পোস্টগুলি

Linux লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

লিনাক্স কেন অপারেটিং সিস্টেম নয়?

ছবি
লিনাক্স নামটা শুনলে আমরা সাধারন উইন্ডোজ ব্যবহারকারীদের চোখের সামনে কি ভাসে? যারা দু-এক লাইন কালি লিনাক্স সম্পর্কে জানে তাদের চোখে দেখা যাবে হাজার হাজার ওয়েবসাইটের ডিফেস পেইজ আর হাজার হাজার ফেসবুক আইডির পাসওয়ার্ড! চোখ জ্বল জ্বল, হ্যাকার হওয়ার স্বপ্নে বিভোর। হাসির কিছু নেই, আমিও এককালে আপনার মত বেক্কেল ছিলাম। যাই হোক, আরেক টাইপের লোকের কথায় আসি যারা লিনাক্স বলতে শুধু জানেন উবুন্টু। আরে ভাই লিনাক্স-উবুন্টু, উবুন্টু-লিনাক্স একজন আরেকজনের হলেও দুটিই ভিন্ন সত্ত্বা। এই সত্ত্বার বিষয়টা সত্যের মত পরিষ্কার করে বুঝিয়ে বলার জন্যই ব্লগটি লেখা। প্রসঙ্গে আসি- বেশিরভাগ মানুষ লিনাক্সকে অপারেটিং সিস্টেম হিসেবে আখ্যায়িত করে থাকে, তারা বলে তাদের পিসিতে লিনাক্স ইন্সটল করেছে। কিন্তু পিসিতে লিনাক্স ইন্সটল করা মানে হচ্ছে, লিনাক্সের কোন একটি ডিস্ট্রকে ইন্সটল করা। লিনাক্স কোন অপারেটিং সিস্টেম নয়, এটি একটি কার্নেল, আর পৃথিবীতে যত অপারেটিং সিস্টেম রয়েছে প্রত্যেকটি অপারেটিং সিস্টেম চলার জন্য কার্নেল প্রয়োজন। কার্নেল সিস্টেম সফটওয়্যার এবং কম্পিউটার ডিভাইসের হার্ডওয়্যার গুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করে দিতে স...

কালি লিনাক্স ও হ্যাকিং

ছবি
কে না জানে এই দুর্দান্ত লিনাক্স ডিস্ট্রোর কথা! যে ডিস্ট্রোর এক কমান্ডেই গায়েব হয়ে যায় লাখ লাখ সাইট, পড়ে যায় শ'খানেক সার্ভার, যার একটি কমান্ডেই নিমিষেই ধ্বংস করে ফেলা যায় যেকোন অনলাইন ভিত্তিক কোম্পানির আয়-ইনকাম। আসুন, দেখি কালি-লিনাক্স এর সাহায্যে আমরা যেসকল দুর্দান্ত কাজ করতে পারবো: যেকোন সময় নিজের ইচ্ছেমত যেকোন সাইট হ্যাক করা। যে কারও ক্রেডিট কার্ড, বিক্যাশ, পেপ্যাল, স্ক্রিল ইত্যাদির তথ্য হাতিয়ে মিলিওনিয়ার হয়ে যাওয়া। বিশ্বের যেকোন ওয়েব সার্ভিস (ফেসবুক, ইয়াহু, জিমেইল) অ্যাকাউন্টের পাসওয়ার্ড বের করে দেয় চোখের পলকে। ব্র্যাজার্সের মত পর্ণ সাইটগুলোতে আনলিমিটেড ভিডিও অ্যাক্সেস হাতিয়ে নেওয়া। এমনকি আপনি আপনার এসএসসি/এইচএসসির রেজাল্টের জিপিএও পাল্টে দিয়ে নিজের ভবিষ্যৎ পাল্টে ফেলতে পারেন! আসুন, কালি লিনাক্সে সাইট হ্যাক করার বেসিক শিখে নিই। হ্যাকিং বাংলাদেশে কিছু অতি জ্ঞানী মানুষ আছে, যারা জ্ঞান ঝাড়ে যে, "সাইট হ্যাক করা সাধনার ব্যাপার, ব্যাকট্র্যাক ইন্সটল করলেই সাইট হ্যাকার হওয়া যায় না"। খ্যাঁতা পুড়ি ওইসব গিয়ানীর! ব্যাকট্র্যাকের ক্ষমতা সম্পর্কে জানে না বিধায় তারা এমন ...