পোস্টগুলি

একুশে পদক লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

অভ্র , ভাষা হোক উন্মুক্ত ( মেহেদী ভাইয়ের একুশে পদক প্রদানে জোর দাবি )

ছবি
চিনেন নাকি উনাকে ? চিনলেন না তো , না চেনারই কথা । যারা কাজে বড় হয় তাদেরকে কম মানুষই চিনে , ছবির এই মানুষটির নাম মেহদী হাসান খান। মেহেদি হাসান খান   শিক্ষা জীবনের শুরু হয় আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজ, ঢাকায়। নটর ডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ভর্তি হন ময়মনসিংহ মেডিকেল কলেজে। ডাক্তারি পড়তে পড়তে মোটামোটি একটা নীরব বিপ্লব ঘটিয়ে ফেলেন। তৈরি করেন "অভ্র" নামে ফনোটিক বাংলা লেখার মুক্ত ও বিনামূল্যের সফটওয়্যার। মেহদী হাসান খান এর ব্যাপারে উনার এক বন্ধু লিখেছিলেন, "একজন মানুষ একটা সফটওয়্যার তৈরীর জন্য কি পরিমাণ পরিশ্রম করতে পারে (এবং যাতে কোন বৈষয়িক লাভ জড়িত নয়) তা মেহদীকে না দেখলে আমি বিশ্বাস করতে পারতাম না। রাতের পর রাত জেগে অভ্র নিয়ে কাজ করেছে। পড়াশুনা করেছে। খুব কাছের মানুষগুলোর ফোন পর্যন্ত ধরে নি এই সময়ে। সমস্ত ব্যক্তিগত জীবন বাদ দিয়ে মেতে ছিল অভ্র ডেভেলপমেন্ট নিয়ে কিংবা অভ্র এর চিন্তায়। কত কিছুই না পড়েছে, শিখেছে। ভিজুয়াল বেসিক থেকে শুরু করে ডেলফি, অ্যালগোরিদম, বাংলা ব্যাকরণ, বাংলা বানান রীতি। সাথে মেডিকেল বিষয়ক চিন্তাগুলো ছিল দুঃস্বপ্নের মত" ...