পোস্টগুলি

মাইক্রোসফট লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

রাশিয়া তার মাটি থেকে বিদায় করবে অ্যাপল, গুগল, মাইক্রোসফট

ছবি
যিনি নিত্যকাজে ব্যবহার করেন ম্যাক আর যোগাযোগে জিমেইল তিনি নিজেই চান দেশ থেকে আমেরিকার মাইক্রোসফট, গুগল, অ্যাপল টেক জায়ান্ট কোম্পানিগুলোকে বিদায় করতে। সদ্য নিযুক্ত ভাদিমির পুতিনের প্রথম ইন্টারনেট উপদেষ্টা  German Klemenko  নিজেদের দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকরী ও বিশ্ববাজারমুখি করতে এবং গোপনীয়তা রক্ষার্থে তার এই উদ্যোগের কথা বলেছেন ব্লুমবারগে ৯০ মিনিটের এক সাক্ষাৎকারে। বাহিরের দেশের অন্যান্য বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলোকেও দেশের বাজার থেকে সরিয়ে দিতে চান ক্লেমেনকো। বিদেশি অনলাইন কোম্পানিসহ গুগল এবং অ্যাপলকে তাদের অনলাইন সার্ভিস যেমন অ্যাপ বিক্রয়ের জন্য সাথে গুনতে হবে আরও অতিরিক্ত ১৮% ভ্যাট। বিদেশী প্রযুক্তি কোম্পানিগুলো প্রতিবছর আনুমানিক ৪ বিলিয়ন ইউএস ডলার আয় করছে রাশিয়ার তাদের সেবা/পণ্য বিক্রয়ের মাধ্যমে। Yandex, Mail.ru, VK social network এর মত তাদের দেশিও প্রযুক্তি কোম্পানিগুলোকে এগিয়ে নিতে এবং দেশিও ব্যবহারকারীদের নিজস্ব প্রযুক্তি ব্যবহারের উপর বেশি গুরুত্ব দিতে  ক্লেমেনকোর  এই  নতুন  পদক্ষেপ। 

সমুদ্রগর্ভে মাইক্রোসফটের ক্লাউড ডেটাসেন্টার!

ছবি
প্রযুক্তি জগতে মানুষ প্রতিনিয়তই দেখছে মাইক্রোসফটের হলো লেন্সের মত নতুন নতুন আবিষ্কার ও অত্যাধুনিক প্রযুক্তি। তারই ধারাবাহিকতায় এবার মাইক্রোসফট বিশ্বে সর্বপ্রথম  ক্লাউড ডেটাসেন্টার তৈরি করছে সমুদ্রের নিচে! মূলত ডেটাসেন্টারের তাপমাত্রা ঠাণ্ডা রাখার অধিক ব্যয় কমাতেই মাইক্রোসফটের এই সিদ্ধান্ত।  ফেইসবুক এবং গুগল টেক জায়ান্ট কোম্পানিগুলো যখন ডেটাসেন্টার পরিচালনার খরচ কমাতে তাদের ডেটাসেন্টারগুলো পৃথিবীর শীতল দেশগুলোতে সরিয়ে নিচ্ছে ঠিক তখন মাইক্রোসফট বেছে নিয়েছে আরও উন্নত ও সস্তা পন্থা।  মাইক্রোসফট তাদের এই অভিনব ডেটাসেন্টার সম্পর্কে যা বলেছে: "50% of us live near the coast. Why doesn't our data?" Building massive data centers underwater might sound crazy, but it is exactly something Microsoft is testing with its first submarine data center, dubbed   Leona Philpot .   মাইক্রোসফটের প্রজেক্ট ন্যাটিক মাইক্রোসফট পরীক্ষামূলক এ কাজটির নাম দিয়েছে প্রজেক্ট ন্যাটিক। তারা বিশ্বাস করে যে তাদের নতুন এই গবেষণা ডেটাসেন্টার পরিচালনার খরচ যেমন কমিয়ে দিবে তেমনি পরিবেশে...