পোস্টগুলি

স্মার্টফোন লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

দেশের এয়ারপোর্টে নিষিদ্ধ স্যামসাং গ্যালাক্সি নোট সেভেন

ছবি
স্যামসাংয়ের গ্যালাক্সি নোট সেভেনের ব্যাটারির সমস্যার কারণে এই মডেলের স্মার্টফোনগুলোতে আগুন ধরে যাবার ফলে বিশ্বের বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনার স্বীকার হয়েছিল কারো বাড়ি, কারো গাড়ি আবার কেউ নিজেই! এসব ঘটনার প্রেক্ষিতে বিমানের সুরক্ষার কথা চিন্তা করে বিশ্বের বিভিন্ন দেশে বিমানের ফ্লাইটে স্যামসাং গ্যালাক্সি নোট সেভেন নিষিদ্ধ করা হয়। আর যাত্রীদের এবং বিমানের নিরাপত্তার কথা ভেবে এবার বাংলাদেশের বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বুধবার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সব বিমানে স্যামসাং গ্যালাক্সি নোট সেভেন বহনে নিষেধাজ্ঞা জারি করেছে। গত ১৭ই অক্টোবরে দেওয়া এ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে  দেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রুটে চলাচলকারী বিমানে বা লাগেজে কোথাও স্যামসাং গ্যালাক্সি নোট সেভেন বহন করা যাবে না। বিশ্বব্যাপী নোট ৭-এর ব্যাটারি বিস্ফোরণে বেশ কিছু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় যাত্রীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। অনেক দেশ ফোনটি নিষিদ্ধ করেছে। এমন পরিস্থিতিতে তারাও নোট ৭ ফোন নিয়ে বিমানে যাত্রা নিষিদ্ধ করছে। এতে আরো বলা হয়, হাতব্যাগ...

বুলেটপ্রুফ ডিসপ্লের স্মার্টফোন আনছে “লিগো”

ছবি
পার্সোনাল কম্পিউটার এর বাজারের তুলনায় দিগুণ-তিন গুন দ্রুত প্রসার লাভ করছে স্মার্টফনের বাজার। বাজারটিতে প্রতিযোগী প্রতিষ্ঠান থেকে নিজেদের অবস্থান দৃঢ় করতে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো রোজই নিত্যনতুন প্রযুক্তির সন্নিবেশ ঘটাচ্ছে।  যেহেতু স্মার্টফোন ব্যবহারকারীরা বেশিরভাগ সময়ই স্মার্টফোন ব্যবহার করতে গিয়ে ডিসপ্লে ভেঙ্গে ফেলে তাই এ সমস্যার সমাধান করে বাজারে কোন ডিভাইস ছাড়া হলে তা ব্যাপক সাড়া পাবে। বিশেষ করে শাটারপ্রুফ গ্লাস ডিসপ্লের স্মার্টফোন ব্যাপক আলোচনায় এসে ইতিমধ্যে স্মার্টফোন নির্মাতা কোম্পানিগুলোকে ভাবিয়ে তুলছে। তাই এবার শাটারপ্রুফ ডিসপ্লের পর, বুলেটপ্রুফ গ্লাসসংবলিত ডিসপ্লের স্মার্টফোন উন্মোচন করেছে চীনভিত্তিক ডিভাইস নির্মাতা লিগো। নির্মাতা প্রতিষ্ঠানের দাবি, এ স্মার্টফোনের ডিসপ্লে কখনই ভাঙবে না, থেঁতলে যাবে না, চুরমার হবে না, ছিদ্র বা অন্য কোনো উপায়ে ক্ষতিগ্রস্ত করা যাবে না। অর্থাত্ কোম্পানিটির ‘লিগো এম৫’ স্মার্টফোন অবিনশ্বর প্রকৃতির। গিজমো চায়নার প্রতিবেদন অনুযায়ী, ডিভাইসটির বাহ্যিক কাঠামো তৈরিতে ব্যবহার করা হয়েছে ন্যানো ধাতব নন-ব্রেকপয়েন্ট ফ্রেম, য...