পোস্টগুলি

ওয়াই-ফাই লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

শাও মি ওয়াইফাই রাউটার ৩ এর ভালো এবং খারাপ দিকগুলো

ছবি
ওয়াইফাই রাউটারটির ভালো দিকগুলো হচ্ছে,  স্পীড লিমিট অপশন আছে।  ডুয়েল ব্যান্ড ওয়াইফাই।  একসাথে সর্বোচ্চ ১২০ ডিভাইস সংযোগ করা যায়। ওয়াইফাই রাউটারটির খারাপ দিকগুলো হচ্ছে, রেঞ্জ কম।  কোন ওয়ারেন্টি নেই।  স্টার্টআপ টাইম বেশি নেয়,  ইউএসবি এখনও কোনোভাবেই ব্যবহার করা আমার পক্ষে সম্ভব হয়নি।  ল্যান পোর্ট মাত্র দুটি।   সব দিক দিয়ে বিবেচনা করলে এই দামে টিপি-লিংক নেওয়া ভালো হবে আমার মতে

টিপি লিংক WR-720N ওয়াইফাই রাউটার

ছবি
ওয়াইফাই রাউটার কেনার ক্ষেত্রে আমরা সস্তা রাউটারের দিকে ঝুঁকি, কেউ জেনে কেউ না জেনে। কেনার আগে আপনার উদ্দেশ্য থাকে আমি ওয়াইফাই চালাতে পারলেই তো হল। এতো ফাংশন আর ফিচার দিয়ে কি করবো? দু-তিনজন মিলেই তো চালাবো কমদামি সস্তা একটাই নেই। পোস্টটি পড়ে ভাবছেন আমি আপনার স্বল্প বাজেটের ক্ষেত্রে টাইটেলে দেওয়া টিপি-লিংক wr720n রাউটারটির কথা বলছি। হ্যাঁ, সঠিক ধরেছেন। সবচেয়ে কম বাজেটের মধ্যে সাধারন কিছু ফিচারসহ টিপি-লিংক নিলে WR-720N যা ২.৪ গিগাহার্জ রেডিও তরঙ্গে চালিত সর্বোচ্চ ১৫০ এম্বিপিএস গতির রাউটারটিই আমি প্রেফার করবো। আমি নিজে রাউটারটি ৬মাসেরও অধিক সময় একটি এসএসআইডি দিয়ে ব্যবহার করেছি কোন প্রকার সমস্যা ছাড়াই। রাউটারটির সবচেয়ে ভালো দিক হচ্ছে এর দাম, রাউটারের বিশ্বস্ত কোম্পানি টিপি-লিংক সবচেয়ে কম দামে এই রাউটারটি বিপনন করছে। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, রাউটারটি উন্মুক্ত জায়গায় রাখলে ৫০ ফিটেরও বেশি কাভারেজ দেয় এবং ইন্টারনেট গতি ভালো হলে অনায়াসে একত্রে ৪-৬ জন ওয়াইফাই এবং দুটি আর-জে-৪৫ পোর্টের সাহায্যে ক্যাঁট ৫ বা ৬ কেবল দিয়ে আরও দুটি পিসি একত্রে চালানো সম্ভব। রাউটারটি তেমন গরম হয়ন...

ওয়াইফাই হ্যাকিং সম্পর্কে নিজে জানুন এবং অন্যকে জানান

ছবি
ফ্রী কিংবা অন্যের ওয়াইফাই ব্যবহার করার ফলে আপনি সহজেই পড়তে পারেন হ্যাকারদের কবলে। অথবা আপনার অসাবধানতাবসত ক্রুটিপূর্ণ ওয়াইফাই সিকিউরিটির কারনে আপনার পুরো লোকাল এরিয়া নেটওয়ার্ক চলে যেতে পারে হ্যাকারদের হাতের মুঠোয়। আপনার অফিসে ব্যবহৃত ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমেও হ্যাকার হাতিয়ে নিতে পারে বিপুল তথ্য।  প্রতিদিনই হয়তো আপনি আপনার আশে-পাশে থাকা ফ্রী ওয়াই-ফাই ব্যবহার করে পুরো মাসে বাঁচিয়ে নিচ্ছেন কয়েকশো টাকা। একবারও ভেবে দেখেছেন কি কত বড় ঝুঁকির মাঝে আছেন আপনি? রাউটারটি যদি কোন দক্ষ প্রোগ্রামারের হয় তাহলে সে খুব সহজেই নিয়ে নিতে পারেন  ওয়াইফাই/ল্যান এর সাথে সংযুক্ত সকল ডিভাইসের গুরুত্বপূর্ণ তথ্য যেমনঃ ফেইসবুক-টুইটার পাসওয়ার্ড,আপনার ক্রেডিট কার্ডের তথ্য ব্যক্তিগত ছবিসহ ডিভাইসটিতে থাকা যাবতীয় তথ্য। আর হ্যাকাররা যদি ফ্রী ওয়াইফাই খাদকদের জন্য ফাঁদ পাতে তাহলে যে কত বড় ঝুঁকির মাঝে পড়তে পারেন ফ্রী ওয়াইফাই ব্যবহারকারিরা তা শুধু দক্ষ প্রোগ্রামার এবং সিকিউরিটি এক্সপার্টরাই জানেন ।  গত বছর আমেরিকায় এক জরিপে দেখা যায় যে পাবলিক বা ফ্রী ওয়াইফাই ব্যবহারকারীদের প্রতি ৭ জনের একজন সব মিলিয়...

ওয়াইফাই কি এবং কিভাবে কাজ করে

ছবি
আমাদের কাছে  ওয়াইফাই রাউটার এখন  কম্পিউটার ও ইন্টারনেটের মতো এক অপরিহার্য ডিভাইস, বিশেষ করে ঢাকা শহরে এর ব্যাপকতা বিশেষভাবে লক্ষণীয়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যাদের বাসায় ওয়্যার্ড ইন্টারনেট সংযোগ আর স্মার্টফোন আছে তাদের বাসায় ওয়াইফাই ডিভাইস থাকবেই। ওয়াইফাই রাউটারের জনপ্রিয়তার মূল কারন এর সহজলভ্যতা ও ওয়্যারর্ড ব্রডব্যান্ড ইন্টারনেটের খরচ মোবাইল ব্রডব্যান্ডের তুলনায় অনেক কম বলে। তাছাড়াও একটি সংযোগ দিয়ে একাধিক ল্যাপটপ/মোবাইল/কম্পিউটার ডিভাইসে ক্যাবল ছাড়া এবং ক্যাবলসহ ব্যবহারের সুবিধা থাকায় ডিভাইসটি আরও অধিক গ্রহণযোগ্য ও প্রয়োজনীয় হয়ে উঠেছে।  অনেকেই হয়তো প্রতিদিন ব্যবহার করেন কিন্তু জানেন না এটি কিভাবে এত কাজ করে, কিভাবে কোন তাঁরের সংযোগ ছাড়াই আপনার মোবাইলের/ল্যাপটপ কম্পিউটারের এত মিলিয়ন বাইট তথ্য আদান প্রদান করছে খুব সহজেই। যারা জানতে চান ওয়াইফাই কি ও এটি কিভাবে এত ধরনের কাজে পটু তাদের জন্য খুব সহজ ইংরেজিতে ওয়াইফাই সম্পর্কে প্রাথমিক কিছু ধারণার একটি অ্যানিমেশন ভিডিও দেওয়া হল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।