পোস্টগুলি

Evaly লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

ইভ্যালির নতুন চমক, সাইক্লোন বুড়ি

 সে অনেক দিন আগের কথা। এক জঙ্গলে এক বুড়িমা বাস করত। প্রতিদিন রান্নার সময় আগুন জ্বালানোটা তার জন্য কঠিন হয়ে যেতো। কারণ তখনতো আর ম্যাচের কাঠি ছিল না। পাথর ঘষে ঘষে আগুন জ্বালাতে হতো। একদিন আকাশ কালো করে সাইক্লোন শুরু হলো। সাইক্লোনে সব ভিজে নেয়ে একাকার। বুড়ি রান্নার জন্য পাথর ঘষছে, অমনি পাথর থেকে ধোয়া বেরোতে থাকল। হাজির হলো মস্ত এক জ্বীন। আসলে ওটা পাথর ছিল না। ওটা ছিল ইভ্যালি নামক চেরাগ। জ্বীন হু হা হা করে হেসে বলল, আমি এই চেরাগের জ্বীন রাসেল। বুড়ি মা তোর কি লাগবে বল। বুড়ি বলল, প্রতিদিন  আমার আগুন জ্বালাতে অনেক কষ্ট হয়। কিছু একটা ব্যবস্থা যদি করা যায়। জ্বীন হাসতে হাসতে বলল, এটা আমর জন্য কোন ঘটনা-ই না। আমি তোমার জন্য ওভেনের ব্যবস্থা করছি। তবে দিনকালতো আর আগের মতো নেই। কিছু একটা আনতে গেলে সরকারকে ভ্যাট ট্যাক্স দিতে হয়, আরো কত খরচ, দুনিয়ার ঝামেলা। তোমাকেতো পে করতে হবে। বুড়ি অমনি কাপড়ের আঁচল থেকে যা ছিল সব দিয়ে দিল। জ্বীন ওভেন আনতে চলে গেলো। দিন যায়, মাস যায়, জ্বীন আর আসে না। এদিকে বুড়ি অপেক্ষা করতে করতে বুড়ি থেকে বুড়ি প্রো হয়ে যাচ্ছে। বুড়ি, পাতার মধ্যে অর্ডার নাম্বার লিখে চেরাগের ভেত...

ইভ্যালি, অ্যাগ্রেসিভলি রিসেলার ফ্রেন্ডলি!

ছবি
বাংলাদেশের ই-কমার্স জগতে খুব আলোচিত-সমালোচিত একটি নাম Evaly. সমালোচনার মূল বিষয় লেইট ডেলিভারি। এই পোস্ট সে ব্যাপারে না। আজ অন্য একটা বিষয় পয়েন্ট আউট করতে চাচ্ছি। ইভ্যালির শুরুর দিকে তাদের ম্যানেজমেন্ট, স্পেশালি, সিইও Mohammad Rassel সাহেব অত্যন্ত কনজ্যুমার ফ্রেন্ডলি ছিলেন। এই মানসিকতাই তাকে অনেক পপুলারিটি এনে দিয়েছিলো। ইভ্যালির ডেলিভারির অবস্থা আগে যেমন ছিলো, এখনো তেমনই আছে। কিন্তু গত দেড়-দুইবছরে চেঞ্জ হয়েছে উনার "Customer First" অ্যাটিটিউড। এই চেঞ্জটা তাদের বিজনেস পলিসিতে খুব ভালোভাবেই প্রভাব ফেলছে। যা দেখলেই বুঝা যায় ইভ্যালি এখন কাস্টমারের কথা খুব একটা আমলে নিচ্ছে না।  একসময় ইভ্যালিতে খুব কম রেস্ট্রিকশন ছিলো, যা এখন দিনদিন বেড়েই যাচ্ছে। তারা অফার হিসেবে অনেক ডিসকাউন্ট এবং "ক্যাশব্যাক" দিচ্ছে ঠিকই, কিন্তু এগুলো কতটুকু কাস্টমার ফ্রেন্ডলি অফার, ইভ্যালি এটা যাচাই করে দেখছে না। ফক্স এক্সাম্পল, আমি একটা বাইক নিলাম ৮০% ক্যাশব্যাকে কয়েক লাখ টাকায়। পুরো টাকা পে করে অর্ডার কনফার্ম করলাম এবং কিছুদিন পর আরো কয়েকলাখ টাকা ক্যাশব্যাক পেলাম। এখন ক্যাশব্যাক খরচ করার ক্ষেত্রে দেখা ...

দারাজ অনলাইন শপ খোলার আগের কিছু কথা

ছবি
২০১৯, দুপুর ১২ঃ৫০, ক্লাশ শেষ করেই কোনমতে চার-পাঁচ চামচ ভাত মুখে দিতে দিতেই ট্রিপ রিকুয়েস্ট। বাম হাতে কলটা করেই, ভাই কই যাবেন? ভাই কাঁটাবন, যাবেন আপনি? (একটু ভেবে, পরে আবার ২ঃ৪০ এর আগে ট্রিপ নাও পেতে পারি ঐদিকের, তেল ভরাও হবে আবার বাসার দিকের ট্রিপ তো পাবোই একটা না একটা) জি ভাই যাব, আমাকে ৫-৮ মিনিট সময় দেন আসতেসি। রাস্তা ফাঁকাই ছিল, ১ঃ৪৫ পৌঁছে গেলাম। তেল ভরে অ্যাপসে গুতাগুতি করে কাটালাম ২০ মিনিট। রোদে ভাল্লাগেনা দাঁড়িয়ে থাকতে, ভাবলাম কি করার পাঠাও ফুড অন করি। দেখি ফুডে কি  অবস্থা, কিভাবে কি করে, আবার সাথে কিছু বোনাসও আছে। কিছুক্ষন পর একটা অর্ডার পাই, যার ডেলিভারি ছিল ঢাবির কবি জসিম উদ্দিন হলে। প্রথমবার ফুড ডেলিভারি একটু নার্ভাস ছিলাম, সব কিছু ঠিকঠাক আনলাম কিনা নাকি ঝোল তরকারি পড়ে একাকার হয়ে গেল। কাস্টমারের কথামত একদম হলের রুমে ঢুকে টেবিলের উপর ডেলিভারি দিয়ে আসি। তবে, খুব আন্তরিক ছিলেন। পরীক্ষা ছিল বলে মনে হয়, পড়তেছিলেন বেশ মনোযোগ দিয়ে। ব্যপারটা এমন ছিল না যে পাঠাও/উবার চালিয়ে আমি জীবিকা বা সেমিস্টার ফি চালাই। বা এগুলা ছাড়া আমার হাত খরচ চালানোর কোন উপায় নেই। এখনও হয়তো অ...

ইভ্যালির বিজনেস স্ট্রাটেজি - পার্ট ২

ছবি
হালের সেনসেশন ইকমার্স কোম্পানি ইভ্যালির বিজনেস স্ট্রাটেজি নিয়ে আমরা কাটাছেড়া আর in-depth এনালাইসিস করছিলাম এই মিনি কেইস স্টাডিতে। এর আগের পর্বে আমরা reverse engineer করে দেখেছিলাম কিভাবে Value+innovation এর মাধ্যমে ইভ্যালি customer acquisition করছে। যেটাকে আমরা partially (accidental) blue ocean strategy এর সাথে ম্যাপ করতে চেষ্টা করেছিলাম। আজকের পর্বে আমরা খুব ইন্টারেস্টিং কিছু স্ট্রাটেজিক বিজনেস angle থেকে দুইটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুজ ে বের করার চেষ্টা করবো: ১। ইভ্যালির কারেন্ট বিজনেস মডেল sustainable কিনা এবং ২। এত হিউজ পরিমাণ ডিসকাউন্ট ইভ্যালি কিভাবে দিচ্ছে? এখানে আমরা খুবই powerful, ইফেক্টিভ এবং প্র্যাক্টিকাল কিছু স্ট্রাটেজির আলোকে এগুলো ব্যাখ্যা করার চেষ্টা করবো, যা কিনা সাধারণত দেশের নামকরা বিজনেস স্কুলগুলোতেও আলোচনা করা হয় না। বিজনেস স্ট্রাটেজি যেহেতু একই সাথে Art এবং Science - একজনের পয়েন্ট অফ ভিউ, এনালাইসিস, এক্সপ্ল্যানেশন আরেকজনের থেকে আলাদা হতে পারে। কিন্তু আপনি যেন লার্নিং এর পাশাপাশি স্ট্রটেজিগুলোর মূল কনসেপ্ট কাজে লাগিয়ে নিজের বিজনেসের গ্রোথ mul...