পোস্টগুলি

সাইবার অপরাধে জড়িয়ে পড়ছে জার্মানির তরুণ সমাজ

ছবি
জার্মানির উঠতি বয়সের তরুণরা এখন বেশি জড়িয়ে পড়ছে সাইবার অপরাধের সঙ্গে। পশ্চিম ইউরোপের দেশটির সরকার জানিয়েছে, ২০১৬ সালে জার্মানিতে অনলাইন প্রতারণা, গুপ্তচরবৃত্তি ও অন্যান্য সাইবার অপরাধের অভিযোগ দায়ের ও নথিভুক্ত হয়েছে ৮২ হাজার ৬৪৯টি, যা এর আগের বছরের তুলনায় ৮০ শতাংশ বেশি। সাইবার অপরাধসহ গত এক বছরে জার্মানিতে ঘটে যাওয়া অন্য সব অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী থমাস দ্য মেইজিয়েরের গতকালই একটি বার্ষিক প্রতিবেদন প্রকাশ করার কথা। স্থানীয় সংবাদ মাধ্যম দাই ওয়েল্ট জানিয়েছে, এবারের প্রতিবেদনের বড় একটি অংশজুড়ে থাকবে সাইবার অপরাধ এবং দেশের বেশিরভাগ তরুণরাই এর সাথে জড়িত।  জার্মান পুলিশের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি আরো জানিয়েছে, সাইবার অপরাধের পাশাপাশি গত বছর ইন্টারনেটের সহায়তায় সংঘটিত অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে মামলা দায়ের হয়েছে ২ লাখ ৫৩ হাজার ২৯০টি, যা আগের বছরের তুলনায় ৩ দশমিক ৬ শতাংশ বেশি। দাই ওয়েল্টের প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করা হয়, বিশেষ করে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ চুরি করতে গিয়ে সংঘবদ্ধভাবে এসব অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন তারা। এছাড়া পূর্ব জার্...

আগামী সপ্তাহ জুড়ে ধীরগতির ইন্টারনেট

ছবি
সাবমেরিন ক্যাবলের রক্ষণাবেক্ষণের জন্য দেশের ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটতে পারে আগামী সাত দিন। বিটিসিএল এর প্রকাশনা বিভাগের সহকারী পরিচালক কয়েকটি অনলাইন সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান। বাংলাদেশের সাথে সংযুক্ত সাবমেরিন ক্যাবলের সিঙ্গাপুরের অংশে রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজকে ২১ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত সময় লাগতে পারে। এবং আজ শুক্রবার রাত ২টা থেকে ভোর ৫টা পর্যন্ত ল্যান্ডিং স্টেশনের পাওয়ার রিকনফিগারেশনের কারণে সকল সার্কিট তিন ঘণ্টার জন্য ব্যহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় ইন্টারনেট সংযোগ থাকবে না। তবে স্যাটেলাইট ও ভিস্যাটের মাধ্যমে আন্তর্জাতিক সংযোগ চালু থাকবে। রক্ষণাবেক্ষণ কাজের বাকি সময়গুলোতে সংযোগ বিচ্ছিন্ন থাকায় ভি-স্যাট এবং অন্যান্য বিকল্প পদ্ধতিতে ইন্টারনেট সেবা চালু রাখবে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) , ফলে ইন্টারনেট ব্যবহারকারীরা খুবই সল্প পরিমাণের ব্যান্ডওয়াইড পাবে।

দেশের এয়ারপোর্টে নিষিদ্ধ স্যামসাং গ্যালাক্সি নোট সেভেন

ছবি
স্যামসাংয়ের গ্যালাক্সি নোট সেভেনের ব্যাটারির সমস্যার কারণে এই মডেলের স্মার্টফোনগুলোতে আগুন ধরে যাবার ফলে বিশ্বের বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনার স্বীকার হয়েছিল কারো বাড়ি, কারো গাড়ি আবার কেউ নিজেই! এসব ঘটনার প্রেক্ষিতে বিমানের সুরক্ষার কথা চিন্তা করে বিশ্বের বিভিন্ন দেশে বিমানের ফ্লাইটে স্যামসাং গ্যালাক্সি নোট সেভেন নিষিদ্ধ করা হয়। আর যাত্রীদের এবং বিমানের নিরাপত্তার কথা ভেবে এবার বাংলাদেশের বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বুধবার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সব বিমানে স্যামসাং গ্যালাক্সি নোট সেভেন বহনে নিষেধাজ্ঞা জারি করেছে। গত ১৭ই অক্টোবরে দেওয়া এ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে  দেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রুটে চলাচলকারী বিমানে বা লাগেজে কোথাও স্যামসাং গ্যালাক্সি নোট সেভেন বহন করা যাবে না। বিশ্বব্যাপী নোট ৭-এর ব্যাটারি বিস্ফোরণে বেশ কিছু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় যাত্রীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। অনেক দেশ ফোনটি নিষিদ্ধ করেছে। এমন পরিস্থিতিতে তারাও নোট ৭ ফোন নিয়ে বিমানে যাত্রা নিষিদ্ধ করছে। এতে আরো বলা হয়, হাতব্যাগ...

আইফোনের গুজব এবার সত্যি!

ছবি
গত ৭ সেপ্টেম্বর ছিল অ্যাপল ভক্তদের গুজবনির্ভর আলোচনা ও দীর্ঘ প্রতীক্ষার অবসানের দিন। সান ফ্রান্সিসকোর বিল গ্রাহাম সিভিক অডিটোরিয়ামে আইফোনের পরবর্তী সংস্করণের দুটি ডিভাইস উন্মোচনের পরেই গুজবকে সরা না করা ভক্তদের ভুল ভাঙল।  প্রতি বছর সেপ্টেম্বর মাসের প্রথম বুধবার আইফোনের নতুন সংস্করণ উন্মোচন করা অ্যাপলের রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। এ কারণে সেপ্টেম্বর আসার আগে থেকেই নতুন আইফোন নিয়ে অ্যাপল ভক্তদের মাঝে নানা জল্পনা-কল্পনা ও গুজবের সৃষ্টি হয়। তার কোন ব্যতিক্রম হয়নি এবারো। জনপ্রিয় আইফোনের পরবর্তী দুইটি সংস্করণ নিয়ে উৎসাহ-উদ্দীপনা আর কৌতূহল  ছিল এবার দেখার মত। আর এতে নতুন মাত্রা যোগ করে দিয়েছিল হেডফোন জ্যাক ছাড়াই আইফোনের পরিকল্পনা। সর্বশেষ এ নিয়ে মন্তব্য করেছিলেন অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াক। তিনি সতর্ক করে বলেছিলেন যে, আইফোনে হেডফোন জ্যাক না থাকা হবে একটি ভুল সিদ্ধান্ত। অ্যাপলকে এ পরিকল্পনা থেকে সরে আসার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু কোনো কিছুতেই কর্ণপাত করেনি আইফোন প্রস্তুতকারক অ্যাপল। মোবাইল ডিভাইসে দীর্ঘদিন প্রচলিত হেডফোন জ্যাক বাদ দিয়েই পরবর্তী দুই আইফোন উন্...

আইসিটি শেখার কম্পিউটার (আইসিটি কম্পিউটার)

ছবি
এইচ,এস,সি এবং এস,এস,সি শিক্ষার্থীদের জন্য সেইসনোভা নামক দেশীয় এক স্টার্টআপ নিয়ে এসেছে মাত্র ৭,৫০০ টাকায় কম্পিউটার। যাতে মাধ্যমিক এবং উচ্চ-মাধ্যমিক শিক্ষার্থীদের আইসিটি সিলেবাসের সাথে মিল রেখে প্রয়োজনীয় প্রায় সকল ধরনের  প্রোগ্রামিং  চর্চার সুবিধা রাখা হয়েছে। আইডি কার্ড সাইজের কম্পিউটারটি  রাস্পবেরি পাই  (Raspberry Pi) হার্ডওয়্যার এবং লিনাক্সভিত্তিক অপারেটিং সিস্টেম দ্বারা চালিত এতে আছে প্রয়োজনীয় সব অফিস সফটওয়্যার( ওয়ার্ড,এক্সেল,অ্যাক্সেস ), সি, এসকিউএল, এইচটিএমএল ব্রাউজার, গ্রাফিক্স এডিটিং টুল গিম্পস,  সহ আরও অনেক সুবিধা। আলাদা করে কম্পিউটার মনিটর কেনার কোন ঝামেলা নেই,  ছোট এই ডিভাইসটির সাথে বাসার টিভির সংযোগ দিয়ে কাজ করতে পারবে যে কেউ। আইসিটি কম্পিউটারের সাথে থাকছে চারটি ফ্রি টেক্সট বই যা একজন শিক্ষার্থীকে সহজেই আইসিটি সিলেবাস শিখতে সাহায্য করবে। সেই সাথে কোন শিক্ষার্থী ইচ্ছা করলে নিজের প্রযুক্তি জ্ঞান কাজে লাগিয়ে নতুন নতুন ফিচার যুক্ত করতে পারবে অপারেটিং সিস্টেমটিতে। যেমন আপনি ইচ্ছা করলেই ইন্টারনেট থেকে পাইথন ডাউনলোড করে পাইথন প্রোগ্রাম...

পাসওয়ার্ড পরিবর্তনের আহ্বান জানিয়েছে ড্রপবক্স

ছবি
গ্যাজেটস থ্রি-সিক্সটি ডিগ্রি নিউজ থেকে পাওয়া তথ্যমতে, ২০১২ সালের মাঝামাঝি সময়ে ড্রপবক্সে সাইন আপ করা ব্যবহারকারীদের পাসওয়ার্ড পরিবর্তনের আহ্বান জানিয়েছে খ্যাতনামা ফাইল শেয়ারিং প্রতিষ্ঠান ড্রপবক্স। যারা ২০১২ এর মাঝামাঝি সময়ে সাইন আপ করার পর থেকে এ পর্যন্ত একবারও পাসওয়ার্ড পরিবর্তন করেননি, তাদের অবশ্যই পাসওয়ার্ড পরিবর্তনে নির্দেশনা মানতে অনুরোধ করেছে ড্রপবক্স। ইতিমধ্যে অনেক ব্যবহারকারীদেরকে দ্রুত পাসওয়ার্ড পরিবর্তনের জন্য মেইল প্রদান করা হয়েছে। থ্রি-সিক্সটি ডিগ্রি নিউজ অনুযায়ী, এটা অ্যাকাউন্ট হ্যাকিংজনিত কোন ঘটনা নয়। বরং সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবেই এমন নির্দেশনা দেয়া হয়েছে। ক্লাউড স্টোরেজ কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের নিরাপত্তা বিশেষজ্ঞ দল অনেক পুরনো তথ্য পেয়েছে। চার বছর আগে এক সাইবার দুর্ঘটনার মাধ্যমে এসব তথ্য হাতিয়ে নেয়া হয়েছিল। ড্রপবক্সের পুরনো এ তথ্যগুলোর মধ্যে রয়েছে— গ্রাহকদের ই-মেইল, পাসওয়ার্ড ও ইউজার নামসহ অন্যান্য ব্যক্তিগত তথ্য। তাই ওই সময় ড্রপবক্সে সাইন আপ করা গ্রাহকদের নিরাপত্তাজনিত ত্রুটি থাকতে পারে বলে ধারনা করছে ড্রপবক্স ইঞ্জিনিয়া...

নতুন আইফোনে থাকছে হেডফোন জ্যাক!

ছবি
আগামী সেপ্টেম্বরেই অ্যাপল আনতে চলেছে জনপ্রিয় স্মার্টফোন আইফোনের পরবর্তী সংস্করণ ‘আইফোন ৭’। ইতিমধ্যে অ্যাপল তাদের নতুন এ ডিভাইসটি উন্মোচনে সব প্রস্তুতি সম্পন্ন  করেছে। বিভিন্ন প্রযুক্তি-বিষয়ক ওয়েবসাইটের দেওয়া তথ্য অনুযায়ী, পরবর্তী আইফোনে হেডফোন বা ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক থাকছে না। বিষয়টি নজর কেড়েছে টেক জায়ান্ট অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াকের। হেডফোন জ্যাক না থাকার এ ধারণাকে অনেকটা উড়িয়েই দিয়েছেন তিনি। দি অস্ট্রেলিয়ান ফিন্যান্সিয়াল রিভিউকে স্টিভ ওজনিয়াক জানান, যদি আইফোনের পরবর্তী সংস্করণে ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক না থাকে, তবে তা  অসংখ্য ব্যবহারকারীদের কাছে তা আক্ষেপের বিষয় হয়ে দাঁড়াবে। তিনি বলেন, বর্তমান হেডফোন সেটআপেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। পাশাপাশি অ্যাপলের আইফোন ব্যবহারকারীদের বেশিরভাগ মানুষ এটাই সুবিধাজনক মনে করেন বলে জানান ওজনিয়াক। বিভিন্ন ওয়েবসাইটে পরবর্তী আইফোন সম্পর্কে দেওয়া তথ্য অনুযায়ী, পরবর্তী অইফোন অর্থাৎ আইফোন ৭ হবে খুবই হালকা এবং স্লিম। তাই ডিভাইসটিতে ৩ দশমিক ৫ মিলিমিটার অডিও জ্যাক স্থাপন সম্ভব হবে না বলে ইন্টারনেটে ইত...