পোস্টগুলি

Android লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

দেশের এয়ারপোর্টে নিষিদ্ধ স্যামসাং গ্যালাক্সি নোট সেভেন

ছবি
স্যামসাংয়ের গ্যালাক্সি নোট সেভেনের ব্যাটারির সমস্যার কারণে এই মডেলের স্মার্টফোনগুলোতে আগুন ধরে যাবার ফলে বিশ্বের বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনার স্বীকার হয়েছিল কারো বাড়ি, কারো গাড়ি আবার কেউ নিজেই! এসব ঘটনার প্রেক্ষিতে বিমানের সুরক্ষার কথা চিন্তা করে বিশ্বের বিভিন্ন দেশে বিমানের ফ্লাইটে স্যামসাং গ্যালাক্সি নোট সেভেন নিষিদ্ধ করা হয়। আর যাত্রীদের এবং বিমানের নিরাপত্তার কথা ভেবে এবার বাংলাদেশের বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বুধবার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সব বিমানে স্যামসাং গ্যালাক্সি নোট সেভেন বহনে নিষেধাজ্ঞা জারি করেছে। গত ১৭ই অক্টোবরে দেওয়া এ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে  দেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রুটে চলাচলকারী বিমানে বা লাগেজে কোথাও স্যামসাং গ্যালাক্সি নোট সেভেন বহন করা যাবে না। বিশ্বব্যাপী নোট ৭-এর ব্যাটারি বিস্ফোরণে বেশ কিছু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় যাত্রীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। অনেক দেশ ফোনটি নিষিদ্ধ করেছে। এমন পরিস্থিতিতে তারাও নোট ৭ ফোন নিয়ে বিমানে যাত্রা নিষিদ্ধ করছে। এতে আরো বলা হয়, হাতব্যাগ...

নিউট্রেলা নয় আসছে অ্যান্ড্রয়েড নোগাট

ছবি
বর্তমানে এন্ড্রয়েডের সর্বশেষ সংস্করন অ্যান্ড্রয়েড  এন বা ৭.০ এর নামকরন নিয়ে চলছিলো নানা জল্পনা-কল্পনা। কি হবে নতুন এই নাম যার শুরুটা হবে এন দিয়ে? বিগত সকল ভার্সনের মতই এবারও  অ্যান্ড্রয়েড  এন এর নাম ঠিক করার দায়িত্বটা ছিল ব্যবহারকারিদের।  অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের  প্রতিবারই নাম নির্বাচনের ক্ষেত্রে ইংরেজি বর্ণমালার ক্রম অনুযায়ী মিষ্টি জাতীয় কোন হালকা খাবারের নাম বেঁছে নেওয়া হয়েছে। এবারের সেই খাবারটি হচ্ছে নোগাট।  ছবি- হ্যাকার নিউজ ধারণা করা হয় এই নোগাট হচ্ছে বাগদাদের এক আরব্য বই থেকে সংগ্রহ করা। ডিম,বাদাম,মধুর রেসিপি দিয়ে তৈরি বর্তমানে ইউরোপের মুখোরোচক মিষ্টি খাবার।  তবে নতুন এই অ্যান্ড্রয়েড এন এখনও উন্মুক্ত করা হয়নি, পরীক্ষামূলক অবস্থায় রয়েছে। শুধুমাত্র ডেভেলপারদের জন্য বেটা ভার্সন রিলিজ করা হয়েছে।  তথ্যসূত্র- হ্যাকার নিউজ ও উইকিপিডিয়া  

অ্যাপলের সুইফট প্রোগ্রামিং এখন আন্ড্রয়েডে

ছবি
সুইফট, অ্যাপলের নিজস্ব উন্মুক্ত প্রোগ্রামিং ভাষা। প্রায় দুই বছর আগে অ্যাপল তাদের ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার কনফারেন্সে কৃত্তিম বুদ্ধিমত্তাসম্পন্ন প্রোগ্রামিং ভাষাটি উন্মোচন করেন। অ্যাপল তাদের অ্যাপস ডেভেলপারদের বিশেষ সুবিধা দেওয়ার উদ্দেশ্যে ডেভেলপ করেছে প্রোগ্রামিং ভাষাটি। প্রচলিত অন্যান্য প্রোগ্রামিং ভাষায় প্রোগ্রাম লেখার পরে কম্পাইল করে তারপর আউটপুট দেখা যায় কিন্তু অ্যাপলের সুইফট প্রোগ্রামিং ভাষার অনন্য বৈশিষ্ট্য হচ্ছে ডেভেলপাররা কোড লেখার সময়ই লাইভ অ্যাপটির ফলাফল দেখতে পারে। অর্থাৎ রিয়েল টাইম ফলাফল দেখা যায়। ওরাকল এবং গুগলের মধ্যকার চলা মামলার ফলে এ সিদ্ধান্তে গুগল উপনীত হতে যাচ্ছে বলে জানা গিয়েছে। ফেইসবুক এবং ইউবার এই দুই তৃতীয় পক্ষের অ্যাপসের সাথেই টেক জায়ান্ট গুগল তাদের আন্ড্রয়েড অপারেটিং সিস্টেমে যুক্ত করবে বলে জানা গেছে নেক্সট ওয়েবের রিপোর্ট থেকে। হ্যাকার নিউজ থেকে পাওয়া তথ্যমতে, অ্যাপল যখন তাদের সুইফট প্রোগ্রামিং ভাষাকে উন্মুক্ত করার পর-পরই গুগল, ফেইসবুক এবং ইউবার এর পরিচালকগণ অ্যাপলের এই জনপ্রিয় প্রোগ্রামিং ভাষাকে নিয়ে লন্ডনে এক বিশেষ আলোচনার আয়োজন করেছিল।

অ্যানড্রয়েড মোবাইলের গোপন কিছু কোড

ছবি
স্মার্টফোনের বাজার এখন যে অপারেটিং সিস্টেমটির দখলে প্রায় তা হচ্ছে অ্যান্ড্রয়েড। এই স্মার্টফোনগুলোর জনপ্রিয়তা আমাদের মত উন্নয়নশীল দেশগুলোতে বেশি কারন এর সহজলভ্যতা। বিভিন্ন সময় নানান প্রয়োজনে কাজে লাগানোর জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করব এই অ্যান্ড্রয়েড স্মার্টফোনের চল্লিশটি কোড-  বিঃদ্রঃ কোডগুলো বেশিরভাগ অ্যান্ড্রয়েড ফোনে কাজ করবে তবে কিছু কিছু ফোনে সকল কোড নাও কাজ করতে পারে।