পোস্টগুলি

ওয়াইফাই এসি লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

টিপি-লিংক ডুয়াল ব্যান্ড রাউটারে কিভাবে সেটআপ করবেন ওয়াইফাই?

ছবি
টিপি-লিংক আর্চার এবং সি সিরিজের রাউটারগুলোর ডুয়েল ব্যান্ডের ওয়াইফাই কিভাবে সেটআপ করবেন তা নিয়ে প্রথম প্রথম ব্যবহারে অনেকেই সমস্যায় পড়েন। তো কিভাবে টিপি-লিংক এর মধ্যম বাজেটের রাউটারগুলোর ডুয়েল ব্যান্ডের ওয়াইফাই সেটআপ করবেন তাঁর সম্পূর্ণ টিউটোরিয়াল পাবেন নিচের ভিডিওটিতে, তবে এটি সেটআপের জন্য ওয়াইফাই সেটআপের কিছু সাধারণ জ্ঞান থাকতে হবে। বর্তমানে নতুন যারা ওয়াইফাই রাউটার কিনছেন তারা বেশিরভাগ ক্ষেত্রেই যেহেতু ডুয়াল ব্যান্ড রাউটার কিনছেন সেহেতু এই টিউটোরিয়ালটি কাজে লাগবে বলে আশা করি এবং ইউটিউব এ একজন কমেন্টে জানতে চাওয়ায় এই টিউটোরিয়ালটি তৈরি করা হয়েছে। ধন্যবাদ মন্তব্যকারীকে। ইউটিউবে মন্তব্য করেছেন, রাজু আহমেদ রাজ ভাই, এখন রাওটারে ডুয়েল ব্যান্ড 2.4ghz and 5ghz এখন 5ghz ওপেন করবো কিভাবে জানাবেন আশাকরি। ভিডিও টা ভালো লাগলো, কিন্তু ভাই সার্চ করলে কি দুইটা আলাদা ভাবে সো করবে? হ্যাঁ, এসএসআইডি ভিন্ন হলে দুইটি আলাদা ভাবে দেখাবে। তবে তার জন্য অবশ্যই মোবাইলটি বা ডিভাইসটি ৫ গিগাহার্জ এবং ২.৪ গিগাহার্জ উভয়ই সাপোর্টেড হতে হবে।

টিপি লিংকের কম বাজেটের ওয়াইফাই কোনটি কিনবেন?

ছবি
আমি ২ টা স্মার্টফোন আর ১ টা ল্যাপটপ ব্যবহার করবো। আমার বাসা ১০০০ স্কয়ার ফিটের। বাসায় দেয়াল খুব একটা বেশিনা। আমার শুধু ইন্টারনেট সংযোগের জন্য রাউটার ব্যবহার করবো। এখন আমার জন্য কোন রাউটার ঠিক হবে?? প্রায়ই আশে-পাশের মানুষ এ ধরনের প্রশ্ন করে, তাদের জন্যই আজকের লেখাটি। প্রথমত- আমার টার্গেট যেহেতু শুধু ইন্টারনেট লাগবে ওয়াইফাই হিসেবে সেজন্য আমার খুব একটা দামি রাউটারের প্রয়োজন নেই। ১২০০ টাকা থেকে ২২০০ টাকার মধ্যে যে কোন রাউটার আমি কিনতে পারি। আমি এক কথায় বলব টিপি লিঙ্কের WR-720N/WR-740N/WR-840N রাউটারটি নিন। এখন জিজ্ঞেস করতে পারেন রাউটার তো অনেক ব্র্যান্ডের আছে আপনি শুধু টিপি লিংকের কথা বলেন কেন? কম মূল্যের সেরা টিপি লিংক ওয়াইফাই রাউটার                                   আপনি আপনার আইএসপি এর সাথে কথা বলে দেখেন যে তারা টিপি লিংক প্রেফার করবে। সেজন্য আপনাকে টিপি লিংক এর যে কোন একটি মডেল নেওয়াই উত্তম হবে। আমি বলছিনা অন্যান্য ব্র্যান্ডের ওয়াইফাই রাউটার ভালো না। টিপি লিংকের চেয়ে নেটগিয়ার,সিসকো অনেক উন্নত রা...

ওয়াইফাই প্রযুক্তির নতুন দিগন্ত

ছবি
টিপি লিংকের অতি দ্রুত গতি সম্পন্ন ডুয়াল ব্যান্ড প্রযুক্তির হাই এন্ড ওয়াইফাই এসি রাউটারগুলো উচ্চ ক্ষমতাসম্পন্ন। বাংলাদেশের বাজারে টিপি লিংক রাউটার অত্যন্ত জনপ্রিয়, তাই টিপি লিংকের অফিসিয়াল ইম্পোটার ও বিপনন কোম্পানি এক্সেল টেকনোলজি বিডি লিমিটেড ইতিমধ্যে সারা দেশে বিপননের কাজ শুরু করে দিয়েছে। টিপি লিংকের উন্নত প্রযুক্তির এই রাউটার ৬০০-১৭০০ এমবিপিএস/সেঃ গতিতে ডেটা আদান-প্রদান করতে পারে। নতুন এই হাই স্পিড প্রযুক্তির ওয়াইফাইয়ের নাম রাখা হয়েছে এসি (802.11ac) । ভিডিওটি দেখলে আপনারা সহজেই বুঝতে পারবেন নতুন এই রাউটারের সুবিধা এবং ক্ষমতা । দুইটি ওয়্যারলেস ব্যান্ডের মধ্যে ব্যান্ডওয়াইড বিভাজন হবে এইরকম  Type 2.4 GHz Mbit/s [d] 5 GHz Mbit/s AC600 150 433 AC750 300 433 AC1200 300 867 AC1300 400 867 AC1450 450 975 AC1600 300 1,300 AC1750 450 1,300 AC1900 600 [e] 1,300 AC2350 600 [e] 1,733 AC3200 600 [e] 2,600 [f] বাজারে বাংলাদেশি মুদ্রায় এই রাউটারগুলোর দাম পড়বে ৬৫০০-২১০০০ টাকা।