adf.ly কি বা URL shortener কি?
url shortener কি? adf.ly লোগো ধরুন আপনি একটা লিংক শেয়ার করবেন। কিন্তু সেই লিংকটা যথেষ্ট বড় বা আসল লিংকটি আপনি দেখাতে চান না। তখন আপনি যদি adf.ly তে নিজে একাউন্ট খুলে সেই একাউন্টের মাধ্যমে সেই বড় লিংকটিকে খুব সহজেই এরূপ ছোট লিংকে পরিণত করতে পারবেন আবার সেই লিংক কেমন হবে তাও এডিট করে মন মতো সাজাতে পারবেন। কিভাবে এগুলো করবেন বিস্তারিত বলার কিছু নেই। এখানে সাইন আপ করার পরেই নিজেই সব বুঝে যাবেন। আর সাইন আপ কিভাবে করবেন? তা নিয়েও কথা বলতে চাই না, কেননা ফেইসবুক যে সাইনআপ করতে পারে সে এরূপ যেকোন সাইটে সাইনআপ করতে পারবেন। আর নিশ্চয়ই আপনার ফেইসবুক আইডি আছে? সাইন আপ পেইজ কিন্তু এখনো একটি আসল কথা থেকে যায় যে, লিংকে ঢুকলে কেন একটি এ্যাড আসে? আপনার দেয়া লিংকে গ্রাহক ঢুকে এখানে একটা এ্যাড দেখতে পাবে যার কারণে adf.ly কর্তৃপক্ষ আপনাকে টাকা দিবে।মানে আপনি এর মাধ্যমে ফ্রিল্যান্সিং করতে পারছেন… সাধারণত একহাজার ক্লিকের বিনিময়ে আপনি এক ডলার পাবেন। অঙ্কের পরিমাণ কম মনে হলেও আপনার যদি জনপ্রিয় ফেইসবুক পেইজ থাকে কিংবা ইউটিউব চ্যানলে তাহলে কিন্তু আপনি এই লিংকের মাধ্যমে মোটামুটি মাসের ...