পোস্টগুলি

Millions of PDF books on a single platform

 Are you tired to get your desired book pdf version? Then that blog post is for you.  If you are a pdf book reader you might be familier with Z-Library. It is an opensource project, runs by volunteer and public donation. The goal is knowledge should be free.  You can get almost any book here, from medical science to self-help, literature almost everything you'll get here. Z-library has a built in pdf, epub,mobi converter, so you don't have to worry about the file format type.  To get access to Z-library follow this link, sign up and enjoy 10 free files download everyday  https://singlelogin.se   

Once in a lifetime opportunity for Millennials and Generation Z of Bangladesh

Stagflation is knocking at the door. For the first time, Millennials and Generation Z of our country will experience such a hard time. The misleading education system where they don't talk about money going to make it worsen. Our school system never taught us how to make money work for us rather, they taught us how to work for money. The good news is, a bad time comes with opportunities. Take the risk, lunch a lower price version of commodities, or whatever solves problems. Opportunity rarely comes, and this type of opportunity comes once in a lifetime.

বাংলাদেশে স্যানেটারি প্যাড লাক্সারি কেন?

যে সমাজে উত্তম পাত্র হওয়ার জন্য হতে হয় বিসিএস ক্যাডার, সরকারি চাকুরীজীবী কিংবা বড় কোন মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরীজীবী হতে হয় সে সমাজে স্যানেটারি প্যাড লাক্সারি হওয়াটাই তো স্বাভাবিক। ভারতে অনেক বিদেশি মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো তাদের টিকিয়ে রাখতে পারিনি ভারতীয় লোকাল ব্র্যান্ডগুলোর দাপটে। টিকিয়ে রাখতে হলেও ভালো সার্ভিস এবং প্রোডাক্ট দিয়ে ব্যবসা করতে হচ্ছে, ঘরে ঘরে উদ্যোক্তা, কম্পিটিশন। ফলাফল, দামে কম মানে ভালো জিনিষ কিনতে লাখ লাখ বাংলাদেশী প্রতি বছর ভিড় জমায়!  সমাজের আর কি দোষ দিব, পলিসি মেকাররাই এদেশে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তৈরি হতে দেয়না। এইতো কিছুদিন আগে যে বাজেট পাস হল তাতে মূল সুবিধা কারা পেল? যারা বিদেশ থেকে পার্টস এনে দেশে জোড়া লাগায় আর বুলি আওড়ায় দেশিও ব্র্যান্ড! তাদের ট্যাক্স মৌকুফ । অথচ এতো বাধা বিপত্তি পেরিয়ে যে যুবক গ্রামের কৃষক থেকে সরিষা সংগ্রহ করে ঘানি ভাঙা সরিষার তেল ফেসবুকে বিক্রির চেষ্টা করছে তার বিজ্ঞাপনের উপরই ৩০% ভ্যাট বসিয়ে দিলেন। যে মেয়েটা নিজের হাতে কারুকাজ করা কাপড়ের ব্রান্ড তৈরি করতে চাচ্ছে তার অনলাইন ব্যবসায়ের জন্য ট্রেড লাইসেন্স নিতে লাগবে দোক...

আমেরিকার নেভি সিলদের এক বিশেষ ট্রেনিং

 আমেরিকার নেভি সিলদের ট্রেনিংয়ের একটা গল্প বলি, যাকে নেভি সিলরা বলে ডাউনপ্রুফিং। নেভিদের জন্য নাকি খুবই সহজ একটি ট্রেনিং কিন্তু এতে নাকি মৃত্যুর রেকর্ডও আছে!   তো কি করা হয় এই ডাউনপ্রুফিংয়ে?  খুবই সহজ বলা যেতে পারে, আপনাকে হাত পা বাঁধা অবস্থায় মাত্র ১২-১৫ ফুটের একটা চৌবাচ্চায় নামিয়ে দিবে, আপনার কাজ হচ্ছে এই হাত-পা বাঁধা অবস্থায় উপরে ভেসে উঠা। যাদের পানির মধ্যেই জীবন এমন একজন মানুষের কাছে নিশ্চয়ই মামুলি ব্যাপার হবে এই ১২-১৫ ফুটের চৌবাচ্চায় হাত-পা বাঁধা অবস্থায় ভেসে উঠা। এমনটাই তো হবার কথা তাইনা।  কিন্তু বেশিরভাগ নেভি সিল এই পরীক্ষায় উত্তীর্ণ হয়না, কেউ সাপোর্ট দরির মাধ্যমে ফিরে আসে, কেউ জ্ঞান হারায়, কেউ কেউ আবার অক্সিজেন অতিরিক্ত খরচ করে ফেলায় মারাও যায়!  সাভাবিকভাবেই বেশিরভাগ সিলরা যে ভুলটা করে সেটা হচ্ছে উপরে ভেসে উঠার চেষ্টা! বলেছেই তো ভেসে উঠতে তাহলে ভেসে উঠার চেষ্টা করবো না! না, আপনি যতই চেষ্টা করেন না কেন উপরে উঠার জন্য যে মমেন্টাম প্রয়োজন তা আপনি হাত পা বাঁধা অবস্থায় পানির মধ্যে তৈরি করতে পারবেন না। আপনি যতই চেষ্টা করবেন ততই আপনার জমিয়ে রাখা অক্সিজেন খ...

জীবনে সুখী হতে চান?

যদি আপনাকে প্রশ্ন করা হয় আপনি কীরকম জীবন চান?   ভালো চাকুরী, ভালো পরিবার এবং সুখী জীবন। উত্তরটা এমন হওয়াটাই কিন্তু স্বাভাবিক।   আপনাকে যদি প্রশ্ন করা হয় জীবনে আপনি কি ধরনের সমস্যার সম্মুখীন হতে চান?  ভাবুন তো, কি উত্তর দিবেন।   কি, উত্তরের জন্য মোটেও প্রস্তুত নয় বলে মনে হচ্ছে!   তাহলে কিন্তু আপনি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নেরই উত্তর এখনও খুঁজে পাননি।   আপনি কি ভালো চাকুরী/আর্থিক স্বাধীনতা চান? আপনাকে সপ্তাহে ৬০ ঘণ্টা বেশিও সময় দিতে হতে পারে, রাতের পর রাত জেগে কাজ করা লাগতে পারে। বিশাল বিশাল প্রোজেক্ট একাই সামলাতে হতে পারে, কর্মঘণ্টা শেষেও কাজ করা লাগতে পারে। একের অধিক ব্যবসা পরিচালনা করতে হতে পারে। মিটিংয়ে যেতে রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা জ্যামে আটকে থাকা লাগতে পারে। এসবের জন্য আপনি প্রস্তুত তো?  জীবনে কোন কিছু চাওয়ার আগে নিজেকে প্রশ্ন করবেন আপনি সেটা পাওয়ার জন্য কি সেক্রিফাইস করতে প্রস্তুত রয়েছেন। তাহলে দেখবেন কাজে গতি আসবে  Happiness requires struggle.

মোটিভেশন না হ্যাবিট কোনটি গুরুত্বপূর্ণ?

মোটিভেশন দিয়ে আসলে জীবনকে বদলানো যায়না। মোটিভেটেড আপনি ১ দিন, দুই দিন, তিন পর্যন্ত থাকতে পারবেন কিন্তু চতুর্থ বা তার পরের দিন আপনি আপনার হেবিটে ফিরে আসবেন। বায়োলজিকাল কারনেই মানুষ আসলে অভ্যাসের দাশ।   কিন্তু বিধাতা আমাদেরকে বানিয়েছে সৃষ্টির সেরা জীব, তাই অভ্যাসের দাশ না হয়ে অভ্যাসকে নিজের দাসে পরিনত করার জন্য রয়েছে জগতখ্যাত দুটি বই  1. The Power of Habit (এটা প্রথমে পড়ার সাজেস্ট থাকবে কারন এতে করে আপনি বুঝতে পারবেন আমাদের জীবনে অভ্যাসগুলো কিভাবে আমাদেরকে প্রতিনিয়ত নিয়ন্ত্রন করে)  বইটি সেরা মূল্যে আমি পেয়েছি দারাজের এই ষ্টোর থেকে- Daraz 2. Atomic Habits - James Clear (অভ্যাসকে কিভাবে নিজের দাসে পরিনত করবেন তার সকল ফর্মুলা পাবেন এই বইটিতে, জীবনে লক্ষ্য সেট করা যে কত বড় ভুল এবং লক্ষ্য সেট না করে কাজ করাই ভালো তারও বিস্তারিত পাবেন এই বইটিতে ) বইটি সেরা মূল্যে আমি পেয়েছি দারাজের এই ষ্টোর থেকে-  Daraz

Daraz Seller কেন এই ফাঁদে পা দিবেন না

ছবি
আমার দারাজে সেলার হিসেবে বয়স প্রায় ২ বছরের মত, যদিও এখন সেলার একাউন্ট এ সেল বন্ধ রেখেছি। কিছুদিন আগে একজন ব্যক্তি দারাজের সেলার হবার জন্য আমার অভিজ্ঞতা ও কেমন লাভ করেছি জানতে চেয়েছিল। বিনিময়ে আমি আমার অভিজ্ঞতা দিয়ে উত্তর দিয়েছি অনেকটা এরকম...  "ভাই আপনার লাভ সব দারাজ কোন দিক দিয়ে খেয়ে ফেলেছে বুজবেন ও না, ৬ মাস পরে দেখবেন আপনার পুঁজি প্রায় ৫-১০% নাই। দারাজের কমিশন প্রায় ক্ষেত্র বিশেষে ১০-১৫% + পেমেন্ট প্রসেসিং ফি ১% + ভ্যাট প্রায় ১% + প্যাকেজিং ম্যাটেরিয়ালস কিনতে যাবে প্রায় ২-৪% + ক্যারিং চার্জ ১-২% যেটা আপনাকে দারাজ Hub গিয়ে জমা দিতে খরচ হবে, এই গেল ১৫-১৯%। নানা এখানেই শেষ না "পিকচার আভি বাকি হ্যাঁ মেরা দোস্ত" ভাল দিক না শুনেই যাবেন নাকি।  প্রথমত বিদেশ ভ্রমনের প্রাক অভিজ্ঞতা হবে, ধরুন এপয়েন্টমেন্ট নিয়ে পণ্য জমা দিতে গিয়ে আপনার মনে হবে আপনি ইন্ডিয়ার ভিসার জন্য আবেদন করছেন, দ্বিতীয়ত পণ্য জমা দিতে গিয়ে বিশাল লাইনে দাঁড়িয়ে থেকে ঈদের আগে বাস বা ট্রেনের টিকেট কাটার আমেজ পাবেন, তৃতীয়ত ছোট বেলার লুকোচুরি খেলার অভিজ্ঞতা হবে COD অর্ডারের কাস্টমার পণ্য রিটার্ন আসা যাওয়া নিয়ে, চতুর্...

দারাজ যেভাবে আদর করে আপনাকে সেলার বানাবে

প্রথমে দারাজ আপনাকে ০% কমিশনসহ লাখ লাখ টাকার বিক্রি বলে খুব আদর করেই সেলার বানাবে।  এরপর দুইদিন পর পর সেলারদের ওপর এই ফিস ওই ফি জুড়ে দেয়,প্যাকেজিং ম্যাটেরিয়ালস এর দাম করলো ডাবল,আবার পেমেন্ট প্রসেসিং ফিস, হাবে গেলে দেখবেন বেশিরভাগ সময় প্যাক করার ছোট পলি নেই বেশি দাম দিয়ে বড় পলি কিনতে বাধ্য করবে এই সেই ভক্কর চক্কর নিত্য নতুন কাহিনী আছেই।   আর দারাজ মোটেই সেলার বান্ধব নয়,কাস্টমার বান্ধব বলা যেতে পারে। কারণ এখানে ১০০ টার ভেতর ৪০ টা প্রডাক্ট রিটার্ন আসবেই কোন সমস্যা থাক বা না থাক। যেগুলা রিটার্ন আসবে দেখা যাবে কাস্টমার অন্য কোন কিছু ভরে পাঠিয়ে দিবে অথবা প্রডাক্ট প্যাকেজের অবস্থা যাচ্ছেতাই। এতোকিছুর পরও দারাজ এতোবছর ধরে QC check চালু করেনাই ইচ্ছা করেই,কারণ লস যা যাবে সেলারের যাবে লাভ যা করার আমরাই করবো এমন মন মানসিকতার, আর স্বজপৃতী যে কতো আছে এটা আর কি বলবো।

ইভ্যালির ভেলকি?

সাপ্লায়ার্স ক্রেডিট কি?  মূল সরবরাহকারী ছোট কোন সরবরাহকারীকে বাকিতে মালামাল দেয়। তার বিনিময়ে সে চেক রাখে বা কোন গ্যারান্টি রাখে বা সরল বিশ্বাসেও দিয়ে দেয়।  একসময় আমাদের কম্পিউটার মার্কেটে বড় বড় ব্যবসায়ীরা ছোট ছোট দোকানের মালিকদের সাপ্লায়ার্স ক্রেডিট দিতেন। এরপর শুরু হলো চেক রেখে মাল দেয়া। তারপর নানাভাবে গ্যারান্টি নিয়ে মালামাল দেয়া হতো। অনেক ব্যবসায়ী যে দামে মাল নিতেন তার চেয়ে কমদামে বেচে দিয়ে দোকান সহ লাটে তুলতেন। এর কারণ হলো সাপ্লায়ার্স ক্রেডিট যাকে দেয়া হচ্ছে তার কোন ক্রেডিট রিস্ক অ্যানালাইসিস থাকতো না। বড় ব্যবসায়ীরা গাট ফিলিং থেকে এই ক্রেডিট দিতেন ও চেক নিতেন। অনেক দেনাদার ছোট ব্যবসায়ী যেটা করতো সেটা হলো বহুদিন ভালো লেনদেন রেখে নিজের দেনা বাড়িয়ে হঠাৎ লালবাতি জ্বালাতো। একসময় এমন হয়েছিলো যে কম্পিউটার সমিতির কর্তাব্যক্তিদের বিরাট একটা সময় কাটতো শালিস বিচার করে করে।  বড় ব্যবসায়ীরা এই বাকি দিতো ব্যাংক থেকে সিসি নিয়ে। ফলে দিনের শেষে ব্যাংক বিপদে পড়তো। এরপর ব্যাংক নিজের গুদামে মাল রেখে দিতে শুরু করলো। আমাদের সব ব্যবসা এভাবে বিপদে পড়ে কারণ আমরা সমস্যার পরে নিয়ম বানাই। আগে...

NSU MGT 314 (Supply Chain/ Production Management), Few Questions and answers

  Q-1: The purchasing agent for a company that assembles and sells air-conditioning equipment in a Latin American country noted that the cost of compressors has increased significantly each time they have been reordered. The company uses an EOQ model to determine order size. What are the implications of this price escalation with respect to order size? What factors other than price must be taken into consideration?  * According to the book of operation management ( William J. Stevenson ), “EOQ models answer the question of how much to order, but not the question of when to reorder point (ROP) When order.”  According to my logic, there could be multiple reasons. The first one could be frequent ordering in a short time, putting pressure on suppliers. So, to keep a balance between supply and demand, the suppliers charging higher in each next order.  Because every supplier has a limited capacity, increasing capacity in a short time is not easy and most of the time so cos...

Daraz shot the missile , but nobody has seen it

Alibaba bought a 20% share of Bkash and acquired Daraz and Hungrynaki. It might seem good for the country's economy as foreign investments are coming. Otherwise, our concern could be that they're getting all the data and they'll get all the benefits to grab a larger group of customers. But the real scenario is bigger than this.   Back in 2018 Alibaba bought a 20% share of Bkash and Acquired Daraz in the same year. There was a reason, but getting a larger number of customers wasn't the core reason obviously. When you went for shopping you'll use hard cash and if you're out of cash you'll try to lend from your credit card, but most people do not have access to a credit card because of the requirements. And lend hard cash from a friend isn't convenient most of the time. But when you're shopping online, you're out of the money you just call your friend or parents to lend some money through bkash. It's easier and convenient. Aggressive discount...

শাহবাগের সিগন্যাল

প্রখর রোদ্রতাপ, তাপমাত্রা ৪২ ডিগ্রি ছুই ছুই। শাহবাগের সিগন্যালে প্রতিদিনের মত শখানেক পার্সেল বাইকে নিয়ে দাঁড়িয়ে আছে মধ্যবয়সী এক যুবক। আধভেজা টি-শার্ট আর চোখে-মুখে ক্লান্তির ছাপ। এদিকে আসলেই তার ব্যস্ততা বেড়ে যায়, যানজটের শহর বলে কথা কোথায় ৫ মিনিট আর কোথায় ৩০ মিনিট সিগন্যালে পড়ে থাকতে হতে পারে তা তিন বছরের অভিজ্ঞতা থাকলেও বলা মুশকিল। তাছাড়া নির্দিষ্ট সময়ে পার্সেলগুলো না পৌঁছে দিতে পারলে কাস্টমার লক্ষ্মীরাও টেনশনে ভোগে।   প্রায় তিন বছর হল, নিজের ছোট ব্যবসাটা ছেড়ে তামিম ডেলিভারির চাকরীটা নিয়েই নিয়েছে। তাহিয়া তাকে বলেছিল, চাকরী ছোট হউক তাও ভালো, ব্যবসায়ের তো কোন নিশ্চয়তা নেই! এদিকে তামিমকে পেয়ে কোম্পানির ম্যানেজার আফজাল সাহেবও বেজায় খুশি, একবার তো বিজ্ঞাপনে কি এলাহি কাণ্ড, " জিন দ্বারা দক্ষিন সিটির মধ্যে মাত্র ১ ঘণ্টায় হোম ডেলিভারি! বিফলে মূল্য ফেরত!" কিন্তু আজ মনে হচ্ছে বিজ্ঞাপনটা একটু আপডেট করা দরকার।  চারিদিকের ফাঁকা রাস্তা, মনে হয় জনমানবহীন এক পরিত্যাক্ত শহরে জিন-পরীদের কাছে পার্সেল ডেলিভারি করতে হবে তামিমকে! যন্ত্রমানুষ আর কম্বাস্টন ইঞ্জিনের কালো ধোঁওয়ায় যেখানে নিশ্ব...

পাঁচশো মিলিলিটার বেলুনে জীবন!

বছর তিনেক আগে খুব কাছের এক বন্ধুর উপর রাগ করেছিলাম, খুবই সামান্য বিষয়ে। প্রতিদিনই দুজনের দেখা হতো , কিন্তু ! কি জানি কি মনে করে আমরা কেওই কারো সাথে কথা বলতাম না ।   একদিন বন্ধু মুচকি হেসে বললো - ' কিরে ! কেমন আছিস ? ' আমি সেদিন অহেতুক একটু পার্ট নিয়ে নিয়েছিলাম , উত্তর দেইনি আর ।  ভেবেছিলাম দুএকদিন পর ঠিক করে নেবো l   বন্ধু আমার দুদিন পরই বাইক এক্সিডেন্টে মারা গেলো ! সুযোগ দিলোনা আমাকে। আমার আর ঠিক করা হলো না বন্ধুত্বটা। বিষয়টা আজও আমায় গভীর ভাবে নাড়া দেয় ! নিজেই নিজেকে ক্ষমা করতে পারিনা l চোখ বন্ধ করলেই মনে হয় , বন্ধু আমার মুচকি হেসে বলছে - ' সেদিন একটু কথা বললে তোর কি খুব ক্ষতি হতো ? মানুষের জীবন আর কচুপাতার পানির মধ্যে বিশেষ কোনো তফাৎ নেই ।   ক্ষণস্হায়ী জীবনে মান অভিমানগুলোও পুষে রাখাটা বোকামী। হঠাৎ করে কখন যে কে কাকে বিবেকের কাছে অপরাধী করে দুনিয়ার মায়া ত্যাগ করবে বলা মুশকিল। যতোক্ষণ পর্যন্ত সুযোগ আছে ততোক্ষণ পর্যন্ত ভালোবাসার হাত বাড়িয়ে দেয়া উচিত l নিজেকে বাহাদুর বা সুপেরিয়র ভাবার কোনো কারণ আদৌ নেই, মানব ফুসফুস আর বেলুনের মধ্যে বিশেষ কোনো পার্থক...

রুপার রাত ১২ টা

রাত ১২ টা, স্তব্ধ হয়ে কয়েক ঘণ্টা যাবত ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রুপা বার বার একটা বাক্যই পড়ছে। হাতের বা পাশে পরোটা আর মাংস (রুপার প্রিয় খাবার) আর ডানপাশের কম্পিউটার স্ক্রিনে পড়ে রয়েছে জমিয়ে রাখা এসাইনমেন্ট। এদিকে রুপার মা এসে কয়েকবার খাবার কথা বললেও তার কিছুতে হুস নেই। ভেবেছিল আয়েশ করে খাবারটা খেয়েই জমে থাকা সকল কাজ শেষ করবে! কিন্তু দুনিয়া তো দুনিয়ার নিয়মে চলে, নিজের নিয়মে নয়।  আমাদের প্রত্যেকের পৃথিবীতে এমন কিছু মানুষ থাকে যাদের এক কথায় দুনিয়ার সবকিছু বিস্বাদ লাগা শুরু হয়ে যায়। কিন্তু পৃথিবীতে সবচেয়ে ভয়াবহ অবস্থা তাদেরই যাদের ইনভেস্টমেন্ট বারো জায়গাতে হয়না।

NSU ক্যাম্পাস, বন্ধুত্ব

গতবছর পনেরো মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণার এক দুইদিনের ভেতরেই সবাই তড়িঘড়ি করে আস্ত একটা জীবন ক্যাম্পাসগুলাতে ফেলে বাড়ি চলে আসে। এরপরের অনির্দিষ্ট- অনিশ্চিত সময়টাতে আগের সেই জীবন ধীরেধীরে বদলাতে থাকে। সামাজিক দূরত্ব কিভাবে জানি অনেক মানুষের সম্পর্কের দূরত্ব হয়ে যায়। বন্ধুত্ব- প্রেম- বন্ধুবৃত্ত সবকিছুতেই।  ঠিক ঠিক একবছর পর আজকে যদি সবাইকে গতবছর এই দিনের জায়গাটায় দাঁড় করায়ে দেয়া হয়, দেখা যাবে অনেককিছুই অন্যরকম। বসুন্ধরা গেট থেকে nsu অব্ধি যাওয়ার গল্প ভিন্ন, ঘটপার থেকে 300 ফিট রিকশায় আসার সঙ্গী ভিন্ন। মানুষের জায়গা দখল করবে অন্য মানুষ। কেউ হবে একদম একা! মানুষ কখনোই বুঝে উঠতে পারেনা কোনটা কিসের শেষ মুহূর্ত ছিল। যদি ঘুনাক্ষরেও টের পেতো এরপর এই মানুষগুলোর সাথে সবকিছু বদলে যাবে, তাহলে হয়তো শেষ দেখায় দ্রুত ঘরে ফেরার তাগিদ থাকতোনা।  হয়তো ফুটপাত দিয়ে হাঁটার গতি কমতো, রিকশাওয়ালাকে বলা যেতো, “একটু ধীরে, আমাদের তাড়া নাই”। আবার হয়তো কোনোকিছু না করে সেইদিনের কোনো স্মৃতিই রাখা হতোনা। কারণ এরপর থেকে এগুলোর মানে থাকবেনা। হৃদয় খুঁড়ে বেদনা জাগাবে যা, তা কেউ ক্যানো রাখবে? আমাদের যে দিন যায়, ...

Alibaba fired the shots but nobody heard it.

ছবি
  Alibaba Group bought 20% equity stakes in Bkash, Bangladesh's largest mobile financial service provider in April 2018. Daraz an online marketplace founded in 2012 by Rocket Internet which operated in multiple countries, was acquired by Alibaba in May 2018. And In 2021, Alibaba acquired one of the country's first food delivery company, Hungrynaki.  These portfolios of digital businesses give Alibaba a tremendous amount of user data that no company in Bangladesh even comes close to have access to. From purchase decisions to purchase points, to basket size across categories including what we eat - that's millions of real-time data about Bangladeshi consumers. Apart from Bkash, the two acquisitions were bargain buy so they entered two business categories in Bangladesh with an economic advantage of not having to build infrastructure, develop talent or create a customer base. My prediction is their next acquisition will be in logistics, rideshare, or supply chain, and that too ...

ঢাকা বিশ্ববিদ্যালয়, অহংকার দাম্ভিকতা!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় এক অধ্যাপক আমাদের পার্ট টাইম ফ্যাকাল্টি ছিলেন। সৌভাগ্যক্রমে আমার সুযোগ হয়েছিল তার ক্লাশ করার।  প্রথম পরীক্ষার দিন, আমার ব্রেইনে আবার পড়ালেখার জায়গাটা কম হওয়ায় বেশি নিয়ে যেতে পারিনি, তাই পরীক্ষার খাতায় কম লিখে সবার আগেই বের হয়ে যেতে নিলাম।  ব্যাগ গুছিয়ে কাঁধে নিতেই দেখি স্যার আমার দিকেই আসছেন! ভাবলাম কি ব্যাপার, নেম আইডি কি না লিখেই খাতা জমা দিলাম নাকি কম লিখা দেখে আমাকে কিছু জিগ্যেস করবে ! ভয়ে আমাড় বুক ধড়ফড়-ধড়ফড়!   কিন্তু না, এ যাত্রায় মনে হয় বেঁচে গেলাম। তিনি দরজার দিকে এগিয়ে গেলেন। এবার ভাবলাম তিনি হয়তো বাহিরে যাবেন, আমিও দরজা টেনে ধরার জন্য এগিয়ে গেলাম কিন্তু না, তিনিই দরজার হাতল ধরে আমাকে বললেন প্লিজ। ভাবলাম আমার পরেই হয়ত তিনি বের হবেন, সবার সামনে কিছু বলতে চাচ্ছেন না!  এবারও তিনি আমাকে হতাশ করলেন। আমি বের হবার পর আবার দরজাটা লাগিয়ে দিলেন। সেইদিন সবারই যাবার পথে তিনি এই কাজটাই করেছেন। পরের দিন জানতে পারলাম তিনি জাপান থেকে ডক্টরেট করা, কারো জন্য দরজা খুলে দেওয়া নাকি সেখানের স্বাভাবিক ভদ্রতা।

ডিজিটাল মিনিমালিস্ট

প্রায়ই এমন কিছু বই অর্ডার আসে যার এক পিসও আমার স্টকে অবশিষ্ট নেই। সেই সুবাদে বইয়ের বাজারে আমার আনাগোনা অহরহ।  সেদিন সম্ভবত বুধবার, সঙ্গী হিসেবে সাথে ছিল অপূর্ব। বাবা-মা মনে হয় ছেলেটার ব্রেইনের কারিশমা আগেই আন্দাজ করতে পেরে এই নামটাই রেখে দিয়েছিল নয়তো এই নামের কারনেই কারিশমা লেগে গেছে! তা যাই হউক, অপূর্বর সাথে পরিচয় অন্য একদিন করিয়ে দিব।  কি কারনে আবার যেন সেদিন ফ্লাইওভার বন্ধ ছিল, কি মুশকিল! নিচ দিয়ে বাইক ঠেলাগাড়ির মত ঠেলতে ঠেলতে আর কথা বলতে বলতে কখন যে পৌঁছে গেসি সেদিকে কারো খেয়ালই নেই।  এখানেও খোশগল্প করে গল্প শেষ না করে গল্পটা বলি;  কি কারনে যেন কিছু সাপ্লাইয়ার আমাকে দেখে বেজায় খুশি হয়। খুশি থাকলেও এদের অনেকের সাথে দরদাম করে কিছুতেই যেন দাম কমাতে পারিনা -_-। সেদিনও পারলাম না,  এক দোকান থেকে আরেক দোকান যাচ্ছি আর বাড়ছে বইয়ের বোঝা। অপূর্ব মনে হয় কিঞ্চিৎ চিন্তায় পড়ে গিয়েছিল। ছেলেটা আবার বেশিক্ষন চিন্তায় থাকতে পারেনা, সে বই ছাড়িয়া তাহার দিকে আমাকে কর্ণপাত করিতে বলিল!  "আচ্ছা, তুই যে এত বই নিচ্ছস এগুলার একটাও তোর পড়া হইসে?" মুহূর্তেই মধ্যেই আমি আবার বই বাছাইয়ে...

তুমি এত সহজেই ভুলতে পারো!

তুমি এত সহজেই ভুলতে পারো, অন্য কাউকে জড়িয়ে ধর।  আমি কেন শুধু ভুলে যেতে পারিনা।   আজ অবাক লাগে তোমায় দেখে, আমায় আজ তোমার অচেনা লাগে।  এত ভালো অভিনয় কেন জানি না।

মার্কেটিং মেজর কেন বেঁছে নিলাম

ফাইনাল পরীক্ষার ঠিক দুদিন আগে, সেমিস্টারের শেষ ক্লাশ বলে কথা। ফ্যাকাল্টিঃ আপনারা কোর্স বা পরীক্ষা সম্পর্কিত যে কোন প্রশ্ন থাকলে সেটা এখন জিজ্ঞেস করতে পারেন।   প্রথম সারিতে বসে থাকা এক  ছাত্রঃ স্যার, হুবাহু বই এবং স্লাইডস থেকে লিখেও কম নাম্বার পাচ্ছি। এক্ষেত্রে আমি কি করতে পারি?  ফ্যাকাল্টিঃ আমাদের ফোনগুলোর প্রসেসিং স্পীড অন্য যে কোন স্মার্টফোনের তুলনায় ৩০ ভাগ দ্রুত গতির, রেটিনা ডিসপ্লে যা আপনাকে দিবে প্রাণবন্ত ছবির অভিজ্ঞতা। টাচ ডিসপ্লে হলেও আলাদা কোন স্টাইলাস পেন লাগবে না, আমরা যে হাত নিয়ে জন্মেছি সেই হাতের স্পর্শেই কাজ করবে। উপস্থাপনায়  স্টিভ জবস বললেই পারতেন "১ গিগাহার্জ ২ কোর বিশিষ্ট প্রসেসর, ১ জিবি ডিডিয়ার র‍্যাম, আইপিএস ১৫.৭ মিলিয়ন কালার ক্যাপটিভ মাল্টি ফিঙ্গার টাচ ডিসপ্লে" কিন্তু তা সবার নিকট বোধগম্য হত কি? মার্কেটিং মানেই যে সেলস, অ্যাডস ব্যপারটা এমন না। কতটা বোধগম্য করে আপনি আপনার অডিয়েন্সের সামনে প্রোডাক্ট বা সার্ভিসকে উপস্থাপন করতে পারেন তার উপরেও আপনার প্রোডাক্টের গ্রহণযোগ্যতা নির্ভর করে।  " আপনি প...