চারিদিকে ই-কমার্স খোলার ধুম বনাম বাস্তবতা!
হুট করেই অনলাইন প্ল্যাটফর্ম বা ই-কমার্স এ নামতে নেই, নামার আগে অবশ্যই অভিজ্ঞ কারো সাথে পরামর্শ এবং বাজার যাচাই বাছাই করে নামা উচিৎ। একই সাথে পণ্য নির্বাচন এবং ক্রয়ের ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করা উচিৎ। কখনই অধিক মূল্যে প্রোডাক্ট কিনতে নেই, কোন জিনিষের বাজার ঊর্ধ্বমুখী হলেই যে ভবিষ্যতে সে জিনিষের বাজার ভালো হবে এমনটা আশা করতে নেই। ঘটনা এক - লক ডাউনের সময় নাফিস সিদ্ধান্ত নিল সে মাস্ক বেচবে। যেই ভাবা সেই কাজ। টাকা পয়সা গোছাতে গোছাতে ১ মাস লেগে গেল। মাস্ক কিনতে কিনতে আরো ১০ দিন। এরপরে মাস্ক বিক্রির উদ্দেশ্যে ফেইসবুকে একটা পেইজ খুলল। পরিচিত এক বড় ভাইয়ের কার্ডে ডলার থাকে। তিনি বুস্টিং করে দেন, দুনিয়ার সব কাস্টমার নাকি তার চেনা। ফেইসবুক পেইজে KN95 মাস্কের বিজ্ঞাপন দিল "মূল্য ৩৫০ টাকা পিস" ওমা, পাবলিক কমেন্টে এসে বলতে লাগল "এই মাস্ক ওমুক পেইজে ২৫০ টাকায় বেচে আর আপনারা ৩৫০তে বেচেন! ডাকাতির একটা সীমা আছে" কেউ কেউ কমেন্ট করছে "ডাকাতি করতে চাইলে পিস্তল নিয়ে নেমে পড়ূন। এত দামে কেন মাস্ক বেচবেন। মানুষের অসহায়ত্বের কথা মাথায় নাই? আল্লাহ বিচার...