পোস্টগুলি

Apple লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

অ্যাপল এ১১ বায়োনিক চিপ

ছবি
অ্যাপল এর নতুন আইফোন টেন এ রয়েছে এ১১ বায়োনিক চিপ, বায়োনিক! এই চিপের নামের সাথে বায়োনিক যুক্ত করার কারন হচ্ছে এতে যুক্ত রয়েছে নিউরাল ইঞ্জিন। অ্যাপলের এ১১ বায়োনিক চিপের নিউরাল ইঞ্জিন প্রতি সেকেন্ডে ৬০০ বিলিয়ন অপারেশন চালাতে পারে যা স্মার্টফোন জগতের প্রথম এবং একমাত্র মেশিন লার্নিং বা ডিপ লার্নিং চিপ! ৬ কোর, ২ টি হাই পারফমেন্স এবং ৪ টি হাই এফিসিয়েন্ট সম্বলিত দুর্দান্ত এই প্রসেসর এর গবেষণার কাজ শুরু হয় আরও তিন বছর আগে! জি, তিন বছর আগে অ্যাপল যখন তাদের আইফোন ৬ রিলিজ করে তখন থেকে এই চিপ নিয়ে কাজ শুরু করে। প্রতিদানসরূপ  গীকবেঞ্ছ বেঞ্চমার্ক ফলাফলে স্যামসাং গালাক্সি নোট ৮, গালাক্সি এস ৮+ এমনকি ওয়ান প্লাস ফাইভ কেও হারিয়ে দিয়েছে। এই বায়োনিক চিপটি এক টুকরো সিলিকন মাত্র, যা ছাড়া অ্যাপলের ফেস আনলক আপনার আন্ড্রয়েডের ফেস আনলক করার এক টুকরো সফটওয়্যার মাত্র। চিপটির সাথে অ্যাপল এই প্রথম যুক্ত করেছে নিজেদের ডেভেলপকৃত গ্রাফিক্স প্রসেসর যা সরবরাহ করবে ইমাজি টেকনোলোজিস।   

আইফোনের গুজব এবার সত্যি!

ছবি
গত ৭ সেপ্টেম্বর ছিল অ্যাপল ভক্তদের গুজবনির্ভর আলোচনা ও দীর্ঘ প্রতীক্ষার অবসানের দিন। সান ফ্রান্সিসকোর বিল গ্রাহাম সিভিক অডিটোরিয়ামে আইফোনের পরবর্তী সংস্করণের দুটি ডিভাইস উন্মোচনের পরেই গুজবকে সরা না করা ভক্তদের ভুল ভাঙল।  প্রতি বছর সেপ্টেম্বর মাসের প্রথম বুধবার আইফোনের নতুন সংস্করণ উন্মোচন করা অ্যাপলের রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। এ কারণে সেপ্টেম্বর আসার আগে থেকেই নতুন আইফোন নিয়ে অ্যাপল ভক্তদের মাঝে নানা জল্পনা-কল্পনা ও গুজবের সৃষ্টি হয়। তার কোন ব্যতিক্রম হয়নি এবারো। জনপ্রিয় আইফোনের পরবর্তী দুইটি সংস্করণ নিয়ে উৎসাহ-উদ্দীপনা আর কৌতূহল  ছিল এবার দেখার মত। আর এতে নতুন মাত্রা যোগ করে দিয়েছিল হেডফোন জ্যাক ছাড়াই আইফোনের পরিকল্পনা। সর্বশেষ এ নিয়ে মন্তব্য করেছিলেন অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াক। তিনি সতর্ক করে বলেছিলেন যে, আইফোনে হেডফোন জ্যাক না থাকা হবে একটি ভুল সিদ্ধান্ত। অ্যাপলকে এ পরিকল্পনা থেকে সরে আসার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু কোনো কিছুতেই কর্ণপাত করেনি আইফোন প্রস্তুতকারক অ্যাপল। মোবাইল ডিভাইসে দীর্ঘদিন প্রচলিত হেডফোন জ্যাক বাদ দিয়েই পরবর্তী দুই আইফোন উন্...

নতুন আইফোনে থাকছে হেডফোন জ্যাক!

ছবি
আগামী সেপ্টেম্বরেই অ্যাপল আনতে চলেছে জনপ্রিয় স্মার্টফোন আইফোনের পরবর্তী সংস্করণ ‘আইফোন ৭’। ইতিমধ্যে অ্যাপল তাদের নতুন এ ডিভাইসটি উন্মোচনে সব প্রস্তুতি সম্পন্ন  করেছে। বিভিন্ন প্রযুক্তি-বিষয়ক ওয়েবসাইটের দেওয়া তথ্য অনুযায়ী, পরবর্তী আইফোনে হেডফোন বা ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক থাকছে না। বিষয়টি নজর কেড়েছে টেক জায়ান্ট অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াকের। হেডফোন জ্যাক না থাকার এ ধারণাকে অনেকটা উড়িয়েই দিয়েছেন তিনি। দি অস্ট্রেলিয়ান ফিন্যান্সিয়াল রিভিউকে স্টিভ ওজনিয়াক জানান, যদি আইফোনের পরবর্তী সংস্করণে ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক না থাকে, তবে তা  অসংখ্য ব্যবহারকারীদের কাছে তা আক্ষেপের বিষয় হয়ে দাঁড়াবে। তিনি বলেন, বর্তমান হেডফোন সেটআপেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। পাশাপাশি অ্যাপলের আইফোন ব্যবহারকারীদের বেশিরভাগ মানুষ এটাই সুবিধাজনক মনে করেন বলে জানান ওজনিয়াক। বিভিন্ন ওয়েবসাইটে পরবর্তী আইফোন সম্পর্কে দেওয়া তথ্য অনুযায়ী, পরবর্তী অইফোন অর্থাৎ আইফোন ৭ হবে খুবই হালকা এবং স্লিম। তাই ডিভাইসটিতে ৩ দশমিক ৫ মিলিমিটার অডিও জ্যাক স্থাপন সম্ভব হবে না বলে ইন্টারনেটে ইত...

টুরি কিনল অ্যাপল

ছবি
মেশিন লার্নিং স্টার্টআপ টুরিকে ২০ কোটি ডলার ব্যয়ে কিনে নিয়েছে টেক জায়ান্ট অ্যাপল।  অ্যাপলের ভয়েস অ্যাসিস্ট্যান্ট “সিরি” এর ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে আসছে অ্যাপল। তারই ধারাবাহিকতায় এবার যুক্তরাষ্ট্রের সিয়াটলভিত্তিক মেশিন লার্নিং এই স্টার্টআপ কিনে নিল অ্যাপল।  টুরির আগের পরিচয় ছিল গ্রাফল্যাব আর ড্যাটো নামে। গ্রাফল্যাব নামের ‘ওপেন-সোর্স’ প্রোজেক্ট থেকে যার যাত্রা শুরু হয়। ছোট এই টুরি কোম্পানির রয়েছে এমন কিছু টুলস যা দিয়ে ডেভেলপাররা সহজেই মেশিন লার্নিং অ্যাপ তৈরি করতে পারে। গিকওয়্যার এর তথ্যমতে, ২০০ বিলিয়ন ডলারের বিনিময়ে টুরি ক্রয় করে নিয়েছে অ্যাপল। তবে অ্যাপল শুধু তাদের ভয়েস অ্যাসিস্ট্যান্ট “সিরি”এর উন্নতির উদ্দেশ্যে টুরি কিনে নেননি, সাথে থার্ড পার্টি অ্যাপ ডেভেলপাররাও যাতে এর সুবিধা ভোগ করতে পারে সে উদ্দেশ্যেই অ্যাপলের এ বিনিয়োগ। যাতে ভবিষ্যতে আবারও মানুষের স্বপ্নকে হাতে এনে দিতে পারে সে লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছে “টিম কুক” এর দল। এর আগেও অ্যাপল আরও কয়েকটি মেশিন লার্নিং স্টার্টআপ কিনে নিয়েছে। কিন্তু এ...

আইক্লাউড লক কি? লক বাইপাস করার উপায়?

ছবি
যেহেতু প্রযুক্তির উপরে আমার আগ্রহ বেশি তাই ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল যে করেই হোক একটা আইফোন ব্যবহার করবই। মামার কাছ থেকে শুনেছিলাম অ্যাপলের ফোনগুলোর দাম প্রায় ৫০ হাজারেরও বেশি। ভাবলাম এত দামি ফোন তো কেনা সম্ভব না এটার আশা ছেড়েই দেই। সে সময়ে আবার আমাদের বয়সী ছাত্রদের মাঝে জনপ্রিয় ছিল এমপি৪/৫ নামক ডিভাইসগুল।  ঈদের পর ৩-৪ হাজার টাকা জমিয়ে আমি আর আমার বন্ধু মিলে একটি এমপি৪ কিনতে গেলাম গুলিস্থানের স্টেডিয়াম মার্কেটে।  দুই তিন দোকান ঘুরতেই দেখলাম পাশে পুরাতন মোবাইলের ছোট ছোট কিছু দোকানও আছে, চোখ পড়ল আইফোনের উপর! দেখে চোখ চক চক করে উঠলেও প্রথমে দাম জিগ্যেস করতে সাহস পাচ্ছিলাম না, তারপর ভাবলাম এগুলো তো পুরনো তাহলে একবার জিগ্যেস করেই দেখি। ৬ হাজার টাকা দাম শুনেই আমার খুশি আর ধরেনা, বলেই বসলাম নকল নাতো সেট? দোকানদার বললো নকল হইলে নিতে হবেনা। খুশিমনে আইফোনখানা দেখার চালু করতেই পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ড জিগ্যেস করলে বললো এটা খুলে নিতে হবে বাহিরে থেকে। আমিতো দামাদামি শুরুই করে দিয়েছিলাম খুশিতে, কিন্তু শেষ পর্যন্ত দামে মিললো না বলে ফিরেই এলাম। মাস ছয়েক পর মামা বাড়িতে আসলে তাকে পুরো ঘটনাটা...

ভারতে নিজেদের স্টোর খুলতে বিপাকে অ্যাপল

ছবি
ভারতে নিজেদের স্টোর খুলতে হলে তাতে ন্যূনতম ৩০ শতাংশ ভারতীয় কোম্পানির প্রযুক্তি পণ্য থাকতে হবে, এমন কিছু নীতিমালা অ্যাপলকে চাপিয়ে দিয়েছে ভারত সরকার।  আমেরিকার গণমাধ্যম রয়টার্স জানিয়েছে, গত বছর ভারতের পরিবর্তীত আইন অনুযায়ী দেশটিতে বিদেশি কোন প্রতিষ্ঠানের বিক্রয়কেন্দ্র পরিচালনার ক্ষেত্রে তাদের বিক্রয়কেন্দ্রে ৩০ শতাংশ ভারতের নিজস্ব পণ্য রাখা বাধ্যতামূলক করা হয়। আর সেই আইনের আওতায় চাঁপা পড়েছে অ্যাপলও। তৃতীয় পক্ষের মাধ্যমেই আইফোন বিক্রি করে আসছিলো অ্যাপল। কিন্তু প্রতিনিয়ত চাহিদা বৃদ্ধি ও বিক্রয় বৃদ্ধির জন্য অ্যাপল নিজেদের স্টোর খোলার পদক্ষেপ নেয় আর সেই পদক্ষেপের আগেই উল্লেখিত আইনি শর্তাবলির কথা জানতে পারে অ্যাপল। তার পরপরই ভারতে অ্যাপল স্টোর খুলতে ছাড় চাওয়া হয়, কিন্তু তা সম্পূর্ণ নাকচ করে দেয় দেশটির অর্থমন্ত্রনালয়।  অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, "তারা ছাড়ের জন্য আবেদন করেছেন, কিন্তু পরীক্ষার জন্য কোনো পণ্য পাঠায়নি। তাদের আবেদনটি ভালোমত পরীক্ষা করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" টেকনোলজিতে বিশেষ ছাড় দেওয়ার বিষয়টির সাথে যুক্ত দেশটির এক সরকারী কর্মকর্তা জানিয়েছেন,...

অ্যাপলের ৩২ কোটি টাকার স্বর্ণের রহস্য

ছবি
২০১৫ সালে শুরু হওয়া অ্যাপলের রিসাইকেল প্রোগ্রাম এতটাই সফল যে এক বছরে পুরাতন আইফোনগুলো থেকে স্বর্ণই সংগৃহীত হয়েছে প্রায় ২২০৪ পাউন্ড! যার আর্থিক বাজার মূল্য বাংলাদেশী টাকায় দাঁড়ায় প্রায় ৩২ কোটি টাকা। অ্যাপলের বার্ষিক পরিবেশ পরিসংখ্যান দিবস উপলক্ষে গতকাল প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ২০১৫-১৬ এই এক বছরে অ্যাপলের আইফোন রিসাইকেলিং প্রোগ্রাম থেকে অ্যাপল উদ্ধার করেছে প্রায় ৯০ মিলিয়ন পাউন্ডের ধাতু যা পূর্ববর্তী প্রজন্মের আইফোনে ব্যবহার করা হয়েছিল। এর মধ্যে প্রায় ৬০ মিলিয়ন পাউন্ডই পুনরায় ব্যবহারযোগ্য। অর্থাৎ, নতুন আইফোন তৈরিতে এই পুরাতন ধাতুগুলো থেকে পাওয়া পদার্থগুলোকে নতুন সার্কিট, ডিসপ্লে, হোম বাটন, ক্যামেরার লেন্স ও বডি তৈরিতে ব্যবহার করা যাবে বলে জানিয়েছে অ্যাপল। বিখ্যাত মডুলার মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান "ফেয়ার ফোন" এর গবেষণার ফলাফল অনুযায়ী অ্যাপলের প্রতিটি আইফোনে গড়ে প্রায় ৩০ মিলিগ্রাম স্বর্ণ ব্যবহৃত হয়েছে। শুধু স্বর্ণের জন্য নয় বরং নতুন আইফোনের প্রোডাকশন খরচ কমাতে ও পরিবেশ রক্ষায়  গতবছর অ্যাপল শুরু করেছিল আইফোন রিসাইকেলিং প্রোগ্রাম। তাছাড়াও অ্যাপলের পুরাতন ব্যবহারকারীরাও...

আইফোনে শেষ পর্যন্ত কিছুই পেলোনা এফবিআই

ছবি
সেন বেরনারডিনো অ্যাটাক নামক এক হত্যাযজ্ঞ মিশনের রহস্য উদঘাটনের জন্য এফবিআইয়ের ( Federal Bureau of Investigation )  প্রয়োজন ছিল  সৈয়দ ফারুকের ব্যবহৃত  আইফোন ৫সি আনলক করা।   আমেরিকার আদালতের আদেশে এফবিআইকে এই খুনের তদন্তে আইফোন আনলক করতে সাহায্য করবে না বলে অ্যাপল জানিয়ে দিলে এফবিআই বেঁছে নেয় বিকল্প পদ্ধতি। মূলত অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক তাদের আইফোন ব্যবহারকারীদের ডেটার সুরক্ষা দিতেই অপারেটিং সিস্টেমের ব্যাকডোর তৈরি করে দিতে রাজি হয়নি। শেষ পর্যন্ত  ন্যান্ড মিররিং পদ্ধতি  ব্যবহার করে এফবিআই আইফোন থেকে ডেটার ব্যাকআপ নিতে সক্ষম হলেও তাতে হত্যাকাণ্ডের কোন প্রকার প্রাসঙ্গিক তথ্য পায়নি বলে জানিয়েছে সিবিএস নিউজ।  খবরটা শুনতে আশ্চর্যজনক হলেও আসলে এখানে অবাক হওয়ার কিছুই নেই। আসামী সৈয়দ ফারুক এবং তার স্ত্রীর ব্যবহৃত তিনটি আইফোনের একটি ছিল এই আলোচিত আইফোন ৫সি। যদিও আগেই এফবিআই সন্দেহ করেছিল ঘটনায় জড়িত দম্পত্তির বাড়িতে আবর্জনার সাথে  নষ্ট অবস্থায় পাওয়া  আইফোন দুটিই  তাদের নিজেদের ব্যক্তিগত ব্যবহৃত আইফোন। এত সময় ও অর্থ ব্যয় করেও ...

অ্যাপলের সুইফট প্রোগ্রামিং এখন আন্ড্রয়েডে

ছবি
সুইফট, অ্যাপলের নিজস্ব উন্মুক্ত প্রোগ্রামিং ভাষা। প্রায় দুই বছর আগে অ্যাপল তাদের ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার কনফারেন্সে কৃত্তিম বুদ্ধিমত্তাসম্পন্ন প্রোগ্রামিং ভাষাটি উন্মোচন করেন। অ্যাপল তাদের অ্যাপস ডেভেলপারদের বিশেষ সুবিধা দেওয়ার উদ্দেশ্যে ডেভেলপ করেছে প্রোগ্রামিং ভাষাটি। প্রচলিত অন্যান্য প্রোগ্রামিং ভাষায় প্রোগ্রাম লেখার পরে কম্পাইল করে তারপর আউটপুট দেখা যায় কিন্তু অ্যাপলের সুইফট প্রোগ্রামিং ভাষার অনন্য বৈশিষ্ট্য হচ্ছে ডেভেলপাররা কোড লেখার সময়ই লাইভ অ্যাপটির ফলাফল দেখতে পারে। অর্থাৎ রিয়েল টাইম ফলাফল দেখা যায়। ওরাকল এবং গুগলের মধ্যকার চলা মামলার ফলে এ সিদ্ধান্তে গুগল উপনীত হতে যাচ্ছে বলে জানা গিয়েছে। ফেইসবুক এবং ইউবার এই দুই তৃতীয় পক্ষের অ্যাপসের সাথেই টেক জায়ান্ট গুগল তাদের আন্ড্রয়েড অপারেটিং সিস্টেমে যুক্ত করবে বলে জানা গেছে নেক্সট ওয়েবের রিপোর্ট থেকে। হ্যাকার নিউজ থেকে পাওয়া তথ্যমতে, অ্যাপল যখন তাদের সুইফট প্রোগ্রামিং ভাষাকে উন্মুক্ত করার পর-পরই গুগল, ফেইসবুক এবং ইউবার এর পরিচালকগণ অ্যাপলের এই জনপ্রিয় প্রোগ্রামিং ভাষাকে নিয়ে লন্ডনে এক বিশেষ আলোচনার আয়োজন করেছিল।

বাড়িয়ে নিন আইফোনের স্টোরেজ

ছবি
আপনি কি আইফোন ব্যবহারকারী? ভিডিও কিংবা ছবি তুলতে গিয়ে প্রায়ই নট এনাফ স্টোরেজের খপ্পরে পড়েন? মাঝে মাঝে ছোট একটি অ্যাপ ডাউনলোডের জায়গায়ও থাকেনা? তাহলে আজকেই সমাধান করে ফেলুন এই ঝামেলার আর বাড়িয়ে নিন আপনার আইফোন স্টোরেজ । স্টোরেজ বাড়াতে আপনাকে সামান্য কয়েক মেগাবাইট ডেটা আর ১ মিনিট সময় খরচ করা ছাড়া আর কোন খরচই করতে হবেনা। পদ্ধতিটি আমার নিজের হাতে পরিক্ষিত এবং কার্যকরী, স্টেপ বাই স্টেপ অনুসরণ করুন- প্রথমে আইফোনের  Settings > General > About  এ গিয়ে আপনার স্টোরেজ কতটুকু খালি রয়েছে তা দেখে নিন। আমার আইফোনে ১.৮ জিবি খালি ছিল।                         তারপর মেনুতে ব্যাক করে আইটিউন্স চালু করুন এবং লোড হতে কিছুটা সময় দিন। ঠিক এইরকম কিছু মুভির লিস্ট আসবে, লিস্টের যে কোন একটি মুভি সিলেক্ট করলে নিচের মত মুভিটির পেইজ ওপেন হবে এবং কিছু অপশন দেখতে পারবেন। কিন্তু সব মুভিতে আপনি রেন্ট অপশন নাও খুঁজে পেতে পারেন। একটিতে না পেলে পরেরটায় বা অন্য মুভিতে যাবেন। তারপর রেন্ট অপশন খুঁজে পেলে নিচের নির্দেশনা অনুযায়...

আইফোনের লক খুলতে ব্যর্থ FBI ও অ্যাপল!

ছবি
সেন বেরনারডিনো অ্যাটাক নামক এক হত্যাযজ্ঞ মিশনের রহস্য উদঘাটনের জন্য এফবিআইয়ের ( Federal Bureau of Investigation )  প্রয়োজন একটি আইফোন আনলক করা। সৈয়দ ফারুক এবং তার স্ত্রী তাসফিন মালিক মিলে  ২০১৫ সালে     এক আত্মঘাতী বোমা হামলা চালায়  ক্যালিফোর্নিয়ার সেন বেরনারডিনোতে, যাতে নিহত হয় ১৪জন এবং গুরুতর আহত হয় ২২জন। আমেরিকার ম্যাজিস্ট্রেটের আদেশে এফবিআইকে খুনের তদন্তে সাহায্য করতে গিয়ে টেক জায়ান্ট অ্যাপল পড়েছে চরম বিপাকে।  এই হত্যাকাণ্ডের রহস্য পুরোপুরি উন্মোচনের জন্য FBI এর প্রয়োজন পড়েছে আসামী সৈয়দ ফারুকের ব্যবহৃত আইফোন ৫সি আনলক করার। এখন যেভাবেই হোক FBI এর দরকার এই আইফোনের ভিতরে থাকা যাবতীয় সকল তথ্য, যা থেকে বেরিয়ে আসতে পারে বেরনারডিনো অ্যাটাকের প্রাসঙ্গিক তথ্য।  কিন্তু অ্যাপেলের এনক্রিপশনের কাছে ব্যর্থ হল এফবিআই এবং কোর্টের বিচারক  Sheri Pym  অ্যাপলকে আদেশ দিলেন আইফোনটি আনলক করতে, কিন্তু নিজেরদের  এনক্রিপশন পলিসির কাছে হার মানলো অ্যাপল।  অ্যাপল অনেক আগেই তাদের  এনক্রিপশন পলিসির  কথায়   সচ্ছভাবে জানিয়েছেন তারা ব্যবহারকা...

এক মিনিটে অচল করে দিন আপনার বন্ধুর আইফোন!

ছবি
শেষ পর্যন্ত টিম কুকের দল স্বীকার করলো তাদের সকল আইওএস অপারেটিং সিস্টেমে থাকা সময় সংক্রান্ত বাগ। আইফোনের বছর বদলে ১৯৭০ এর পূর্ববর্তী কোন সালে নিয়ে যান তাহলেই আপনার সর্বনাশ!    iOS Year Bug আইফোন মুহূর্তে ব্রিক করতে হলে এর তারিখ এবং বছর বদলে ১ জানুয়ারি, ১৯৭০ করে নিন ব্যাস হয়ে যাবে সেকেন্ডে আইফোন ব্রিকিং। অনেকেই ইতিমধ্যে এ কাজ করে পড়েছেন বিপদে। উল্লেখিত তারিখে বদলানোর পর আইফোন রিস্টার্ট দিলেই আর বুট/চালু হবেনা আইফোন। জনপ্রিয় সোশ্যাল মিডিয়া Reddit এর এক ব্যবহারকারী মজা করে তার পোস্টে বলেছিলেন- " আপনার আইফোনের তারিখ বদলে ১ জানুয়ারি, ১৯৭০ করে রিস্টার্ট করলেই পাবেন ১৯৭০ সালের কোন গোপন সংবাদ! " যারা পোস্ট অনুযায়ী কাজ করেছেন সে সব আইফোন ব্যবহারকারী পড়েছেন চরম বিপদে, তারা আর কোনভাবেই তাদের সাধের আইফোনটি সচল করতে পারছেনা। অ্যাপল এ ব্যাপারে ব্যবহারকারীদের সচেতন করতে তাদের সাপোর্ট ওয়েবসাইটে সমস্যাটি উল্লেখ করেছেন। তাছাড়াও তারা খুব শীঘ্রই আইওএস আপডেটে বাগটি ফিক্স করবেন বলে জানিয়েছেন। তবে ইতিমধ্যে যারা ক্ষতিগ্রস্থ হয়েছে তাদেরকে অতি সত্বর অ্যাপল সার্ভিস সেন্টারে যোগাযোগ করতে বলা হয়...

অ্যাপল,ইউটিউব এর পর গুগলও বিদায় জানালো ফ্ল্যাশ প্লেয়ারকে

ছবি
এখন থেকে গুগল তাদের অ্যাডের ব্যানারে আর ব্যবহার করবেনা ফ্ল্যাশ প্লেয়ার। গুগলের অ্যাডওয়ার্ড  অ্যাডভারটাইজিং প্লাটফর্ম থেকে ব্যান করে দিতে চলেছে অনেক বছর ধরে চলে আসা জনপ্রিয় এই  মাল্টিমিডিয়া প্লাটফর্ম।  অ্যাডোবি ফ্ল্যাশ লোগো    ব্যবহারকারীদের ব্রাউজিংয়ের সময় ও অধিক ডেটা খরচ বাঁচাতে এবং ব্রাউজিং এ পরিতৃপ্তি দিতে দি গুগল ডিসপ্লে নেটওয়ার্ক ও ডাবল ক্লিক ডিজিটাল মার্কেটিং মিলে এখন থেকে শুধুমাত্র HTML 5 ব্যবহারের উদ্যোগ নিয়েছেন।  উল্লেখ্য যে গত দুই যুগ প্রায় ২৪ বছর ধরে ইন্টারনেট জগতের অ্যানিমেশন ক্ষেত্রে রাজত্ব করে আসছিল এই ফ্ল্যাশ প্লেয়ার কিন্তু ২০১৫ এর পর থেকে অ্যাপল এটিকে ব্যান করার পর পরই একে একে অন্যান্য কোম্পানিও সুরক্ষা ও গতিশীল ওয়েব পেতে মুখ ফিরিয়ে নিচ্ছে ফ্ল্যাশ প্লেয়ার থেকে। যদিও অ্যাডোব তাদের ফ্ল্যাশ প্লেয়ারকে ভারনাবিলিটি মুক্ত করার জন্য প্রচুর উদ্যোগ নিয়েছিল কিন্তু তাতেও শেষ রক্ষা হলোনা। 

অ্যাপেলের প্রোগ্রামিং ভাষা সুইফট এখন থেকে ওপেন সোর্স

ছবি
সুইফট লোগো  অ্যাপলের তৈরি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সুইফট এখন থেকে ওপেন সোর্স। অর্থাৎ এখন থেকে এটি যে অ্যাপলের নিজস্ব অপারেটিং সিস্টেম ছাড়াও আরও অনেক ধরণের অপারেটিং সিস্টেমে ব্যবহার করা যাবে। এখন জেনারেল পারপাজ ল্যাঙ্গুয়েজ (ডেস্কটপ, মোবাইল, ক্লাউড অ্যাপ ডেভেলপমেন্ট) হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে আরও একধাপ এগিয়ে গেলো সুইফট। আর এর সিনট্যাক্স খুব সহজ এবং মিনিমাল হওয়ায় দ্রুত একটি REPL বেজড ল্যাঙ্গুয়েজ হিসেবে নতুনরা সহজেই শিখে নিতে পারবে, তাছাড়াও এতে আরও আধুনিক অনেক সুবিধা রয়েছে যা সি ও সি++ প্রোগ্রামিং ভাষাতে অনুপস্থিত। তাই অ্যাপেল সুইফট এর ভবিষ্যৎ নিয়ে ব্যাপক আশাবাদী।  কেন সুইফট প্রোগ্রামিং ভাষা ব্যবহার করবেন  উল্লেখ্য, এর আগে অ্যাপলের নিজস্ব অপারেটিং সিস্টেম ম্যাক ওএস ও আইওএস ছাড়া সুইফট প্রোগ্রামিং ভাষাটি ব্যবহার করা যেতোনা।  আরও জানতেঃ অ্যাপলের অফিসিয়াল  সুইফট সাইট

আইওএস ৯

ছবি
অ্যাপেলের আইওএস ৯ এর পূর্ণ সংস্করণ এখনও ছাড়া হয়নি , আমি বর্তমানে এর পাবলিক বেটা সংস্করণ ৩ চার সপ্তাহ যাবত আইফোন ৪এস ডিভাইসটিতে ব্যবহার করছি কোন প্রকার বড় ধরনের সমস্যা ছাড়াই ।  বড় কোন সমস্যা ছাড়াই বললাম এই কারণে যে বেটা সংস্করনগুলোতে প্রচুর পরিমানের বাগ (ক্রুটি)  থাকে। মাঝে মাঝে টাচ রেসপন্স সমস্যা ছাড়া আমি এতে  কোন সমস্যাই পাইনি। এতে যোগ হয়েছে অনেক নতুন ফিচার , যার মধ্যে আমার সবচেয়ে ভালো লেগেছে এর লো পাওয়ার মোড । এতে করে ২০% চার্জেও আপনি আরও আধা-এক ঘণ্টা বেশি টক-টাইম পাবেন ( এ টক-টাইম আপনার সিমের টক-টাইম নয় )  এবং স্ট্যান্ডবাই টাইম পাবেন প্রায় ১২ ঘণ্টা !  সিরির চোখ ধাঁদানো উন্নতি !  অ্যাপেলের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হচ্ছে সিরি , এতেও এসেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন । যার ফলে আপনি দ্রুত কথা বললেও তাড়াতাড়ি তা যেমন সনাক্ত করতে পারবে তেমনি উন্নত ফলাফল পাবেন ।  গতকাল প্রপোজ করার ফল !     আরও একটি আশ্চর্যজনক খবর আপনি জানেন কি ? অ্যাপেলের ইভেন্ট সেপ্টেম্বর ৯ ! মানে হয়তো অনেকে বুঝতে পেরেছেন আইওএস এ বিশাল পরিবর্তন থাকবে বলেই সেই অন...

অ্যাপেলের নতুন চমক আইওএস ৯ !

ছবি
iOS 9 প্রতিনিয়ত অপারেটিং সিস্টেমের উন্নতির মাধ্যমে অ্যাপেল আনছে নতুন নতুন চমক তারই ধারাবাহিকতায়  ৯ জুলাই উন্মুক্ত হয়েছে অ্যাপলের নতুন অপারেটিং সিস্টেম আইওএস-৯-এর বেটা সংস্করণ।থাকছে ম্যাপস,  সিরি  এবং সার্চ টুলসে বড় ধরনের পরিবর্তন। অ্যান্ড্রয়েড, উইন্ডোজ ফোন ও ট্যাবলেটের জনপ্রিয় সব সুবিধার ওপর ভিত্তি করে অ্যাপলের এই নতুন অপারেটিং সিস্টেম, তাই এতে এসেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। ব্যাটারির দীর্ঘায়ু-  বর্তমানে স্মার্টফোনের সবচেয়ে দুর্বল দিক হচ্ছে এর ব্যাটারির আয়ু , দিনের অর্ধেক যেতেই ব্যাটারি চার্জের প্রয়োজন হয় ।  ফোন নির্মাতারা এটি বাড়াতে সব সময়ই ব্যর্থ। তবে অ্যাপলের আইওএস-৯-এ কম খরচের পাওয়ার মুডে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। অ্যাপল বলছে, সেটিংসের যেকোনো ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ বা ভিজুয়াল ইফেক্ট না কমালে বা নিষ্ক্রিয় না করলেও ব্যাটারির চার্জ কমপক্ষে তিন ঘণ্টা পর্যন্ত থাকবে। iOS 9 Low Power Mode উন্নত নোট্‌স -            এতে থাকছে দ্রুত চেক লিস্ট বানানোর সুবিধা, ইচ্ছেমতো ফরম্যাটিং ও ছবি যোগ করার সুযোগ। Smooth & ...