পোস্টগুলি

Mehedi Hasan Polash LinkedIn profile

ছবি
Mehedi Hasan Polash Experienced Subeditor and Blogger with a demonstrated history of working in the computer and network security industry.  Skilled in Research, Web Design, Microsoft Word, WordPress, and HTML. Strong media and communication professional with a Bachelor of Business Administration (BBA) focused dual major in Management Information Systems and Marketing from North South University (NSU).

সনির পিএসথ্রি উৎপাদন বন্ধ

ছবি
বিশ্বখ্যাত জাপানিজ প্রজুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান "সনি" তাদের জনপ্রিয় ভিডিও গেম কনসোল প্লেস্টেশন থ্রি (পিএস৩) উৎপাদন বন্ধ করে দিয়েছে। দুই মাস আগেও চালু থাকা একমাত্র ৫০০জিবি পিএসথ্রি উৎপাদন বন্ধ করেছিল এ প্রতিষ্ঠান। ইতিমধ্যে জাপানে সনি তাদের গেম কনসোল প্লেস্টেশন থ্রি উৎপাদন ও বিক্রয় করে দিয়েছে। জাপানে প্লে স্টেশন ওয়েবসাইটে এক বিবৃতিতে পিএস৩ উৎপাদন বন্ধ করার বিষয়টি জানা গেছে। অন্যদিকে, গেমিং ব্লগ গেমাটসুর এক ব্লগ পোস্ট থেকে পিএস৩ ৫০০জিবির সরবরাহ বন্ধ করার তথ্য পাওয়া যায় ।  ২০০৬ সালের নভেম্বরে পিএস৩ উন্মোচন করে সনি। সনির ৫০০জিবি পিএস৩ ভিডিও গেম কনসোলের বড় বাজার ভারত। দেশটির খুচরা বিক্রেতারা জানান, চলতি বছরের বেশির ভাগ সময়ই ডিভাইসটি বাজারে পাওয়া যায়নি। দিল্লির একজন কনসোল ব্যবসায়ী বলেন, গত বছর নভেম্বর থেকে আমরা কোনো পিএস৩ গেম কনসোলের সরবরাহ পাইনি। এমনকি এক সময়ের জনপ্রিয় এ ডিভাইসের চাহিদাও নেই। বর্তমানে ভিডিও গেম কনসোল বাজারে একচ্ছত্র ব্যবসা করছে সনির প্লেস্টেশন ফোর বা পিএস৪। সনি ইন্ডিয়া এ ডিভাইসটিতেই বেশি গুরুত্ব দিচ্ছে। যদিও পিএস৩ বিষয়ে সনি ইন্ডিয়ার আ...

Get free UBER rides in Dhaka

ছবি
You can get your first three free UBER rides by using the code                                               " ztnbj " this code only valid for UBER Dhaka   How to Use free UBER Code? Open the UBER app  Go to the UBER menu  Select payment option in the UBER app menu  Select Add Promo/Gift Code                                                                                                            then press add and you're done  That's the easiest way to get free uber rides in Dhaka, remeber you can't use this promo code if you ap...

সাইবার অপরাধে জড়িয়ে পড়ছে জার্মানির তরুণ সমাজ

ছবি
জার্মানির উঠতি বয়সের তরুণরা এখন বেশি জড়িয়ে পড়ছে সাইবার অপরাধের সঙ্গে। পশ্চিম ইউরোপের দেশটির সরকার জানিয়েছে, ২০১৬ সালে জার্মানিতে অনলাইন প্রতারণা, গুপ্তচরবৃত্তি ও অন্যান্য সাইবার অপরাধের অভিযোগ দায়ের ও নথিভুক্ত হয়েছে ৮২ হাজার ৬৪৯টি, যা এর আগের বছরের তুলনায় ৮০ শতাংশ বেশি। সাইবার অপরাধসহ গত এক বছরে জার্মানিতে ঘটে যাওয়া অন্য সব অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী থমাস দ্য মেইজিয়েরের গতকালই একটি বার্ষিক প্রতিবেদন প্রকাশ করার কথা। স্থানীয় সংবাদ মাধ্যম দাই ওয়েল্ট জানিয়েছে, এবারের প্রতিবেদনের বড় একটি অংশজুড়ে থাকবে সাইবার অপরাধ এবং দেশের বেশিরভাগ তরুণরাই এর সাথে জড়িত।  জার্মান পুলিশের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি আরো জানিয়েছে, সাইবার অপরাধের পাশাপাশি গত বছর ইন্টারনেটের সহায়তায় সংঘটিত অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে মামলা দায়ের হয়েছে ২ লাখ ৫৩ হাজার ২৯০টি, যা আগের বছরের তুলনায় ৩ দশমিক ৬ শতাংশ বেশি। দাই ওয়েল্টের প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করা হয়, বিশেষ করে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ চুরি করতে গিয়ে সংঘবদ্ধভাবে এসব অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন তারা। এছাড়া পূর্ব জার্...

আগামী সপ্তাহ জুড়ে ধীরগতির ইন্টারনেট

ছবি
সাবমেরিন ক্যাবলের রক্ষণাবেক্ষণের জন্য দেশের ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটতে পারে আগামী সাত দিন। বিটিসিএল এর প্রকাশনা বিভাগের সহকারী পরিচালক কয়েকটি অনলাইন সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান। বাংলাদেশের সাথে সংযুক্ত সাবমেরিন ক্যাবলের সিঙ্গাপুরের অংশে রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজকে ২১ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত সময় লাগতে পারে। এবং আজ শুক্রবার রাত ২টা থেকে ভোর ৫টা পর্যন্ত ল্যান্ডিং স্টেশনের পাওয়ার রিকনফিগারেশনের কারণে সকল সার্কিট তিন ঘণ্টার জন্য ব্যহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় ইন্টারনেট সংযোগ থাকবে না। তবে স্যাটেলাইট ও ভিস্যাটের মাধ্যমে আন্তর্জাতিক সংযোগ চালু থাকবে। রক্ষণাবেক্ষণ কাজের বাকি সময়গুলোতে সংযোগ বিচ্ছিন্ন থাকায় ভি-স্যাট এবং অন্যান্য বিকল্প পদ্ধতিতে ইন্টারনেট সেবা চালু রাখবে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) , ফলে ইন্টারনেট ব্যবহারকারীরা খুবই সল্প পরিমাণের ব্যান্ডওয়াইড পাবে।

দেশের এয়ারপোর্টে নিষিদ্ধ স্যামসাং গ্যালাক্সি নোট সেভেন

ছবি
স্যামসাংয়ের গ্যালাক্সি নোট সেভেনের ব্যাটারির সমস্যার কারণে এই মডেলের স্মার্টফোনগুলোতে আগুন ধরে যাবার ফলে বিশ্বের বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনার স্বীকার হয়েছিল কারো বাড়ি, কারো গাড়ি আবার কেউ নিজেই! এসব ঘটনার প্রেক্ষিতে বিমানের সুরক্ষার কথা চিন্তা করে বিশ্বের বিভিন্ন দেশে বিমানের ফ্লাইটে স্যামসাং গ্যালাক্সি নোট সেভেন নিষিদ্ধ করা হয়। আর যাত্রীদের এবং বিমানের নিরাপত্তার কথা ভেবে এবার বাংলাদেশের বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বুধবার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সব বিমানে স্যামসাং গ্যালাক্সি নোট সেভেন বহনে নিষেধাজ্ঞা জারি করেছে। গত ১৭ই অক্টোবরে দেওয়া এ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে  দেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রুটে চলাচলকারী বিমানে বা লাগেজে কোথাও স্যামসাং গ্যালাক্সি নোট সেভেন বহন করা যাবে না। বিশ্বব্যাপী নোট ৭-এর ব্যাটারি বিস্ফোরণে বেশ কিছু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় যাত্রীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। অনেক দেশ ফোনটি নিষিদ্ধ করেছে। এমন পরিস্থিতিতে তারাও নোট ৭ ফোন নিয়ে বিমানে যাত্রা নিষিদ্ধ করছে। এতে আরো বলা হয়, হাতব্যাগ...

আইফোনের গুজব এবার সত্যি!

ছবি
গত ৭ সেপ্টেম্বর ছিল অ্যাপল ভক্তদের গুজবনির্ভর আলোচনা ও দীর্ঘ প্রতীক্ষার অবসানের দিন। সান ফ্রান্সিসকোর বিল গ্রাহাম সিভিক অডিটোরিয়ামে আইফোনের পরবর্তী সংস্করণের দুটি ডিভাইস উন্মোচনের পরেই গুজবকে সরা না করা ভক্তদের ভুল ভাঙল।  প্রতি বছর সেপ্টেম্বর মাসের প্রথম বুধবার আইফোনের নতুন সংস্করণ উন্মোচন করা অ্যাপলের রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। এ কারণে সেপ্টেম্বর আসার আগে থেকেই নতুন আইফোন নিয়ে অ্যাপল ভক্তদের মাঝে নানা জল্পনা-কল্পনা ও গুজবের সৃষ্টি হয়। তার কোন ব্যতিক্রম হয়নি এবারো। জনপ্রিয় আইফোনের পরবর্তী দুইটি সংস্করণ নিয়ে উৎসাহ-উদ্দীপনা আর কৌতূহল  ছিল এবার দেখার মত। আর এতে নতুন মাত্রা যোগ করে দিয়েছিল হেডফোন জ্যাক ছাড়াই আইফোনের পরিকল্পনা। সর্বশেষ এ নিয়ে মন্তব্য করেছিলেন অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াক। তিনি সতর্ক করে বলেছিলেন যে, আইফোনে হেডফোন জ্যাক না থাকা হবে একটি ভুল সিদ্ধান্ত। অ্যাপলকে এ পরিকল্পনা থেকে সরে আসার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু কোনো কিছুতেই কর্ণপাত করেনি আইফোন প্রস্তুতকারক অ্যাপল। মোবাইল ডিভাইসে দীর্ঘদিন প্রচলিত হেডফোন জ্যাক বাদ দিয়েই পরবর্তী দুই আইফোন উন্...