পোস্টগুলি

TP-Link লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

টিপি-লিংক ডুয়াল ব্যান্ড রাউটারে কিভাবে সেটআপ করবেন ওয়াইফাই?

ছবি
টিপি-লিংক আর্চার এবং সি সিরিজের রাউটারগুলোর ডুয়েল ব্যান্ডের ওয়াইফাই কিভাবে সেটআপ করবেন তা নিয়ে প্রথম প্রথম ব্যবহারে অনেকেই সমস্যায় পড়েন। তো কিভাবে টিপি-লিংক এর মধ্যম বাজেটের রাউটারগুলোর ডুয়েল ব্যান্ডের ওয়াইফাই সেটআপ করবেন তাঁর সম্পূর্ণ টিউটোরিয়াল পাবেন নিচের ভিডিওটিতে, তবে এটি সেটআপের জন্য ওয়াইফাই সেটআপের কিছু সাধারণ জ্ঞান থাকতে হবে। বর্তমানে নতুন যারা ওয়াইফাই রাউটার কিনছেন তারা বেশিরভাগ ক্ষেত্রেই যেহেতু ডুয়াল ব্যান্ড রাউটার কিনছেন সেহেতু এই টিউটোরিয়ালটি কাজে লাগবে বলে আশা করি এবং ইউটিউব এ একজন কমেন্টে জানতে চাওয়ায় এই টিউটোরিয়ালটি তৈরি করা হয়েছে। ধন্যবাদ মন্তব্যকারীকে। ইউটিউবে মন্তব্য করেছেন, রাজু আহমেদ রাজ ভাই, এখন রাওটারে ডুয়েল ব্যান্ড 2.4ghz and 5ghz এখন 5ghz ওপেন করবো কিভাবে জানাবেন আশাকরি। ভিডিও টা ভালো লাগলো, কিন্তু ভাই সার্চ করলে কি দুইটা আলাদা ভাবে সো করবে? হ্যাঁ, এসএসআইডি ভিন্ন হলে দুইটি আলাদা ভাবে দেখাবে। তবে তার জন্য অবশ্যই মোবাইলটি বা ডিভাইসটি ৫ গিগাহার্জ এবং ২.৪ গিগাহার্জ উভয়ই সাপোর্টেড হতে হবে।

টিপি লিংক WR-720N ওয়াইফাই রাউটার

ছবি
ওয়াইফাই রাউটার কেনার ক্ষেত্রে আমরা সস্তা রাউটারের দিকে ঝুঁকি, কেউ জেনে কেউ না জেনে। কেনার আগে আপনার উদ্দেশ্য থাকে আমি ওয়াইফাই চালাতে পারলেই তো হল। এতো ফাংশন আর ফিচার দিয়ে কি করবো? দু-তিনজন মিলেই তো চালাবো কমদামি সস্তা একটাই নেই। পোস্টটি পড়ে ভাবছেন আমি আপনার স্বল্প বাজেটের ক্ষেত্রে টাইটেলে দেওয়া টিপি-লিংক wr720n রাউটারটির কথা বলছি। হ্যাঁ, সঠিক ধরেছেন। সবচেয়ে কম বাজেটের মধ্যে সাধারন কিছু ফিচারসহ টিপি-লিংক নিলে WR-720N যা ২.৪ গিগাহার্জ রেডিও তরঙ্গে চালিত সর্বোচ্চ ১৫০ এম্বিপিএস গতির রাউটারটিই আমি প্রেফার করবো। আমি নিজে রাউটারটি ৬মাসেরও অধিক সময় একটি এসএসআইডি দিয়ে ব্যবহার করেছি কোন প্রকার সমস্যা ছাড়াই। রাউটারটির সবচেয়ে ভালো দিক হচ্ছে এর দাম, রাউটারের বিশ্বস্ত কোম্পানি টিপি-লিংক সবচেয়ে কম দামে এই রাউটারটি বিপনন করছে। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, রাউটারটি উন্মুক্ত জায়গায় রাখলে ৫০ ফিটেরও বেশি কাভারেজ দেয় এবং ইন্টারনেট গতি ভালো হলে অনায়াসে একত্রে ৪-৬ জন ওয়াইফাই এবং দুটি আর-জে-৪৫ পোর্টের সাহায্যে ক্যাঁট ৫ বা ৬ কেবল দিয়ে আরও দুটি পিসি একত্রে চালানো সম্ভব। রাউটারটি তেমন গরম হয়ন...

ওয়াইফাই পাসওয়ার্ড চোরদের ব্লক করুন এক নিমিষেই

ছবি
বাসায় ওয়াইফাই রাউটারটি  কম গতি দিচ্ছে? আইএসপি কে ফোন দিয়ে ইচ্ছামতো ঝাড়ার পরেও উত্তর পেলেন আমাদের এখানে সব ঠিকই আছে, আপনি সম্পূর্ণ গতিই ব্যবহার করছেন। ভাবলেন এবার রাউটারে সমস্যা, গেলেন ওয়ারেন্টিতে। সেখানেও একই উত্তর ভাই রাউটার ঠিকই আছে। কিন্তু বাসায় এসে দেখলেন আবার একই সমস্যা আবার মাঝে মাঝে ঠিকই গতি পাচ্ছেন। খুঁজে দেখেন আপনার অজান্তেই অন্য কেউ আপনার ওয়াইফাই রাউটার ব্যবহার করছে।যদি সত্যিই অন্য কেউ আপনার রাউটারে ওয়াইফাই ব্যবহার করে তাহলে কিভাবে বুঝবেন? আর কিভাবেই বা তাদের ব্লক করবেন? তাহলে মনোযোগ দিয়ে নিচের স্টেপ বাই স্টেপ অনুসরন করুন।  আমাদের দেশে টিপি-লিংক রাউটারের ব্যবহারকারী বেশি বলে শুধুমাত্র টিপি-লিংক রাউটারে কিভাবে দেখবেন অনাকাঙ্খিত ব্যবহারকারিদের? ১। প্রথমে আপনার বাসায় ব্যবহৃত সকল ওয়াইফাই ডিভাইসের ম্যাক অ্যাড্রেস দেখেন নিন  এনড্রয়েডে= Settings>wifi>Advance  আইফোন= Settings>General>Wi-Fi address    গেলে দেখেবন ১২ ডিজিটের একটি নাম্বার রয়েছে, তা একটি কাগজে তুলে নিন  তারপর টিপি-লিংকের অ্যাডমিন প্যানেলে লগিন করে Wirel...

হ্যাকার থেকে হ্যাক প্রুফ করে নিন ওয়াইফাই রাউটার!

ছবি
দেশের খ্যাতনামা হ্যাকার গ্রুপ 3xp1r3 (এক্সপায়ার সাইবার আর্মি) র সদস্য দ্বারা লিখিত  ওয়াইফাই রাউটার সুরক্ষিত করার একটি সুন্দর সাজানো গোছানো ছবিসহ পিডিএফ বই নিয়ে নিন ফ্রীতে।  ওয়াইফাই হ্যাকিং নিয়ে আমরা প্রায় সময়ই চিন্তিত থাকে, হয়তো কেউ পাশের বাসার ওয়াইফাইটি হ্যাক করবে কিভাবে তার উপায় নেট ঘেঁটে বের করার চেষ্টায় রত আবার অন্যজন ইন্টারনেটের কম গতি পাচ্ছেন বলে ওয়াইফাই কেউ হ্যাক করল কিনা তা নিয়ে মনের ভেতর  চলছে  দ্বিধা-দ্বন্দ্ব।যারা নিজেদের ওয়াইফাই রাউটারের সুরক্ষা চান তাদের সাথেই রয়েছি আমি। আপনাদেরকে এর আগেও ওয়াইফাই সুরক্ষা করার সহজ একটি পদ্ধতি ওয়াইফাই ম্যাক ফিল্টারিং সম্পর্কে বলেছি।  আর WPA2-PSK এর কথা আশা করি আপনাদের সবারই জানা রয়েছে। তারপরেও যদি কারো অজানা মনে হয় বা গুগল করে না বুঝতে পারেন তাহলে পরের পোস্টে সে সম্পর্কে আলোচনা করব। আপনাদের জন্য রয়েছে টিপি-লিংক ওয়াইফাই রাউটার সুরক্ষিত করার আরও কয়েকটি উপায় তাও আবার পিডিএফ আকারে একটি বইতে। দেশের খ্যাতনামা হ্যাকার গ্রুপ 3xp1r3 (এক্সপায়ার সাইবার আর্মি) র  ফোরাম মডারে ট র  পিয়াসী মন    দ্বা...

কেন টিপি লিংক ওয়াইফাই রাউটার বাংলাদেশে জনপ্রিয়?

ছবি
আমরা সবাই টিপি-লিংক ওয়াইফাই রাউটারের সাথে পরিচিত। বাংলাদেশে সবচেয়ে বেশি ওয়াইফাই বিক্রয়কারী ব্র্যান্ড এটি। যদিও এর থেকে অনেক দামি ও উন্নত ওয়াইফাই রাউটার রয়েছে তবে তারপরেও কেন টিপি-লিংক ওয়াইফাই রাউটারই বাজারে শীর্ষে? তো চলুন আজ জেনে নিই বাংলাদেশের জনপ্রিয় ওয়াইফাই রাউটারের ব্র্যান্ড টিপি লিংক কোম্পানিটির সংক্ষিপ্ত  ইতিহাস ও বাংলাদেশে এর জনপ্রিয়তার কারন- টিপি লিংক কোম্পানির ইতিহাসঃ   সুদূর চীনে জন্মগ্রহন করা ক্লিফ চাও ও জেফ্রি চাও নামে দুই ভাইয়ের হাত ধরে শুরু হয় টিপি-লিংক, যার পূর্ণ অর্থ হচ্ছে "টুইস্টেড পেয়ার লিংক"।  কোম্পানি শুরু করেছিলেন কম্পিউটারের নেটওয়ার্ক কার্ড উন্নয়নের মাধ্যমে। এরপর একে একে নেটওয়ার্কিং এর বিভিন্ন পণ্য তৈরি শুরু করেন। ২০০৫ সালে তারা আন্তর্জাতিক বাজারে প্রবেশ করলেও তার আগেই তাদের পণ্য পৃথিবীর ১২০টি দেশে পরীক্ষামূলকভাবে বিক্রয় শুরু করেছিলেন। পরীক্ষামূলক বিক্রয়ে ব্যাপক সাড়া পাওয়ার পরেই তারা আরও বেশি করে তাদের পণ্য বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। বর্তমানে আন্তর্জাতিক শেয়ার বাজারে ওয়্যারলেস নেটওয়ারকিং ডিভাইস বিক্রয়কারীদের মধ্যে সবচেয়ে ...

টিপি লিংকের কম বাজেটের ওয়াইফাই কোনটি কিনবেন?

ছবি
আমি ২ টা স্মার্টফোন আর ১ টা ল্যাপটপ ব্যবহার করবো। আমার বাসা ১০০০ স্কয়ার ফিটের। বাসায় দেয়াল খুব একটা বেশিনা। আমার শুধু ইন্টারনেট সংযোগের জন্য রাউটার ব্যবহার করবো। এখন আমার জন্য কোন রাউটার ঠিক হবে?? প্রায়ই আশে-পাশের মানুষ এ ধরনের প্রশ্ন করে, তাদের জন্যই আজকের লেখাটি। প্রথমত- আমার টার্গেট যেহেতু শুধু ইন্টারনেট লাগবে ওয়াইফাই হিসেবে সেজন্য আমার খুব একটা দামি রাউটারের প্রয়োজন নেই। ১২০০ টাকা থেকে ২২০০ টাকার মধ্যে যে কোন রাউটার আমি কিনতে পারি। আমি এক কথায় বলব টিপি লিঙ্কের WR-720N/WR-740N/WR-840N রাউটারটি নিন। এখন জিজ্ঞেস করতে পারেন রাউটার তো অনেক ব্র্যান্ডের আছে আপনি শুধু টিপি লিংকের কথা বলেন কেন? কম মূল্যের সেরা টিপি লিংক ওয়াইফাই রাউটার                                   আপনি আপনার আইএসপি এর সাথে কথা বলে দেখেন যে তারা টিপি লিংক প্রেফার করবে। সেজন্য আপনাকে টিপি লিংক এর যে কোন একটি মডেল নেওয়াই উত্তম হবে। আমি বলছিনা অন্যান্য ব্র্যান্ডের ওয়াইফাই রাউটার ভালো না। টিপি লিংকের চেয়ে নেটগিয়ার,সিসকো অনেক উন্নত রা...

ওয়াইফাই রাউটারের ফার্মওয়্যার আপগ্রেড

ছবি
ওয়াইফাই রাউটার আমাদের নিত্যদিনের সঙ্গী ইন্টারনেটের মতই প্রয়োজনীয় হয়ে উঠেছে। সবাই ওয়াইফাই চালাতে অভ্যস্ত হলেও অনেকে এখনও ঠিকমতো এটি কনফিগার করতে পারেন না, এটি মূলত তাদের মধ্যেই দেখা যায় যাদের প্রযুক্তি সম্পর্কে বিন্দুমাত্র আগ্রহ নেই। আগেই বলে রাখি যারা ওয়াইফাই সম্পর্কে একদম অজ্ঞ তাঁরা নিজ ঝুঁকিতে আপগ্রেড করবেন। কাজের আগে আমাদের ফার্মওয়্যার সম্পর্কে কিছুটা জানা দরকার- ফার্মওয়্যারঃ রাউটার নির্মাণের সময় নির্মানকারীরা কিছু নির্দেশ বা প্রোগ্রাম এর প্রধান স্মৃতি রমে সন্নিবেশিত করে দেন যা রাউটার কার্যক্ষম করার জন্য অত্যাবশ্যকীয়, তাকে ফার্মওয়্যার বলে। এটি হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যবর্তী লেভেলে কাজ করে । কেন ফার্মওয়্যার আপডেট করা প্রয়োজন/গুরুত্বপূর্ণঃ   ১। ওয়াইফাই রাউটারের কার্যক্ষমতা বাড়াতে ২। পূর্বের সমস্যাগুলো সমাধানে ( যেমন- ওয়্যারলেসের ভুল তথ্য প্রদর্শন, ভুল ওয়্যারলেস চ্যানেল দেখানো ) ৩। ওয়াইফাই সিগন্যাল শক্তিশালী করতে ৪ । ওয়াইফাই সিগন্যাল ও রাউটারের স্টাবিলিটি বাড়াতে  ওয়াইফাই রাউটারের সাথে একটি ফার্মওয়্যার দেওয়াই থাকে, যদি পরবর্তীতে এর আগের ফার্মওয়্যারে কোন প্রকা...

টিপি-লিংক TL-WR841N ওয়াইফাই রাউটার আনবক্সিং

ছবি
টিপি লিংকের রাউটারগুলোর মধ্যে TL-WR841N এই ওয়াইফাই রাউটারটি দুই অ্যান্টেনা বিশিষ্ট সবচেয়ে কম মূল্যের এবং ব্যাপক বিক্রিত ওয়াই-ফাই রাউটার । কম মূল্য বলে ভয় পাওয়ার কিছু নেই , টিপি লিংকের রাউটারগুলো মানের দিক দিয়ে মোটেও খারাপ নয় । এখন হয়তো কাভারেজ, ক্ষমতা নিয়ে চিন্তিত ? TL-WR841N উত্তরটি পেলে অবাক হবেন আমার ৩৯০০ টাকা মূল্যের TL-WR841HP ( বর্তমান বাজারদর অনুসারে ) হাই পাওয়ারের ওয়াইফাই রাউটারের সমপরিমাণ কাভারেজ ! এবং রাউটার থেকে ৭৫ মিটার দূরত্বে ( খোলা স্থানে ) ৪-৫ MiB/মেগাবাইটের থ্রোপোর্ট ! নিশ্চয়ই অনেকের এখন ওয়াই-ফাই রাউটারটির দাম জানার খুব প্রয়োজন মনে হচ্ছে ।  বর্তমান বাজারদর অনুসারে এর দাম ২০০০-২২০০ টাকা । যাদের রাউটারটি এবং এর সাথে কি কি রয়েছে তা দেখার প্রয়োজন তারা নিচের আনবক্সিং ভিডিওতে দেখে নিতে পারেন ।  এখনো এর ডিপ রিভিউ তৈরি করা হয়নি , অলসতার কারনে শুধু আনবক্সিংটাই করা হয়েছে । আগামি কিছু দিনের মধ্যেই শীঘ্রই রিভিউ আপলোড করা হবে মেহেদী হাসান পলাশের ইউটিউব চ্যানেল এবং ব্লগে । সবার আগে টিপি লিংক ওয়াই-ফাই রাউটারগুলোর উপর ডিপ  রিভিউ পেতে সাবস্ক্রাইব করুন আমার...

ওয়াইফাই সমস্যা ( ওয়াইফাই কলিশন )

ছবি
বর্তমানে ওয়াইফাই রাউটার এতটাই জনপ্রিয় হয়েছে যে কোন কোন বাসায় একের অধিক রাউটার ব্যবহার করতে দেখা যায় । আর শহরে পুরো একটি বিল্ডিং এর কথা বললে দেখা যাবে ন্যূনতম ৪-৮ টি ওয়াই-ফাই ডিভাইস বিদ্যমান আর আশে-পাশের ডিভাইসগুলোর কথা বাদই দিলাম । তো এতে সমস্যা কি ? এতে তো আরও ভালো , দেশ এগিয়ে যাচ্ছে । ৮০২.১১ প্রোটকল বা ওয়াই-ফাই লোগো  আমাদের আশে-পাশে যে সকল ওয়াই-ফাই রাউটার রয়েছে তার ৯৯% ই ২.৪ গিগাহার্জ ব্যান্ডের যার ফলে সমস্যাটাও আস্তে আস্তে আরও বেশি হবে । যারা ওয়াই-ফাই সম্পর্কে মোটামুটি জানেন তারা নিশ্চয়ই বলবেন ৫ গিগাহার্জ ব্যান্ডের ওয়াই-ফাই তো আছেই , তবে তার সাথে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনি যে সকল ডিভাইসে ওয়াই-ফাই ব্যবহার করবেন তাতেও ৫ গিগাহার্জ ব্যান্ড চলার উপযোগী হতে হবে । আর ৫ গিগাহার্জ ব্যান্ডের ন্যূনতম রাউটারের দাম ২.৪ গিগাহার্জ এর তুলনায় ৪-৫ গুন বেশি ।  ওয়াই-ফাই কলিশন  দূর করার এত সহজ পদ্ধতি থাকতে কেন এত টাকা খরচ করবেন !  এখন মূল বিষয়ে আসি , ওয়াইফাই সিগন্যাল কলিশন কি ?  ধরুন দুটি রাস্তা আছে একটি অত্যন্ত ব্যস্ত আর জনবহুল রাস্তা দ্বিতীয়টি অনেক কম ব্যস্...