পোস্টগুলি

online shopping লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

ইভ্যালির নতুন চমক, সাইক্লোন বুড়ি

 সে অনেক দিন আগের কথা। এক জঙ্গলে এক বুড়িমা বাস করত। প্রতিদিন রান্নার সময় আগুন জ্বালানোটা তার জন্য কঠিন হয়ে যেতো। কারণ তখনতো আর ম্যাচের কাঠি ছিল না। পাথর ঘষে ঘষে আগুন জ্বালাতে হতো। একদিন আকাশ কালো করে সাইক্লোন শুরু হলো। সাইক্লোনে সব ভিজে নেয়ে একাকার। বুড়ি রান্নার জন্য পাথর ঘষছে, অমনি পাথর থেকে ধোয়া বেরোতে থাকল। হাজির হলো মস্ত এক জ্বীন। আসলে ওটা পাথর ছিল না। ওটা ছিল ইভ্যালি নামক চেরাগ। জ্বীন হু হা হা করে হেসে বলল, আমি এই চেরাগের জ্বীন রাসেল। বুড়ি মা তোর কি লাগবে বল। বুড়ি বলল, প্রতিদিন  আমার আগুন জ্বালাতে অনেক কষ্ট হয়। কিছু একটা ব্যবস্থা যদি করা যায়। জ্বীন হাসতে হাসতে বলল, এটা আমর জন্য কোন ঘটনা-ই না। আমি তোমার জন্য ওভেনের ব্যবস্থা করছি। তবে দিনকালতো আর আগের মতো নেই। কিছু একটা আনতে গেলে সরকারকে ভ্যাট ট্যাক্স দিতে হয়, আরো কত খরচ, দুনিয়ার ঝামেলা। তোমাকেতো পে করতে হবে। বুড়ি অমনি কাপড়ের আঁচল থেকে যা ছিল সব দিয়ে দিল। জ্বীন ওভেন আনতে চলে গেলো। দিন যায়, মাস যায়, জ্বীন আর আসে না। এদিকে বুড়ি অপেক্ষা করতে করতে বুড়ি থেকে বুড়ি প্রো হয়ে যাচ্ছে। বুড়ি, পাতার মধ্যে অর্ডার নাম্বার লিখে চেরাগের ভেত...

ইভ্যালির সিইও, কর্মী নিয়োগেও নয়-ছয়?

ছবি
ইভ্যালিতে নতুন নতুন কর্মী নিয়োগের বিজ্ঞাপন দিচ্ছেন স্বয়ং ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল নিজেই।  মোহাম্মদ রাসেল সাহেবের লিংকনড ইন প্রোফাইলের কর্মী নিয়োগ সংক্রান্ত একটি পোস্টে দেখা যায় অনেক আবেদনকারীর ক্ষোভ। আবেদনকারীরা ইভ্যালির সিইও ঐ পোস্টের কমেন্টেই উল্লেখ করেন, "এটি একটি লোক দেখানো কাজ ইভ্যালির, অনেকদিন আগে নিয়োগের জন্য তার ইনবক্সে সকল কিছু দেওয়া হলেও কেউই কোন উত্তর পাচ্ছেন না "   Evaly Recruitment শুধু গ্রাহকসেবা নামে হয়রানি এবং বিক্রেতাদের টাকা আটকে রেখেই ক্ষান্ত হচ্ছেনা ইভ্যালি। প্রতিষ্ঠানের কর্মী নেওয়ার বিজ্ঞাপন দিয়েও হয়রানি করা হচ্ছে চাকুরী প্রত্যাশীদের। সরকার এবং নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের দুর্বলতার সুযোগে  ইভ্যালি যেন এক মগের মুল্লুক পেয়ে বসেছে ।  

ইভ্যালির বিজনেস স্ট্রাটেজি - পার্ট ২

ছবি
হালের সেনসেশন ইকমার্স কোম্পানি ইভ্যালির বিজনেস স্ট্রাটেজি নিয়ে আমরা কাটাছেড়া আর in-depth এনালাইসিস করছিলাম এই মিনি কেইস স্টাডিতে। এর আগের পর্বে আমরা reverse engineer করে দেখেছিলাম কিভাবে Value+innovation এর মাধ্যমে ইভ্যালি customer acquisition করছে। যেটাকে আমরা partially (accidental) blue ocean strategy এর সাথে ম্যাপ করতে চেষ্টা করেছিলাম। আজকের পর্বে আমরা খুব ইন্টারেস্টিং কিছু স্ট্রাটেজিক বিজনেস angle থেকে দুইটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুজ ে বের করার চেষ্টা করবো: ১। ইভ্যালির কারেন্ট বিজনেস মডেল sustainable কিনা এবং ২। এত হিউজ পরিমাণ ডিসকাউন্ট ইভ্যালি কিভাবে দিচ্ছে? এখানে আমরা খুবই powerful, ইফেক্টিভ এবং প্র্যাক্টিকাল কিছু স্ট্রাটেজির আলোকে এগুলো ব্যাখ্যা করার চেষ্টা করবো, যা কিনা সাধারণত দেশের নামকরা বিজনেস স্কুলগুলোতেও আলোচনা করা হয় না। বিজনেস স্ট্রাটেজি যেহেতু একই সাথে Art এবং Science - একজনের পয়েন্ট অফ ভিউ, এনালাইসিস, এক্সপ্ল্যানেশন আরেকজনের থেকে আলাদা হতে পারে। কিন্তু আপনি যেন লার্নিং এর পাশাপাশি স্ট্রটেজিগুলোর মূল কনসেপ্ট কাজে লাগিয়ে নিজের বিজনেসের গ্রোথ mul...