্যাটে সময় নষ্ট না করে পরিচিতজনের সাথে দৈনন্দিন কার্যক্রম ও খবরাখবর রাখতে চান তাদের জন্যই এটি বেশি উপযোগী। যারা একটু কম কথা বলে বা লাজুক তারাই বেশি এ মাধ্যমটি ব্যবহার করে বলে একটি জরিপে দেখা গিয়েছে। তবে গুগল প্লাসে রিয়েল টাইম বার্তা আদান-প্রদানের সুবিধা আছে।  এই গুগল প্লাসের যাত্রার ঠিক ৫ বছর পূর্ণ হল গতকাল।   

রাশিয়া তার মাটি থেকে বিদায় করবে অ্যাপল, গুগল, মাইক্রোসফট

ছবি
যিনি নিত্যকাজে ব্যবহার করেন ম্যাক আর যোগাযোগে জিমেইল তিনি নিজেই চান দেশ থেকে আমেরিকার মাইক্রোসফট, গুগল, অ্যাপল টেক জায়ান্ট কোম্পানিগুলোকে বিদায় করতে। সদ্য নিযুক্ত ভাদিমির পুতিনের প্রথম ইন্টারনেট উপদেষ্টা  German Klemenko  নিজেদের দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকরী ও বিশ্ববাজারমুখি করতে এবং গোপনীয়তা রক্ষার্থে তার এই উদ্যোগের কথা বলেছেন ব্লুমবারগে ৯০ মিনিটের এক সাক্ষাৎকারে। বাহিরের দেশের অন্যান্য বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলোকেও দেশের বাজার থেকে সরিয়ে দিতে চান ক্লেমেনকো। বিদেশি অনলাইন কোম্পানিসহ গুগল এবং অ্যাপলকে তাদের অনলাইন সার্ভিস যেমন অ্যাপ বিক্রয়ের জন্য সাথে গুনতে হবে আরও অতিরিক্ত ১৮% ভ্যাট। বিদেশী প্রযুক্তি কোম্পানিগুলো প্রতিবছর আনুমানিক ৪ বিলিয়ন ইউএস ডলার আয় করছে রাশিয়ার তাদের সেবা/পণ্য বিক্রয়ের মাধ্যমে। Yandex, Mail.ru, VK social network এর মত তাদের দেশিও প্রযুক্তি কোম্পানিগুলোকে এগিয়ে নিতে এবং দেশিও ব্যবহারকারীদের নিজস্ব প্রযুক্তি ব্যবহারের উপর বেশি গুরুত্ব দিতে  ক্লেমেনকোর  এই  নতুন  পদক্ষেপ। 

অ্যাপল,ইউটিউব এর পর গুগলও বিদায় জানালো ফ্ল্যাশ প্লেয়ারকে

ছবি
এখন থেকে গুগল তাদের অ্যাডের ব্যানারে আর ব্যবহার করবেনা ফ্ল্যাশ প্লেয়ার। গুগলের অ্যাডওয়ার্ড  অ্যাডভারটাইজিং প্লাটফর্ম থেকে ব্যান করে দিতে চলেছে অনেক বছর ধরে চলে আসা জনপ্রিয় এই  মাল্টিমিডিয়া প্লাটফর্ম।  অ্যাডোবি ফ্ল্যাশ লোগো    ব্যবহারকারীদের ব্রাউজিংয়ের সময় ও অধিক ডেটা খরচ বাঁচাতে এবং ব্রাউজিং এ পরিতৃপ্তি দিতে দি গুগল ডিসপ্লে নেটওয়ার্ক ও ডাবল ক্লিক ডিজিটাল মার্কেটিং মিলে এখন থেকে শুধুমাত্র HTML 5 ব্যবহারের উদ্যোগ নিয়েছেন।  উল্লেখ্য যে গত দুই যুগ প্রায় ২৪ বছর ধরে ইন্টারনেট জগতের অ্যানিমেশন ক্ষেত্রে রাজত্ব করে আসছিল এই ফ্ল্যাশ প্লেয়ার কিন্তু ২০১৫ এর পর থেকে অ্যাপল এটিকে ব্যান করার পর পরই একে একে অন্যান্য কোম্পানিও সুরক্ষা ও গতিশীল ওয়েব পেতে মুখ ফিরিয়ে নিচ্ছে ফ্ল্যাশ প্লেয়ার থেকে। যদিও অ্যাডোব তাদের ফ্ল্যাশ প্লেয়ারকে ভারনাবিলিটি মুক্ত করার জন্য প্রচুর উদ্যোগ নিয়েছিল কিন্তু তাতেও শেষ রক্ষা হলোনা। 

গুগলে যোগ হচ্ছে ৪ লাখ নতুন বাংলা শব্দ !

ছবি
ইন্টারনেটে বাংলা ভাষার শব্দ ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করতে আসন্ন স্বাধীনতা দিবসে নতুন চার লাখ শব্দ গুগল ট্রান্সলেটে যোগ করতে যাচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং জিডিজি বাংলা। Google Bangla Translate আপনি জিমেইল একাউন্টে লগইন থাকা অবস্থায় এই ঠিকানায় গিয়ে অবদান রাখা শুরু করতে পারেন এখনই। http://translate.google.com/community আপনার যদি জানা না থাকে কিভাবে অবদান রাখবেন তাহলে এখানে  ক্লিক করুন  ভিডিও টিউটোরিয়াল সারা দেশে ৫০টির বেশি অনুষ্ঠানের যেকোনটিতে এসে অংশ নিতে পারেন এই কার্যক্রমে। সঙ্গে নিয়ে আসুন আপনার ল্যাপটপ, ট্যাব বা স্মার্টফোনটি। এ ছাড়া পৃথিবীর যে যে প্রান্তেই আছেন না কেন গুগল ট্রান্সলেটে শব্দযোগ করে অবদান রাখতে পারেন মায়ের ভাষার জন্য। এই কার্যক্রমের কেন্দ্র হবে ঢাকার আগারগাঁওয়ের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ক্যাম্পাস। পুরো ক্যাম্পাসে ফ্রি ওয়াইফাই থাকবে; ২৬ তারিখেসকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। এই কার্যক্রমে অংশ নিতে হলে এই ফর্মে নিবন্ধন করুন। ফরম  ২৬ মার্চের রেকর্ডের পরও চলবে বাংলাকে সমৃদ্ধ করার এই কার্যক্রম। পয়লা বৈশাখ পর্যন্ত যিনি সবচেয়...