পোস্টগুলি

রাশিয়ার প্রযুক্তি সংবাদ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

চোখের কন্টাক্ট লেন্স দিয়ে তোলা যাবে ছবি

ছবি
প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানগুলো মোবাইল কিংবা ক্যামেরা বাদ দিয়ে এখন আগাচ্ছে নতুন এক প্রযুক্তির দিকে। ছবি তোলার নতুন এই প্রযুক্তিতে চোখে ব্যবহৃত কন্টাক্ট লেন্সের সাহায্যে ছবি তুলে তা স্থানান্তর ও সংরক্ষন করা যাবে তারহীনভাবে! সনির করা প্যাটেন্ট অনুযায়ী এই কন্টাক্ট লেন্সে থাকবে একটি লেন্স ইউনিট, ইমেজ সেন্সর, মাইক্রোচিপ প্রসেসর ও স্টোরেজ ইউনিট। বিল্ট ইন ওয়্যারলেস অ্যানটেনা আছে দিয়ে স্মার্টফোন ও ল্যাপটপে ছবি স্থানান্তর করা যাবে। খবর শুনে হয়তো অনেকের মিশন ইম্পসিবল গোস্ট প্রটোকলের কথা মনে পড়ছে, হ্যাঁ সেটাই এখন বাস্তবে রূপ নিতে সময়ের অপেক্ষায় মাত্র। বিখ্যাত প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সনিই এই প্যাটেন্টের অধিকারী, প্যাটেন্ট আবেদনে বলা হয়েছে মানুষের চোখের পলক ফেলার সময় সাধারণত দশমিক ২ থেকে দশমিক ৪ সেকেন্ডের মধ্যে ঘটে। কিন্তু যখন চোখের পলক ফেলার সময় দশমিক ৫ সেকেন্ড অতিক্রম করে, সেটি সচেতনভাবে চোখের পলক ফেলার ঘটনা। সচেতনভাবে চোখের পলক ফেলার সাথে সাথেই ছবি তুলে নিবে লেন্সটি। কন্টাক্ট লেন্সে বসানো ক্যামেরায় ইমেজ স্ট্যাবিলাইজেশন, অ্যাপারচার, জুম লেন্স ও ফোকাস লেন্সও ...

রাশিয়া তার মাটি থেকে বিদায় করবে অ্যাপল, গুগল, মাইক্রোসফট

ছবি
যিনি নিত্যকাজে ব্যবহার করেন ম্যাক আর যোগাযোগে জিমেইল তিনি নিজেই চান দেশ থেকে আমেরিকার মাইক্রোসফট, গুগল, অ্যাপল টেক জায়ান্ট কোম্পানিগুলোকে বিদায় করতে। সদ্য নিযুক্ত ভাদিমির পুতিনের প্রথম ইন্টারনেট উপদেষ্টা  German Klemenko  নিজেদের দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকরী ও বিশ্ববাজারমুখি করতে এবং গোপনীয়তা রক্ষার্থে তার এই উদ্যোগের কথা বলেছেন ব্লুমবারগে ৯০ মিনিটের এক সাক্ষাৎকারে। বাহিরের দেশের অন্যান্য বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলোকেও দেশের বাজার থেকে সরিয়ে দিতে চান ক্লেমেনকো। বিদেশি অনলাইন কোম্পানিসহ গুগল এবং অ্যাপলকে তাদের অনলাইন সার্ভিস যেমন অ্যাপ বিক্রয়ের জন্য সাথে গুনতে হবে আরও অতিরিক্ত ১৮% ভ্যাট। বিদেশী প্রযুক্তি কোম্পানিগুলো প্রতিবছর আনুমানিক ৪ বিলিয়ন ইউএস ডলার আয় করছে রাশিয়ার তাদের সেবা/পণ্য বিক্রয়ের মাধ্যমে। Yandex, Mail.ru, VK social network এর মত তাদের দেশিও প্রযুক্তি কোম্পানিগুলোকে এগিয়ে নিতে এবং দেশিও ব্যবহারকারীদের নিজস্ব প্রযুক্তি ব্যবহারের উপর বেশি গুরুত্ব দিতে  ক্লেমেনকোর  এই  নতুন  পদক্ষেপ।