পোস্টগুলি

বিটিসিএল ইন্টারনেট লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

ডট বাংলা ডোমেইন এক্সটেনশন পাচ্ছেনা বাংলাদেশ

ছবি
আইডিএন এর তথ্যমতে  ডট বাংলা (.বাংলা) ব্যবহারের অধিকার হারিয়েছে বাংলাদেশ। ২০১২ সালে ডোমেইনের এক্সটেনশানে  ডট বাংলা  ব্যবহারের অনুমতি পেলেও বিগত তিন বছরেও তা কার্যকর করতে না পারায় ডোমেইন  এক্সটেনশান  ব্যবহারের অধিকার হারিয়েছে বাংলাদেশ। ডট বাংলা ডোমেইন ডোমেইন নেম  এক্সটেনশানে  ব্যবহারের স্বীকৃতি দেওয়া একমাত্র আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইন্টারনেট করপোরেশন অব অ্যাসাইনড নেমস অ্যান্ড নাম্বারস (আইসিএ এনএন)-এর তালিকায় থাকা এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশের জন্য আইসিএএনএনের স্বীকৃত দুটি ডোমেইন  এক্সটেনশানের  একটি হলো ডট বাংলা (.বাংলা) ও আরেকটি হলো ডট বিডি (.BD)। তবে ডট বাংলা ব্যবহারের ক্ষমতা হারালেও ডট বিডি ডোমেইন এখনও বহাল রয়েছে।  বাংলাদেশের পাশাপাশি ডট বাংলা  ডোমেইন এক্সটেনশ ব্যবহারের অনুমতি  পেতে পশ্চিমবঙ্গ রাজ্যের পক্ষে আবেদন করে ভারত সরকার। সব দিক বিবেচনা করে আইসিএএনএন তখন ডোমেইনটি বাংলাদেশকে বরাদ্দ দেওয়া হয়। কিন্তু তারপরেও বিটিসিএল এর গাফিলতিতে বাংলাদেশ হারালো ডট বাংলা ডোমেইন। 

আবারও কমলো বিটিসিএল এর বিকিউব ব্রডব্র্যান্ডের দাম।

ছবি
বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স লিমিটেড (বিটিসিএল) এর গ্রাহক পর্যায়ের ব্রডব্র্যান্ডের মূল সংযোগদাতা BCUBE আবারও কমালো তাদের মাসিক প্যাকেজের সাবস্ক্রিপশন চার্জ। তাছাড়াও নতুন এই সকল প্যাকেজে থাকছে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহারের সুবিধা। বিকিউব ইনফিনিটি ২৫৬ কেবিপিএসে পূর্বের মাসিক বিল ৪৫০ টাকা হতে কমিয়ে ৩০০ টাকায়, বিকিউব ইনফিনিটি ৫১২ কেবিপিএস ৭৫০ হতে কমিয়ে ৫০০ টাকায়, বিকিউব ইনফিনিটি ১ এমবিপিএস ১১৫০ হতে কমিয়ে ৭০০ টাকায় এবং বিকিউব ইনফিনিটি ১.৫ এমবিপিএস ১৬০০ টাকা থেকে কমিয়ে এক হাজার টাকা করা হয়েছে।আগামী মার্চ মাস থেকেই প্যাকেজটি কার্যকর হতে পারে বলে জানা গিয়েছে। তবে প্রতিটি প্যাকেজের এই মূল্যের সঙ্গে যুক্ত হবে ১৫ শতাংশ ভ্যাট এবং পূর্বের সব প্যাকেজ পরিবর্তিত হবে। ফলে ৪ জিবি লিমিটের বিকিউব সুপার সেভার গ্রাহকরা পাবেন বিকিউব ইনফিনিটি ২৫৬ কেপিবিএস/সেঃ এর প্যাকেজ, ১০জিবি লিমিটের বিকিউব স্ট্যান্ডার্ড গ্রাহকরা বিকিউব ইনফিনিটি ৫১২ কেপিবিএস/সেঃ এবং ২৫ জিবি লিমিটের বিকিউব প্রিমিয়াম গ্রাহকরা পাবেন বিকিউব ইনফিনিটি ১ এমবিপিএস/সেঃ প্যাকেজ।